লাকসামে কর্ণফুলী কমিউটারের ইঞ্জিন ও তিন বগি লাইনচ্যুত
Bangladesh

লাকসামে কর্ণফুলী কমিউটারের ইঞ্জিন ও তিন বগি লাইনচ্যুত

কুমিল্লার লাকসামে নাওটি স্টেশনের আউটারে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে চট্টগ্রাম ও নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাকসামের নাওটি স্টেশন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে আকস্মিক ঝাঁকুনি ও দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে ট্রেনযাত্রীরা প্রচণ্ড গরম ও ভোগান্তির মুখে পড়েছেন।লাকসাম রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন (রিলিজ ট্রেন) বা ক্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, “নাওটি স্টেশনের কাছে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলছে, আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।”

Sangbad • 8 Days, Oct 21, 2026 2:22 PM
0
• 0 min read
Bangladesh

‘জামায়াত মানুষকে ধোঁকাবাজির মাধ্যমে দাজ্জালের জান্নাতের পথ দেখাচ্ছে’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের একটি মন্তব্যের সূত্র ধরে তীব্র সমালোচনা ও রাজনৈতিক আক্রমণ চালিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

Inqilab • 8 Days, Oct 21, 2026 2:21 PM
0
• 0 min read
Sports

আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি, চিলাহাটি থেকে ট্রেন চলাচল বন্ধ

একসময় এ স্টেশনে থামত একাধিক ট্রেন। এখন সকালে থামে শুধু একটি লোকাল ট্রেন। আন্তনগর ট্রেনে চড়তে হলে যেতে হয় অন্য স্টেশনে। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে এবার রেললাইনে নেমেছেন নীলফামারীর দারোয়ানী এলাকার বাসিন্দারা। তাঁদের দাবির একটাই, দারোয়ানী রেলস্টেশনে অন্তত দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে।

Bd-Pratidin • 8 Days, Oct 21, 2026 2:21 PM
0
• 0 min read
Bangla

সিলেট স্টেশন ক্লাবে সেদিন যা ঘটেছিল

ক্লাবের সিনিয়র সদস্য মাহবুব আহমদও তখন সেখানে ছিলেন। ক্লাবের বর্তমান দায়িত্বশীলরা জানিয়েছেন-এ ঘটনায় বর্তমান সভাপতি সায়েকুর রহমান সাক্কু সহ দায়িত্বশীলরা একটি তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটির রিপোর্টের আলোকে গত সোমবার ক্লাবের সভায় সায়েক খান ও ভিডিও ধারণকারী জাকির আহমদকে বিভিন্ন মেয়াদের সাসপেন্ড করা হয়েছে। আব্দুল্লাহ আহমদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুতই তার উপর আরোপিত শাস্তি বৈঠকের মাধ্যমে জানানো হবে। ক্লাবের অভ্যন্তরীণ সাংগঠনিক ঘটনায় সাবেক সভাপতি শাহ মোশাহিদ আলীকেও সতর্ক করা হয়েছে।

Manab Zamin • 8 Days, Oct 21, 2026 2:20 PM
0
• 0 min read
Bangladesh

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

দেশের ১৫টি সুগার মিল জোনের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভার প্রথম পর্বে ল্যাপটপের বাটন চেপে এই প্রণোদনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে কৃষকদের ব্যাংক হিসাবে টাকা পৌঁছে যায়।

AjkerPatrika • 8 Days, Oct 21, 2026 2:19 PM
0
• 0 min read
Bangladesh

১০.টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Samakal • 8 Days, Oct 21, 2026 2:19 PM
0
• 0 min read
World

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের ডেটা ফাঁস নিয়ে কী ঘটেছে?

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর হাজার হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এই তথ্য ফাঁসের ঘটনার তদন্তও শুরু করেছে ব্যাংকটি। স্টক এক্সচেঞ্জে জমা দেয়া একটি ফাইলিংয়ে বুধবার (২১ অক্টোবর) তারা এই কথা জানিয়েছে।

NayaDiganta • 8 Days, Oct 21, 2026 2:18 PM
0
• 0 min read
Bangladesh

ইবিতে নির্মাণাধীন ছাত্র হলে বাঁশের মাচা ভেঙে আহত শ্রমিক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বুধবার সকালে কয়েকজন শ্রমিক বাঁশের মাচায় উঠে ভবনটির দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় বাঁশের বাঁধন ছুটে মাচার একটি অংশ ভেঙে যায়। এতে দুই শ্রমিক ভবনের চতুর্থ তলা থেকে নিচে পড়ে যান। তাঁদের মধ্যে রসুল নামের এক শ্রমিক আহত হন।

Ajkerpatrika • 8 Days, Oct 21, 2026 2:16 PM
0
• 0 min read
Sports

রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় জায়ান্টরা

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর চ্যাম্পিয়নস লিগে মাঠে গড়াচ্ছে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ। আজ রাত ১টায় ইউরোপের ঐতিহ্যবাহী ও বর্তমানের সেরা ক্লাবগুলো একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজকের ম্যাচডে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

AmarDesh • 8 Days, Oct 21, 2026 2:15 PM
0
• 0 min read
Sports

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

Bd-Pratidin • 8 Days, Oct 21, 2026 2:14 PM
0
• 0 min read
Sports

অস্ট্রেলিয়াকে টপকে গেল পাকিস্তান, বাংলাদেশ কোথায়

শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের শিকার ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে গতকাল ইংল্যান্ডকে রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়েছে পাকিস্তান। বিশাল জয়ে এশিয়ার দলটি এবার পেল সুখবর। এমন ঘটনায় পেছনে পড়ে গেল অস্ট্রেলিয়া।

Ajkerpatrika • 8 Days, Oct 21, 2026 2:14 PM
0
• 0 min read
Bangla

মাদকে বাধা দেওয়ায় ববি শিক্ষার্থীর ওপর হামলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভিসি কল্যাণ ট্রাস্ট ভবন এলাকায় এই মারামারির ঘটনা ঘটে।ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা মাহমুদুল হকসহ কয়েকজন দেখতে পান যে ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম ও তার সহযোগীরা প্রকাশ্য স্থানে বসে মাদক সেবন করছেন। এ সময় তারা এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ববি শিক্ষার্থীদের ওপর হামলা চালান অভিযুক্ত ব্যক্তিরা।এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের কুয়াকাটা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় বিশ মিনিট সড়ক অবরোধ থাকার পর প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।এ ঘটনায় ববি শিক্ষার্থী মিজানুর রহমান বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মাদকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখনো আসেনি। গভীর রাতে বরিশাল শহরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। সকালে ত

Sangbad • 8 Days, Oct 21, 2026 2:14 PM
0
• 0 min read
Bangladesh

সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে উদ্ধার সেনাবাহিনীর, ৩ হাজারের বেশি আটকা

রাঙ্গামাটির সাজেকে অবরোধ ঘিরে সৃষ্ট সংঘাতে আটকেপড়া পর্যটকদের উদ্ধারের সময় গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ করা ঘটেছে। ইউপিডিএফ-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এই গুলি চালাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে।

NayaDiganta • 8 Days, Oct 21, 2026 2:13 PM
0
• 0 min read
Business

ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

Bd-Pratidin • 8 Days, Oct 21, 2026 2:13 PM
0
• 0 min read
Sports

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বিপ্লব রায় (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ।

Bd-Pratidin • 8 Days, Oct 21, 2026 2:10 PM
0
• 0 min read
Bangladesh

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কাশিপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বসতঘর ও ৫টি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

AmarDesh • 8 Days, Oct 21, 2026 2:10 PM
0
• 0 min read
Bangladesh

লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে নাব্য সংকট, পর্যটন ব্যবসায় ধস

মুন্সিগঞ্জের লৌহজংয়ের ঐতিহ্যবাহী শিমুলিয়া ঘাটে পদ্মা নদীর নাব্য সংকটে পর্যটক ও ব্যবসা-বাণিজ্যে চরম ধস নেমেছে। নদীর বিভিন্ন পয়েন্টে চর জেগে ওঠায় ঘাটের স্বাভাবিক চিত্র বদলে গেছে। ঘাটের কাছে চর জেগে ঞাল চর ও ঘাটের মাঝে একটি খালের সৃষ্টি হয়েছে। ফলে ট্রলার চলাচলে বিপর্যয় নেমে এসেছে। এতে পর্যটকর

AmarDesh • 8 Days, Oct 21, 2026 2:08 PM
0
• 0 min read
Sports

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন

Jobabdihi • 8 Days, Oct 21, 2026 2:07 PM
0
• 0 min read
Bangladesh

দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী

দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি বন্ধের উদ্যোগ ব্যর্থ হবে। বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের...

Ittefaq • 8 Days, Oct 21, 2026 2:07 PM
0
• 0 min read
Bangladesh

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, এবার সার ডিলার নিয়োগে বিগত সময়ের অনিয়মের সকল রেকর্ড ভেঙেছে। এর আগে যারা সার ডিলার ছিলেন তারা তৎকালীন সরকারের কোন বড় পদধারী ছিলেন না। এখন এমন দলীয়করণ করা হবে বলেই তড়িঘড়ি করে নীতিমালা পরিবর্তন করা হয়েছে।

AjkerPatrika • 8 Days, Oct 21, 2026 2:06 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper