Bangla
Top Stories
Bangla
যুক্তরাষ্ট্রের চাপে অর্থসংকটে পড়ছে কি ইরানের সামরিক বাহিনী
ইরানের সামরিক বাহিনীর অর্থ ফুরিয়ে আসছে এবং আঞ্চলিক মিত্রদের সহায়তা দিতে হিমশিম খাচ্ছে—এমন দাবি করেছে ওয়াশিংটন। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে দেশটি। তবে নিষেধাজ্ঞা, সামরিক হামলা ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে অর্থনৈতিক চাপ বাড়ার বিষয়টি স্বীকার করেছে তেহরান।
বিজয়া দশমী: সম্প্রীতি ও শুভশক্তির জয় হোক
আজ বিজয়া দশমী। শারদীয় দুর্গোৎসবের সমাপনী দিন। পাঁচ দিনের উৎসব শেষে আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তবে উৎসবের সমাপ্তি ঘটলেও এর আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে থাকুক সবার জীবনে।দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। শরতের কাশফুল, শিউলির সুবাস আর নির্মল আকাশের আবহে এই উৎসব বাঙালির সংস্কৃতির সঙ্গে মিশে আছে। দেবী দুর্গার আগমনকে ঘিরে পূজামণ্ডপে যেমন ভক্তির পরিবেশ তৈরি হয়, তেমনি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের মধ্যে গড়ে ওঠে আনন্দ ও মিলনের আবহ। এ কারণেই দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় সম্প্রদায়ের আয়োজন নয়; এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ।ধর্মীয় বিশ্বাসে দুর্গা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক। এই বিশ্বাসের তাৎপর্য শুধু পূজার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়। সমাজে অন্যায়, অবিচার, হিংসা ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের সম্মিলিত অবস্থানও শুভ শক্তির প্রকাশ। যে সমাজে দুর্বল ও অসহায় মানুষ নিরাপদে বাঁচতে পারেন, মানুষে মানুষে শ্রদ্ধা ও সহমর্মিতা থাকে, সেই সমাজই প্রকৃত অর্থে শুভের পথে এগিয়ে যায়।বাংলাদেশের সমাজ বহুধর্ম ও বহুসংস্কৃতির মানুষের মিলনে গড়ে উঠেছে। এই বৈচিত্র্য আমাদের শক্তি। তাই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করা প্রয়োজন। কোনো ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ, উপাসনালয়ে হামলা কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে হেয় করার ঘটনা সম্প্রীতির চেতনার পরিপন্থী। উৎসবের আনন্দ যেন সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্ন হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজের সবার।বিজয়া দশমী বিদায়ের দিন হলেও এর শিক্ষা চিরন্তন। বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও শান্তি কামনার মধ্য দিয়ে মানুষ পুরোনো বিরোধ ভুলে নতুন সম্পর্ক গড়ার প্রেরণা পায়। হিংসা দিয়ে নয়, ভালোবাসা ও সহমর্মিতা দিয়েই মানুষের মন জয় করা সম্ভব।বিজয়া দশমীর মূল বার্তা হোক অশুভের বিরুদ্ধে শুভের জয়, বিভেদের বদলে ঐক্য এবং বিদ্বেষের পরিবর্তে সম্প্রীতি। ধর্ম যার যার, উৎসবের আনন্দ ও মানবিক মূল্যবোধ সবার। এই প্রত্যয়েই গড়ে উঠুক শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক বাংলাদেশ।
উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার
উলিপুরে আরডিআরএসের এক গ্রাহকের ঋণ ও সঞ্চয়সংক্রান্ত তথ্য ব্যবহার করে ১৩ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠেছে; তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি, আর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
মৃত্যুদণ্ডের আগের দিনও পরিবারের সঙ্গে কথা হয় সুইটির
ফোনে পরিবারকে জানিয়েছিলেন, দুই মাসের মধ্যেই জেল থেকে মুক্তি পাবেন। কারাজীবনের অবসান হলো ঠিকই, তবে টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি ফেরা হলো
হারের পর পিএসজির বিরুদ্ধে বার্সার অভিযোগ
পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনা-পিএসজি ম্যাচ তখনো শুরু হয়নি। হঠাৎ করে স্বাগতিক পিএসজির সমর্থকেরা এমন একটি ব্যানার প্রদর্শন করেছেন, যা বার্সেলোনার ভালো লাগেনি। ম্যাচ শেষে প্যারিসিয়ানদের বিরুদ্ধে নালিশ করেছে বার্সেলোনা।
প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে: পরিবেশ প্রতিমন্ত্রী
নিরাপদ পানির প্রকল্পে দীর্ঘসূত্রতা বন্ধ হোক
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার এলাকায় নিরাপদ পানি সরবরাহের একটি প্রকল্প দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে আছে। দুই কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটির ৭০ শতাংশ কাজ শেষ হলেও বাকি ৩০ শতাংশ কাজ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ।সংবাদ-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ ২০২৩ সালের মার্চে শুরু হয়। চুক্তি অনুযায়ী, ৫৪৬ দিনের মধ্যে অর্থাৎ ২০২৪ সালের আগস্টে কাজ শেষ হওয়ার কথা ছিল। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। ফলে অবকাঠামো নির্মিত হলেও তা স্থানীয় মানুষের কাজে আসছে না। নিরাপদ পানির প্রত্যাশায় থাকা পরিবারগুলোকে অপেক্ষা করতে হচ্ছে অনির্দিষ্টকাল।সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, শুরুতে ৫০টি পরিবারের জন্য পানির সংযোগের ব্যবস্থা থাকলেও পরে আরও ৩৩০টি পরিবারকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য সংশোধিত বাজেটে ১৮ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায় থাকায় কাজ এগোচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা বলতে চাই, উপকারভোগীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ ইতিবাচক হলেও এর কারণে পুরো প্রকল্প দীর্ঘদিন আটকে থাকা গ্রহণযোগ্য নয়। পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি থাকলে তার দায় সাধারণ মানুষের ওপর চাপানো যায় না।এ অবস্থায় সংশোধিত বাজেট অনুমোদনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। একই সঙ্গে বাকি কাজ শেষ করার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে। প্রয়োজনে প্রকল্পের অগ্রগতি নিয়মিত তদারক করতে হবে, যাতে আবারও কাজ বন্ধ হয়ে না যায়।
৫ দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট নিরসন ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে এই কর্মসূচি পালন করছেন তারা।ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েছেন।আন্দোলনরত চিকিৎসকেরা জানান, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীদের স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের অবহেলার কারণে চিকিৎসকেরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ও হুমকির মুখে পড়ছেন। একাধিক ইন্টার্ন চিকিৎসককে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি স্বজনদের হুমকির মুখে এক নারী ইন্টার্ন চিকিৎসককে সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হওয়ার ঘটনাও ঘটে।এ ছাড়া হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এতে সীমিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম ছাড়া সেবা দিতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসকদের। এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তাঁরা এ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন।ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানান, আজ বেলা ১১টার পর সংবাদ সম্মেলন করে কর্মসূচির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে থাকলেও স্থায়ী চিকিৎসকেরা পরিস্থিতি সামাল দিচ্ছেন এবং রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছেন।/
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী
সুন্দরবনের অপার সম্ভাবনা ও মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এই অঞ্চলে এটিই তার প্রথম সফর। সফরসূচি অনুযায়ী,...
দুমকিতে পায়রা নদীতে ইলিশ শিকার, দুই জেলের ১০ দিনের কারাদণ্ড
পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় এক অপ্রাপ্তবয়স্ক
মদিনা লক্ষ্য করে ড্রোন হামলা, প্রতিহতের দাবি সৌদির
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১০: ৫২আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১০: ৫৮
মতলবে বালুবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত
চাঁদপুরের মতলব উত্তরে বেপরোয়া গতির অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।\r\n\r\nবুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।\r\n\r\nনিহত আক্তার হোসেন খোকন মতলব উত্তর উপজেলার
কানাডায় ‘জেলার ২’-এর প্রদর্শনী স্থগিত
মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৫৪০ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করলেও কানাডায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে
ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান
মার্কিন নাগরিক ও বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই আইনি ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন তাঁর মামা, বিশিষ্ট অভিনেতা আমির খান।
শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকলেও বাড়ছে সনদপ্রাপ্তির চাহিদা
প্রচলিত শিক্ষাবঞ্চিত নানা বয়সি মানুষের এসএসসি থেকে উচ্চশিক্ষার বিকল্প প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতেই প্রতিষ্ঠিত হয় ব্যতিক্রমী এই প্রতিষ্ঠান।
রামেক থেকে ঢাকায় নেয়া হচ্ছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
রক্তশূন্যতায় অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।
শরীয়তপুরে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারির সহচর গ্রেপ্তার
শরীয়তপুর সদর পৌরসভায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মিরাজ সরদার (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা খবির ছৈয়ালসহ আরও কয়েকজন পালিয়ে যায়।\r\n\r\nমঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার নতুন
১০.ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল
Discussion
Please Sign In to join the discussion.