৪০০ রানও নিরাপদ নয় ওয়ানডেতে
Bangla

৪০০ রানও নিরাপদ নয় ওয়ানডেতে

ক্রীড়া প্রতিবেদক ১৯৯২ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের কথায় ধরুন। সেই আসরে ২১৫-২০ রান করেই যেকোনো দল জিতে গিয়েছিল। এই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে ১৩৪ রান করেও ৯ রানের ঐতিহাসিক জয় পেয়েছিল জিম্বাবুয়ে। ওই বিশ্বকাপের আগে ও পরে কোনো দেশের প্রথম ইনিংসের গড় সাধারণত ২৪০/২৫০ রানই যথেষ্ট মনে হতো জয়ের জন্য। এরপর ৩০০ রানকে পুঁজি করে জেতা যেত ম্যাচ। পরে দেখা গেল প্রথম ইনিংসে ৩৫০ রানও নিরাপদ নয়। তবে হাল আমলের ওয়ানডেতে ৪০০ রান করেও ম্যাচ জেতা যাচ্ছে না। গত এক মাসেরও কম সময়ের মধ্যে ৪০০+ রান তাড়া করে জয়ের ঘটনা ঘটেছে দু’বার। যার সর্বশেষটি গত পরশু করে দেখিয়েছে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের করা ৪২৯ রানকে তাড়া করে দুই উইকেট ও এক বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। এর আগে গত ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ৪০৫ রান করেও ম্যাচ বাঁচাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাদের এই রান ৪৩.৩ ওভার ও দুই উইকেট হারিয়ে জিতে গেছে ভারত। ৪০০ রান তাড়া করে প্রথম জয়ের ঘটনা ২০০৬ সালে প্রথম ঘটলেও গত এক মাসে দু’টি ম্যাচের ফলাফল বলে দিচ্ছে, আগামীতে হয়তো সাড়ে ৪০০ রানও ভরসার ইনিংস হবে না কোনো দলের। ওয়ানডে ক্রিকেটে একটা সময় বড় সংগ্রহ মনে করা হতো ৩০০ রানকে। সময়ের সাথে সাথে বদলেছে ব্যাটিংয়ের ধরন, বেড়েছে চার-ছক্কা। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার এই ম্যাচে ৪৯.৫ ওভারে আট উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। দুই ইনিংস মিলে হয়েছে ৮৫৯ রান, যা ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। দুই দল মিলে ৯৩টি চারে হয়েছে ৫৫২ রান। যা ৫০ ওভারের ম্যাচে বাউন্ডারি থেকে আসা রানের নতুন রেকর্ড। আর ওয়ানডে ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া করে জয়। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ রানকে টপকে ৪৩৮ করে জিতে রেকর্ডটি গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাটারদের আক্রমণাত্মক মানসিকতা, উন্নত ব্যাটিং কৌশল এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্যই বড় লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতাকে বাস্তব করে তুলছে। পাশাপাশি ফিল্ডিংয়ের সীমাবদ্ধতা, বোলারদের ওপর চাপ এবং ডেথ ওভারে বোলারদের রান আটকে রাখতে না পারাও বড় সংগ্রহের নিরাপত্তা কমিয়ে দিচ্ছে।ইংল্যান্ডের বিপক্ষে গত পরশু শ্রীলঙ্কার জয়ী ম্যাচে হয়েছে আরো কয়েকটি রেকর্ড। ইংল্যান্ড অধিনায়ক ব্রুক ১১৬ বলে ২০২ রান করে পুরুষদের ওয়ানডেতে দ্রুততম দ্বিশতকের কীর্তি গড়েছেন। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে প্রথম দ্বিশতকও এটি। এই ম্যাচে উল্লেখ করার মতো হয়েছে যেসব রেকর্ড।

NayaDiganta • 8 Days, Oct 22, 2026 3:59 AM
0
• 0 min read
Bangladesh

ভারতে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদের নিন্দা নাহিদ ইসলামের

ভারতের আসামে বাঙালি মুসলিমদের এক হাজার ১০০টির বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ায় উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের অধীনে ভারত মুসলিম, খ্রিষ্টান ও শিখসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় এবং নিম্নবর্ণের হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

