বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে নির্যাতন
Bangladesh

বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে নির্যাতন

বরগুনার আমতলীতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে ওমর ফারুক (১৭) নামে এক কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে একই কলেজের চার শিক্ষার্থীর বিরুদ্ধে। ওমর ফারুক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Ajkerpatrika • 8 Days, Oct 20, 2026 10:36 PM
0
• 0 min read
Bangla

চাটখিলে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, কর্মকর্তা বরখাস্ত

শহিদুল ইসলাম রনি জানান, তিনি সৌদি আরবে দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েছেন। গত ২ বছর পূর্বে তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি নিজ গ্রামে ছোট একটা ব্যবসার সঙ্গে জড়িয়েছেন। তিনি জানান, বর্তমানে তিনি যে মিটার ব্যবহার করছেন, তা তার দাদা আবু তাহেরের নামে রয়েছে। বর্তমানে তার ঘরে ২টি সিলিং ফ্যান, ১টি ফ্রিজ, ৫টি লাইট ও আইপিএস ব্যবহার করছেন।

ManabZamin • 8 Days, Oct 20, 2026 10:34 PM
0
• 0 min read
Bangladesh

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে চার সহযোগীসহ হাতেনাতে আটক হয়েছেন বান্দরবান জেলা পুলিশের কনস্টেবল অনিক দাশ। মঙ্গলবার চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে খুলশী থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। ছুটিতে থাকা এই পুলিশ সদস্য একটি চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক...

Ittefaq • 8 Days, Oct 20, 2026 10:34 PM
0
• 0 min read
Bangladesh

মাধবদীতে ডাইং কারখানার বয়লারে আগুন, আহত ৪

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

NayaDiganta • 8 Days, Oct 20, 2026 10:34 PM
0
• 0 min read
Bangla

সিলেটে গোয়াইনঘাট গাড়ি আটকিয়ে চাঁদাবাজি

SorejominBarta • 8 Days, Oct 20, 2026 10:34 PM
0
• 0 min read
Bangladesh

শ্বাসকষ্টজনিত কারণে মারা গেলেন ইবির জার্নালিজম বিভাগের শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়।

Ajkerpatrika • 8 Days, Oct 20, 2026 10:34 PM
0
• 0 min read
Business

সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ পরিস্থিতিতে নগরজুড়ে বাসিন্দাদের নিরাপত্তায় জরুরি সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।

Bd-Pratidin • 8 Days, Oct 20, 2026 10:33 PM
0
• 0 min read
Bangla

সংবিধান সংশোধনে বিরোধী দল না এলেও জটিলতা বাড়বে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটির কার্যক্রমে বিরোধী দল না এলেও কোনো জটিলতা বাড়বে না। সংবিধান সংশোধন প্রক্রিয়া সংসদে যখন উঠবে, সেই সময় তারা (বিরোধী দল) সংসদে থাকবে। এ কারণে সংবিধান সংশোধন নিয়ে কোনো জটিলতা বাড়বে না।

Samakal • 8 Days, Oct 20, 2026 10:31 PM
0
• 0 min read
Bangla

সিআরএ কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক আলী আজগর ইমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

SorejominBarta • 8 Days, Oct 20, 2026 10:30 PM
0
• 0 min read
Bangla

টাকা ও খাসির বিনিময়ে পদ বাণিজ্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেয়ার আশ্বাসে নেতাকর্মীদের কাছ থেকে টাকা ও খাসি নেয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি’র আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে দ্বিতীয়বারের মতো সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মেঘনা উপজেলার বিভিন্ন পর্যায়ের কমিটিতে পদ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে নেতাকর্মীদের কাছ থেকে অর্থ ও অন্যান্য সুবিধা নেয়ার অভিযোগ ওঠে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর দলীয় মহলে সমালোচনা তৈরি হয়।এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত ন

ManabZamin • 8 Days, Oct 20, 2026 10:30 PM
0
• 0 min read
Sports

মেসির কোটি টাকার স্মারক চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান গণবিক্ষোভ ও সহিংসতার সুযোগ নিয়ে চুরি হয়ে গেছে ফুটবল জাদুকর লিওনেল মেসির মূল্যবান স্বাক্ষর করা জার্সি এবং অধিনায়কত্বের একটি আর্মব্যান্ড। সংগ্রাহক ও ফুটবলপ্রেমীদের কাছে এই অনন্য স্মারকটির আর্থিক মূল্য আনুমানিক কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।

AmarDesh • 8 Days, Oct 20, 2026 10:29 PM
0
• 0 min read
Business

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার ওঠানো-নামানোর কাজে নতুন রেকর্ড করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটি বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভের মাধ্যমে ১২২ টিইইউ কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা অর্জন করেছে। সিএমএ সিজিএমের জাহাজ ‘এমভি...

Ittefaq • 8 Days, Oct 20, 2026 10:28 PM
0
• 0 min read
Bangladesh

সনাতন ধর্মাবলম্বীরা ধানের শীষে ভোট দিয়েছেন: জিন্নাহ কবীর এমপি

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আনতে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে ও নির্দ্বিধায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন।...

DeshRupantor • 8 Days, Oct 20, 2026 10:28 PM
0
• 0 min read
Bangla

কক্সবাজারে অবৈধভাবে চলছে কয়েক শ হোটেল-মোটেল ও রিসোর্ট

EnglishEnইপেপারসর্বশেষজাতীয়রাজনীতিবিশ্বভারতপাকিস্তানচীনএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র ও কানাডালাতিন আমেরিকাইউরোপআফ্রিকাসারা দেশঢাকাচট্টগ্রামবরিশালময়মনসিংহসিলেটরংপুররাজশাহীখুলনাঅর্থনীতিব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানশেয়ারবাজারকরপোরেটনতুন উদ্যোগবিশ্ববাণিজ্যখেলাফুটবলক্রিকেটটেনিসঅন্য খেলাটিভিতে আজকের খেলাফ্রি হিটমতামতসাক্ষাৎকার২০২৬ ফুটবল বিশ্বকাপফ্যাক্টচেকভিডিওবিনোদনসিনেমাবলিউডদক্ষিণের সিনেমাগানহলিউডটেলিভিশনসিরিয়াললোক-সংস্কৃতিজীবনধারাভ্রমণখাবারদাবারফিচারসাজসজ্জারূপবটিকামানসিক স্বাস্থ্যযত্নআত্তিজেনে নিনফ্যাশনরেসিপিগ্যাজেটসোশ্যাল মিডিয়ানো হাউচাকরিসরকারিবেসরকারিব্যাংকএনজিওক্যারিয়ার পরামর্শমতামতইপেপার{"@context":"https://schema.org","@type":"NewsArticle","mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.ajkerpatrika.com/video/ajpxw15jilyu0"},"headline":"কক্সবাজারে অবৈধভাবে চলছে কয়েক শ হোটেল-মোটেল ও রিসোর্ট","description":"কক্সবাজারে অবৈধভাবে চলছে কয়েক শ হোটেল-মোটেল ও রিসোর্ট","image":["https://images.ajkerpatrika.com/original_images/RSdkrzcrSdQ-HD-de1fff.jpg"],"datePublished":"2026-10-20T16:27:37.155489+00:00","dateModified":"2026-10-20T16:38:06.266875+00:00","author":[{"@type":"Person","name":"ভিডিও ডেস্ক","url":"https://www.ajkerpatrika.com/author/ভিডিও-ডেস্ক"}],"publisher":{"@type":"Organization","name":"Ajker Patrika","logo":{"@type":"ImageObject","url":"https://images.ajkerpatrika.com/logo.svg"}}}{"@context":"https://schema.org","@type":"WebPage","@id":"https://www.ajkerpatrika.com/video/ajpxw15jilyu0","primaryImageOfPage":{"@type":"ImageObject","url":"https://images.ajkerpatrika.com/original_images/RSdkrzcrSdQ-HD-de1fff.jpg","caption":""}}ভিডিওকক্সবাজারে অবৈধভাবে চলছে কয়েক শ হোটেল-মোটেল ও রিসোর্টভিডিও ডেস্কপ্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ২২: ২৭আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২২: ৩৮

Ajkerpatrika • 8 Days, Oct 20, 2026 10:27 PM
0
• 0 min read
Bangla

পলাতক স্বৈরাচার শ্রমিক অসন্তোষ তৈরিতে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী

পলাতক স্বৈরাচার শ্রমিক অসন্তোষ তৈরিতে অর্থ সরবরাহ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ProthomAlo • 8 Days, Oct 20, 2026 10:27 PM
0
• 0 min read
Sports

গাজার শিশুদের বাঁচাতে গার্দিওলার আকুতি

গাজায় চলমান নির্মমতায় প্রাণ হারানো হাজার হাজার ফিলিস্তিনি কেবল কোনো পরিসংখ্যানের সংখ্যা নন; তাদেরও ছিল নাম, পরিচয়, পরিবার ও অসংখ্য স্বপ্ন—বিশ্ববাসীকে এই ধ্রুব সত্য মনে করিয়ে দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানিয়েছেন পেপ গার্দিওলা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা

AmarDesh • 8 Days, Oct 20, 2026 10:24 PM
0
• 0 min read
Bangla

সীমান্তজুড়ে ভারতের সামরিক বলয়

বাংলাদেশ সীমান্তঘেঁষে সামরিক সক্ষমতা বাড়াতে ভারত ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে। অল্প সময়ের মধ্যে নতুন সেনাঘাঁটি, সেনা স্টেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কমান্ড সেন্টার, ড্রোন ও অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং বহুস্তরের আকাশ প্রতিরক্ষা গড়ে তোলা হচ্ছে। এসব উদ্যোগের কেন্দ্রে রয়েছে শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। প্রায় ২২ কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে যুক্ত করেছে। এই তৎপরতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি গোয়েন্দা সংস্থা, ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সীমান্তের এত কাছে উচ্চপ্রযুক্তির স্থাপনা ও নতুন ফরওয়ার্ড বেস দুই দেশের পারস্পরিক আস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সীমান্তবাসীর মধ্যে দীর্ঘমেয়াদি মনস্তাত্ত্বিক অস্বস্তি তৈরি করতে পারে। সম্পর্ক স্বাভাবিক বলা হলেও সীমান্তের এক কিলোমিটারের মধ্যে স্থায়ী সেনাঘাঁটি কেন- এ প্রশ্নে বাংলাদেশ সরকার বা সশস্ত্রবাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সংগৃহীত তথ্যে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রখ্যাত নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব:) ফজল এ এলাহী আকবর নয়া দিগন্তকে বলেন, ‘আন্তর্জাতিক আইনানুযায়ী সীমান্তের নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোনো স্থাপনা বা নির্মাণকাজ করতে হলে প্রতিবেশী দেশকে আগে জানাতে হয়। সীমান্তসংলগ্ন এলাকায় কোনো অবকাঠামো গড়ে তোলা কিংবা সম্প্রসারণের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এটিই আন্তর্জাতিক রীতি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সামনে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যেই এ ধরনের কাজ হচ্ছে। ভারত যদি তা করে থাকে, তাহলে বাংলাদেশকে অবশ্যই কঠোর প্রতিবাদ জানাতে হবে। প্রতিবাদ না জানালে এটি একধরনের নীরব সম্মতি হিসেবে গণ্য হওয়ার ঝুঁকি থাকে। ভারত আগে থেকে বাংলাদেশকে অবহিত করেছিল কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। যদি অবহিত না করে থাকে, তাহলে বাংলাদেশের উচিত জোরালো প্রতিবাদ জানানো এবং প্রকৃত তথ্য উদঘাটন করা। পুরো বিষয়টি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো ভারতের দায়িত্ব ছিল বলেই তিনি মনে করেন।’ ফজল এ এলাহী আকবরের মতে, ভারত কোনো সামরিক অভিযান চালানোর সক্ষমতা বা সুযোগ পাবে না। তিনি বলেন, ‘এটি ১৯৭১ সাল নয়, এটি ২০২৬ সাল; বৈশ্বিক ব্যবস্থা এখন এ ধরনের পদক্ষেপ সমর্থন করে না।’ দ্বিতীয়ত, বাংলাদেশে কোনো ধরনের বাড়াবাড়ি করতে গেলে ভারতের নিজেদের উত্তর-পূর্বাঞ্চলেই অনেক সমস্যা রয়েছে। নিজেদের স্বার্থেই তাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে গেলে উত্তর-পূর্বাঞ্চলে তাদের নিজেদের জন্যই বিপর্যয় ডেকে আনার আশঙ্কা রয়েছে। তিন ঘাঁটি চালু, চতুর্থটির ভাবনা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও ডেকান ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে ভারতীয় সেনাবাহিনী তিনটি ঘাঁটি স্থাপন করে। এগুলো হলো আসামের ধুবড়ির বামুনি, বিহারের কিশানগঞ্জ ও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া। লাচিত বরফুকন সামরিক স্টেশন (ধুবড়ি, আসাম) : বাংলাদেশ সীমান্ত থেকে দূরত্ব প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আসামের পশ্চিমাঞ্চলে এটি প্রথম সামরিক স্টেশন। এটি তেজপুরভিত্তিক ৪ কোরের অধীন এবং এখানে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ সেনা থাকার সক্ষমতা রয়েছে। চোপড়া ফরওয়ার্ড বেস (উত্তর দিনাজপুর) : প্রতিবেদনে সীমান্ত থেকে দূরত্ব এক কিলোমিটারেরও কম বলা হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিপরীতে অবস্থিত এই ঘাঁটি ‘খুব কম সময়ে’ চালু করা হয়েছে বলে জানানো হয়েছে। এটি শিলিগুড়ি করিডোরের খুবই কাছে। কিশানগঞ্জ ফরওয়ার্ড বেস (বিহার) : করিডোরের দক্ষিণ প্রান্তে অবস্থিত। দ্রুত সেনা মোতায়েন ও লজিস্টিক সহায়তার জন্য এটি ব্যবহৃত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি চোপড়া ঘাঁটি পরিদর্শন করেন এবং ধুবড়ির স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রঞ্জিত কুমার বরঠাকুর পিটিআইকে জানিয়েছেন, ধুবড়ির স্টেশন মানব ও সঙ্কেত গোয়েন্দা নেটওয়ার্ককে শক্তিশালী করবে। এক ভারতীয় কর্মকর্তা এসব ঘাঁটিকে স্থায়ী সেনা উপস্থিতির দিকে একটি ‘পরিকল্পিত পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন।এরপর ভারত মিজোরামে বাংলাদেশ সীমান্তের কাছে আরেকটি বড় ঘাঁটির কথা ভাবছে। জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত স্থান লাংলাই জেলার পারভা গ্রামের কাছে, যেখানে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত মিলেছে। ১৭ মাউন্টেন স্ট্রাইক কোরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্থানটি পরিদর্শনের কথা রয়েছে। এটি বাস্তবায়িত হলে ধুবড়ি থেকে মিজোরাম পর্যন্ত বাংলাদেশের উত্তর ও পূর্ব সীমান্ত ঘিরে একটি ধারাবাহিক সামরিক বলয় তৈরি হবে। তবে ভারত সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদনের কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি। এআই কমান্ড সেন্টার, ড্রোন ও ‘স্মার্ট বর্ডার’ প্রতিবেদন অনুযায়ী, বিএসএফ ভারত-বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের জন্য এআই ও ভৌগোলিক তথ্য ব্যবস্থানির্ভর একটি কেন্দ্রীয় ‘ডিসিশন সাপোর্ট সিস্টেম’ কমান্ড সেন্টার চালু করেছে, যার মাধ্যমে রিয়েল-টাইম নজরদারি চলছে। তা ছাড়া তাপীয় ও ইনফ্রারেড প্রযুক্তিসম্পন্ন কোয়াডকপ্টার ড্রোনে ২৪ ঘণ্টা নজরদারি চলছে। মাটির নিচে ফাইবার অপটিক সেন্সর ও ইনফ্রারেড লেজার গ্রিড বসানো হয়েছে, যা কম্পন বা মানুষের পদচারণ শনাক্ত করে নিয়ন্ত্রণকক্ষে সঙ্কেত পাঠায়। রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার ও কাইনেটিক অ্যান্টি-ড্রোন ব্যবস্থা যুক্ত হয়েছে। গ্বালিয়রভিত্তিক বিএসএফ প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় বিশেষ ড্রোন কমান্ডো ও ড্রোন ওয়ারিয়র্স ইউনিট গঠিত হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৬ মে রাজস্থানের বিকানের সীমান্ত পরিদর্শনে বলেন, ১০ মাসের মধ্যে অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বসানো শুরু হবে। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের জন্য একটি ‘স্মার্ট বর্ডার প্রজেক্ট’ বিবেচনাধীন বলেও ভারতের সংবাদমাধ্যমে বলা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪,০৯৬.৭০ কিলোমিটার। এর ৩,২৩৯.