Sports
প্রথম সেঞ্চুরিটিই নাঈমের ডাবল
কামরুল ইসলাম রাব্বীর করা বলটাকে গ্ল্যান্স করলেন নাঈম আহমেদ। বল সীমানা দড়ি ছুঁতেই রাজশাহীর ব্যাটসম্যানের বুনো উদযাপন প্রথম শ্রেণির ক্যারিয়ারের...
Sports
কামরুল ইসলাম রাব্বীর করা বলটাকে গ্ল্যান্স করলেন নাঈম আহমেদ। বল সীমানা দড়ি ছুঁতেই রাজশাহীর ব্যাটসম্যানের বুনো উদযাপন প্রথম শ্রেণির ক্যারিয়ারের...
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে নিজেদের কাজটি কঠিন করে তুলেছে বাংলাদেশ। সেই জিম্বাবুয়েকেই বড় ব্যবধানে হারিয়ে আবার নিজেদের অবস্থান শক্ত...
আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির একটি প্রতিনিধিদল আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন।
পাকিস্তানের প্রথম বাঁহাতি স্পিনার ও তৃতীয় ক্রিকেটার হিসেবে এই সংস্করণে একই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস ও পাঁচ উইকেটের কীর্তি গড়লেন মিনহাস।
অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭-০ গোলের বিশাল জয় পেয়েছে বেনিন। দুই ম্যাচে ৩৪ গোল করে কোনো গোল না খেয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে তারা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের
চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে প্রস্তুতি...
দেড় দশকেরও বেশি সময় ধরে চলা আওয়ামী ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলন, পুলিশের টিয়ারশেল, নির্বিচার গুলিবর্ষণ, গায়েবি মামলা আর অন্ধকার কারা...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০...
ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর দক্ষিণের মহিলা ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য ২৩ সদস্যের কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার...
মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে রেকর্ড সর্বনিম্ন ৩১ শতাংশে নেমে এসেছে। জ্বালানির উচ্চমূল্য ও অর্থনীতি নিয়ে উদ্বেগের মধ্যে আগামী ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে এবার ভোটাররা শাস্তি দিতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছে বিভিন্ন জরিপ। সূত্র : রয়টার্স। স্থানীয় সময় ১৯ অক্টোবর শেষ হওয়া চার দিনে রয়টার্স ও ইপসোসের জরিপে দেখা গেছে, দুই সপ্তাহ আগের তুলনায় ট্রাম্পের প্রতি সমর্থন এক শতাংশ পয়েন্ট কমেছে। তার দুই মেয়াদের কোনো সময়েই জনসমর্থন এত নিচে নামেনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কংগ্রেস নির্বাচনে কোন দলকে ভোট দেবেন- এমন প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন। অর্থাৎ, ডেমোক্র্যাটরা ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। চলতি নির্বাচন পর্বে দুই দলের মধ্যে এটিই সবচেয়ে বড় ব্যবধান। দুই সপ্তাহ আগের জরিপে ডেমোক্র্যাটরা ৪৪ শতাংশ এবং রিপাবলিকানরা ৩৭ শতাংশ সমর্থন পেয়েছিলেন। ইঙ্গিত বলছে, এই ব্যবধান ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনাকে জোরালো করতে পারে।
পণ্য কিনতে রাজশাহীর তাহেরপুরে যাচ্ছিলেন জাজিরার (শরীয়তপুর) পাঁচ ব্যবসায়ী। সেখান থেকে ভুট্টা, পিঁয়াজ, রসুন, ধনিয়াসহ বিভিন্ন কৃষিপণ্য ও ভুসিমাল কিনে বাড়ি ফেরার কথা ছিল তাদের। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নাটোরের বড়াইগ্রামে ঘটা দুর্ঘটনায় চির বিদায় নিয়েছেন তারা। ঠিক একইভাবে পূজার ছুটিতে বেড়ানোর উদ্দেশ্যে রাজশাহীতে বোনের বাড়ি যাওয়ার পথেই বাবার সঙ্গে নিহত হয়েছে পটুয়াখালীর ছোট্ট শিক্ষার্থী তাসফিয়াও। গতকাল ভোরে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় যে দুর্ঘটনা ঘটে, তাতে মোট ১৪ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন। নিহতদের মধ্যে জাজিরার পাঁচ ব্যবসায়ীও রয়েছেন। তারা হলেন জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর (৩৮), ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা (৪০), ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার (২৮), কাজিরহাট এলাকার ভুসিমাল ব্যবসায়ী সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারীর ছেলে শাহিন বেপারী (৩৭)। একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন কাজিরহাট এলাকার আলমগীর মাদবর (৫৫)। নিহতরা দীর্ঘদিন ধরে কাজিরহাট ও আশপাশের এলাকায় ব্যবসা করে আসছিলেন। পণ্য কিনতে তারা রাজশাহীর তাহেরপুরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে কৃষিপণ্য ও ভুসিমাল কিনে স্থানীয় বাজারে বিক্রি করার কথা ছিল তাদের। এর মধ্যে নিহত জুয়েল মাদবর ভুসিমালের পাশাপাশি রড-সিমেন্টের ব্যবসা করতেন।
দুর্বল ঋণ মূল্যায়ন, অনুমোদনে সুশাসনের ঘাটতি ও খেলাপি ঋণ শনাক্তে বিলম্বে বাড়ছে ঝুঁকি
সাধারণ মানুষের ওপর কোনো ধরনের উৎপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড
স্বর্ণ ও হীরা কেনাবেচার আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগ
ত্রিদেশীয় সিরিজে জটিল সমীকরণের সামনে বাংলাদেশ। আরব আমিরাতের আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হওয়ায় কঠিন বিপদে পড়েছে টাইগাররা। সেই বিপদ থেকে উদ্ধার পেতে হলে অঙ্ক মেলাতে হবে। আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে কেবল জয় নয়, রানরেটও বাড়িয়ে নিতে হবে। অন্তত জিম্বাবুয়ের ওপরে উঠতে হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহর একক ভাওয়াইয়া সংগীত সন্ধ্যা। শুক্রবার (১৬ অক্টোবর) কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন ভাওয়াইয়া একাডেমি এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক, সাবেক অতিরিক্ত সচিব ড. গৌরাঙ্গ মোহান্ত। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা এবং লোকগবেষক ও সাংবাদিক সাইফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন লোকসংগীত শিল্পী আবুবকর সিদ্দিকী, অভিনেতা আজিজুল হাকিম, নাট্যনির্দেশক জিনাত হাকিমসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মহিউল ইসলাম শামসুল। উত্তরবঙ্গের মানুষের জীবন, প্রেম, বিরহ ও লোকজ সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে ভাওয়াইয়া সংগীত। এ অঞ্চলে বেড়ে না উঠলেও ভাওয়াইয়ার প্রতি গভীর অনুরাগ থেকে দীর্ঘদিন ধরে এ সংগীতের চর্চা করে আসছেন নিপা আহমেদ সারাহ্। রাজধানীর সংগীতপ্রেমীদের কাছে ভাওয়াইয়ার ঐতিহ্য তুলে ধরা এবং এ লোকসংগীতের চর্চা ও প্রসারই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
Discussion
Please Sign In to join the discussion.