Samakal • 8 Days, Oct 22, 2026 3:59 AM
0
• 0 min read
Bangladesh

পিঠা, পুরি, পেঁয়াজুর দোকান থেকে রেস্তোরাঁ খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশের নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্যপণ্যের ক্ষেত্রে নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। আগামী ১ নভেম্বর থেকে এজন্য আবেদন করা যাবে। নতুন নিয়মের আওতায় রাস্তার পাশের পিঠা, পুরি ও পেঁয়াজুর দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, বেকারি, খাদ্য আমদানিকারক এবং বড় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানও আসছে।

Ittefaq • 8 Days, Oct 22, 2026 3:59 AM
0
• 5 min read
Bangladesh

দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

Samakal • 8 Days, Oct 22, 2026 3:57 AM
0
• 0 min read
Bangla

মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী

NayaDiganta • 8 Days, Oct 22, 2026 3:55 AM
0
• 0 min read
Bangladesh

মশিউর অর্ণব

বন্ধ ও উৎপাদন কার্যক্রমে পিছিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান

BD Bulletin • 8 Days, Oct 22, 2026 3:53 AM
0
• 0 min read
Bangla

ফটিকছড়িতে অজগর উদ্ধার, বনে অবমুক্ত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় লোকালয় থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।বুধবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার সুয়াবিল

KholaKagoj • 8 Days, Oct 22, 2026 3:53 AM
0
• 0 min read
Bangla

বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ

দোষী প্রমাণ হলে- বিদেশের আরামের বদলে দেশে ১০ বছরের জেল খাটাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Inqilab • 8 Days, Oct 22, 2026 3:52 AM
0
• 0 min read
Bangladesh

বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ মহানগরের সভাপতি মীর বাবুল সম্পাদক আলমগীর হোসেন

Manab Zamin • 8 Days, Oct 22, 2026 3:49 AM
0
• 0 min read
Bangladesh

জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২

জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২১৫ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে জামালপুর-৩৫ বিজিবি। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-রৌমারী মহাসড়কের মধ্যেরচর এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। এ সময় মাদক বহনকারী প্রাইভেটকার চালক ও মাদকের ক্রেতাকে আটক করা হয়। আটককৃতরা হলো- প্রাইভেটকার চালক আলাল মিয়া (৪৫) ও রিপন সাহা (৪৩)। আটক আলাল মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোটমিল এলাকার আব্বাস আলীর ছেলে ও রিপন সাহা টাঙ্গাইল সদরের কলেজপাড়া এলাকার রামচন্দ্র সাহার ছেলে। জানা গেছে, বুধবার দিবাগত রাতে রৌমারী থেকে একটি প্রাইভেটকারে মাদকের চালান গাজীপুরে নিয়ে যাওয়া হবে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামালপুর-৩৫ বিজিবি’র ঝাওডাঙ্গা বিওপি’র বিজিবি’র সদস্যরা রৌমারী-ঢাকা সড়কের মধ্যেরচর

ManabZamin • 8 Days, Oct 22, 2026 3:43 AM
0
• 0 min read
Bangladesh

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন।

Sangram • 8 Days, Oct 22, 2026 3:43 AM
0
• 0 min read
Bangla

অমিত শাহের সফরে মুসলিম কর্মকর্তাদের বাদ: জাতিসংঘে নালিশ দিলেন মহুয়া

পশ্চিমবঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরকালে ধর্মীয় পরিচয়ের কারণে জ্যেষ্ঠ মুসলিম আইএএস ও আইপিএস কর্মকর্তাদের সরকারি অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে জাতিসংঘের শরণাপন্ন হয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। তিনি জাতিসংঘের 'সংখ্যালঘু বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার'- এর কাছে এ বিষয়ে একটি লিখিত চিঠি পাঠিয়েছেন।

Inqilab • 8 Days, Oct 22, 2026 3:41 AM
0
• 0 min read
Bangla

যুদ্ধবিরতির পরও প্রতিদিন রক্ত ঝরছে গাজায়, ২৪ ঘণ্টায় নিহত আরো ৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরো সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

AmarDesh • 8 Days, Oct 22, 2026 3:41 AM
0
• 0 min read
Bangla

সরাইলে শ্রমিক দলের বিশাল শো-ডাউন: একমঞ্চে শীর্ষ নেতারা,...

মোঃ বাদশা মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টার

SorejominBarta • 8 Days, Oct 22, 2026 3:37 AM
0
• 0 min read
Entertainment

স্টেজ ও নতুন গানে ব্যস্ত মিলা

বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। দেশ-বিদেশে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছেন তিনি। এদিকে, বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। কয়েকদিন আগেই নিউ ইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন তিনি। পেয়েছেন সেরা নারী সংগীতশিল্পী হিসেবে পুরস্কারও। এদিকে, মিলা যুক্তরাষ্ট্রে আরও কিছুদিন অবস্থান করবেন। সেখানে একাধিক শো’তেও অংশ নিতে পারেন তিনি। মিলা বলেন, মূলত একটু ঘোরাঘুরি করার জন্য এবারের সফর। খুব উপভোগ করছি এখানকার সময়টা। এর মাঝেই ঢালিউড অ্যাওয়ার্ড হয়ে গেল। আমি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ, আমাকে সেরা কণ্ঠশিল্পী নির্বাচনের জন্য। তবে আমেরিকা থেকে দেশে ফিরেই শো নিয়ে টানা ব্যস্ততা রয়েছে। এদিকে মিলা জানান, শুধু শো নয়, নতুন গান নিয়েও দেশে ফিরে ব্যস্ত হবেন তি

Manab Zamin • 8 Days, Oct 22, 2026 3:35 AM
0
• 0 min read
Business

ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের মন্তব্য মূর্খতাপূর্ণ: ম্যাক্রোঁ

ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ে রাজনৈতিক স্বার্থে ‘বোকামিপূর্ণ মন্তব্য’ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন বিদেশি নেতার সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এদিকে, চলতি সপ্তাহের শেষ দিকে দেশটিতে নতুন করে বিক্ষোভের দানা বাঁধতে শুরু করেছে।

AmarDesh • 8 Days, Oct 22, 2026 3:34 AM
0
• 0 min read
World

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ

বিশ্বের সিংহভাগ ওয়েবসাইট পরিচালনায় ব্যবহৃত জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে (PHP) দুটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়েছে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা কোনো পাসওয়ার্ড ছাড়াই সরাসরি সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে...

Ittefaq • 8 Days, Oct 22, 2026 3:30 AM
0
• 0 min read
Entertainment

মা-মেয়ের চরিত্রে দীপা ও অধরা

সম্প্রতি বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। সেই ধারাবাহিকতায় এবার তাকে মায়ের চরিত্রে দেখা যাবে জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমায়। যেখানে তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা অধরা খান। বিষয়টি নিশ্চিত করে কানাডা থেকে অধরা খান জানান, এরই মধ্যে পরিচালক জাহিদ হোসেন ‘ঋতুকামিনী’ সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই সিনেমাটি মুক্তি পেতে পারে। সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন— ফজলুর রহমান বাবু, আব্দুন নূর সজল’সহ আরও অনেকে। অভিনেত্রী দীপা খন্দকার বলেন, ‘ঋতুকামিনীর গল্পটা আসলে এত সুন্দর যে, একজন শিল্পী হিসেবে এই গল্পটাতে অভিনয় করে আমি মুগ্ধ। আমার চরিত্রটির মধ্যেও চমক আছে। আমি বিশ্বা

Manab Zamin • 8 Days, Oct 22, 2026 3:26 AM
0
• 0 min read
Bangla

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।

Inqilab • 8 Days, Oct 22, 2026 3:24 AM
0
• 0 min read
Bangladesh

পাবনায় অস্ত্র-গুলিসহ ৪ জন গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী দাবি পুলিশের

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দু’টি অভিযানে ৪টি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকালে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলো— সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের হাশেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালারচর রামনারায়ণপুর গ্রামের মৃত ঝরু মণ্ডলের ছেলে জলিল মণ্ডল (২৮) ও মিরপুর গ্রামের জসিম মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল (২৬)। গ্রেপ্তারকৃতরা সবাই অস্ত্র ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে বলে দাবি পুলিশের। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে মিজান জানান, বুধবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল সেখ

ManabZamin • 8 Days, Oct 22, 2026 3:15 AM
0
• 0 min read
Sat ☀️ 31°
Sun ⛅ 30°
Mon 🌧️ 28°
Tue ⛅ 29°
Wed ☀️ 32°

Trending News

Daily Newspaper