৯২ কিলোমিটার, অর্থাৎ প্রায় ৭৯ শতাংশ ইতোমধ্যে কাঁটাতারের বেড়ার আওতায়। তবে বিএসএফের অ্যান্টি-ড্রোন সাফল্যের বেশির ভাগ তথ্য পাকিস্তান সীমান্তকেন্দ্রিক। বাংলাদেশ সীমান্তে এসব প্রযুক্তি কতটা মোতায়েন হয়েছে, সে বিষয়ে বিএসএফ আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। আকাশেও জোরদার প্রস্তুতি ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে সক্ষমতা বাড়াচ্ছে বলে ওই দেশের গণমাধ্যমে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে রাফাল যুদ্ধবিমানের স্কোয়াড্রন রয়েছে এবং অঞ্চলে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রও রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শিলিগুড়ি করিডোরে রুশ এস-৪০০ ট্রায়াম্ফ, ভারত-ইসরাইল যৌথভাবে তৈরি এমআরএসএএম এবং দেশীয় আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে। এই স্তরভিত্তিক বলয়ের লক্ষ্য বাংলাদেশভিত্তিক বা চীন-সমর্থিত অবকাঠামো থেকে পরিচালিত সম্ভাব্য বিমান, ড্রোন ও নজরদারি সরঞ্জাম প্রতিহত করা বলে প্রতিবেদনে উল্লেখ আছে। চলতি অক্টোবরে প্রকাশিত এক প্রতিরক্ষা বিশ্লেষণে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী করিডোরের গুরুত্বপূর্ণ সম্পদ মাটির নিচে সরিয়ে নিচ্ছে। এতে আকাশ প্রতিরক্ষা ইউনিট ও স্মার্চ মাল্টিপল রকেট লঞ্চারের জন্য ভূগর্ভের গোলাবারুদ মজুদাগার এবং রকেটের জন্য ২১টি ভূপৃষ্ঠ ফায়ারিং পজিশন তৈরির পরিকল্পনার কথা আছে। তবে ভারতীয় সেনাবাহিনী এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এর আগে গুয়াহাটিতে বিমানবাহিনীর প্রথম পূর্ণাঙ্গ এয়ার শোতে রাফাল, সুখোই ও মিরাজ যুদ্ধবিমান অংশ নেয়। বিশ্লেষকরা এর সময় ও স্থানকে শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন। সীমান্তে ড্রোন-আতঙ্ক গত ৫ মে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মোগলবাড়ী সীমান্তে বিএসএফের একটি ড্রোন বাংলাদেশের ভেতরে আছড়ে পড়ে। ৮৪১ নম্বর মেইন পিলারের কাছে শূন্যরেখা থেকে ১০ থেকে ২০ গজ ভেতরে সেটি পাওয়া যায়। বিজিবি ও স্থানীয়দের তথ্যানুযায়ী, কোচবিহারের চ্যাংরাবান্ধাসংলগ্ন বিএসএফ ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যরা ড্রোন উড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। বিএসএফের দাবি, যান্ত্রিক ত্রুটি ড্রোনটি নিয়ন্ত্রণ হারায়। ওই সময় তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেছিলেন, ড্রোনটি বিজিবির হেফাজতে আছে এবং বিএসএফ সেটি ফেরত চেয়েছে। ঘটনার পর বিএসএফ সীমান্তে টহল জোরদার করলে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এর আগে ২০২৫ সালের মে মাসে কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ী সীমান্তে পুশইনকে ঘিরে উত্তেজনার মধ্যে বিএসএফকে ড্রোন ওড়াতে দেখা গিয়েছিল। বাংলাদেশের প্রস্তুতি ও দুই ধরনের বক্তব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় বিজিবি নিজস্ব তহবিলে পাঁচটি মাঝারি পাল্লার ড্রোন, ৫০টি স্বল্প পাল্লার ড্রোন, ৮২টি নজরদারি ড্রোন ও ১০টি হ্যান্ডহেল্ড অ্যান্টি-ড্রোন সিস্টেম যুক্ত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই প্রযুক্তি দুর্গম ও বনাঞ্চলের সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়াবে। বিজিবি ড্রোন প্রশিক্ষণের জন্য একটি নতুন স্কুলও চালু করেছে। ভারত সরকারের অবস্থান হলো, বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক। বিএসএফের তৎকালীন মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীও সীমান্তের পরিস্থিতিকে ‘স্বাভাবিক’ বলে বর্ণনা করেছিলেন। অন্য দিকে ভারতীয় গণমাধ্যম ও কয়েকটি আন্তর্জাতিক প্রচারমাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে। তুর্কি প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড নিরাপত্তা-সংশ্লিষ্টদের উদ্ধৃত করে এ পদক্ষেপকে ‘অস্পষ্টতা থেকে প্রস্তুতিতে উত্তরণ’ বলে বর্ণনা করেছে। ভারতীয় গণমাধ্যমে আবার লালমনিরহাট বিমানঘাঁটি পুনরুজ্জীবনের বিষয়টিকে এই সামরিক প্রস্তুতির কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে একাধিক বিজিবি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। সীমান্তের ওপারে কোনো আন্তর্জাতিক আইনানুযায়ী সীমার রেখা মেনে ভারত সেনাবাহিনী ও বিএসএফ তাদের করিডোর বা ঘাঁটি নির্মাণ করবে। এ ক্ষেত্রে বাংলাদেশের সীমানার অভ্যন্তরে কোনো ধরনের করিডোর করার সুযোগ নেই।

NayaDiganta • 8 Days, Oct 20, 2026 10:24 PM
0
• 0 min read
Bangladesh

বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা চাই: প্রধানমন্ত্রী

যে বাংলাদেশ গড়ার জন্য দেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধ, চব্বিশের গণ অভ্যুত্থানসহ বিভিন্ন সময় অকাতরে প্রাণ দিয়েছেন সেই কাক্সিক্ষত বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যে ধর্মেরই হই না কেন এদেশে জন্ম নিয়েছি এদেশে ব

DeshRupantor • 8 Days, Oct 20, 2026 10:22 PM
0
• 0 min read
Sports

ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অঞ্চলের ফুটবলীয় পরাশক্তি ও উদীয়মান দেশগুলোকে একসূত্রে বাঁধতে একটি বিশেষ আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি, যার সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ‘ফিফা হিমালয়া কাপ’।

AmarDesh • 8 Days, Oct 20, 2026 10:22 PM
0
• 0 min read
Bangla

মুসলিম ভিটায় ধূপের ধোঁয়া, ঢাক বাজান নারীরা

এক পাশে ধর্মীয় সহমর্মিতা, অন্য পাশে সনাতনী প্রদীপের স্নিগ্ধ আলো। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নয়নগঞ্জ গ্রামে এই দুইয়ের মেলবন্ধনে রচিত হয়েছে এক অনন্য সম্প্রীতির উপাখ্যান। সেখানে নেই কোনো হিংসার দেয়াল। এক মুসলিম পরিবারের জমিতেই পরম শ্রদ্ধায় ধূপ-দীপ জ্বেলে দেবী দুর্গার পূজা করা হয়। গত ১৪ বছর ধরে চলে আসছে এই চোখজুড়ানো সম্প্রীতির ধারা। আর এই আয়োজনের পুরো হাল ধরে আছেন গ্রামেরই সনাতনী নারীদের সংগঠন ‘একতা নারী অঙ্গন’।

Samakal • 8 Days, Oct 20, 2026 10:21 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper