Bangladesh
সিলেট সীমান্তে ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।
Bangladesh
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।
নজরুল ইসলাম, পবিত্র চন্দ্র ও আমিনুর ইসলাম, তিনজনেরই গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভিন্ন ভিন্ন গ্রামে। তাঁরা সবাই দরিদ্র পরিবারের সন্তান। কেউ ঋণ নিয়ে, কেউ জমি বন্ধক রেখে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু প্রতারক চক্রের ফাঁদে পড়ে তাঁদের কারও ভাগ্যেই
নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে আন্ত নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দাদের অবরোধের কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ক্ষুদ্র মার্চেন্টদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে
তাঁকে বলা হয় ‘বিউটি উইদ ব্রেইন’। বলা হচ্ছে, ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের জনপ্রিয় নাম স্বস্তিকা মুখার্জির কথা। বয়স বাড়লেও যেন রূপের ঝলকানির কমতি নেই এতটুকু। কঠিন ব্যক্তিত্বের অধিকারী এই সেলিব্রিটির অসাধারণ সব লুক দেখার জন্য বরাবরই ভক্তরা ইনস্টাগ্রামে স্ক্রল করে যান। মেকআপসহ...
ফেনীর সোনাগাজীতে ছেলের মাদক কারবারিদের সঙ্গে মেলামেশার প্রতিবাদ করায় হামলার শিকার মোহাম্মদ হানিফ (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাদকের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন, সে বিষয়ে কোনো ‘দালাল মিডিয়া’ তাকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৬...
সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে না যাওয়ায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ যাত্রীরা। এ সময় স্টেশন ম্যানেজারের কক্ষ ঘেরাও করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১০টা ৫৭ মিনিটের মধ্যে ট্রেনটি স্টেশন ছেড়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য, সিলেটগামী আন্তঃনগর ৭১৯ আপ পাহাড়িকা এক্সপ্রেসের চট্টগ্রাম স্টেশন ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা ৫০ মিনিট। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও ট্রেনটি ছেড়ে না যাওয়ায় যাত্রীরা স্টেশন ম্যানেজারের কক্ষে গিয়ে বিষয়টি জানতে চান। এ সময় সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ার অভিযোগ তুলে তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ কয়েকজন যাত্রীর দাবি, তাদ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসান আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আটক এক মার্কিন নাগরিককে মুক্তি দেয়ায় তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদও জানিয়েছেন।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ও নতুন শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরো ১২৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৫৪ জন।
কওমি ধারার সাতটি ইসলামি রাজনৈতিক দলকে নিয়ে নতুন জোট গঠনে হেফাজতে ইসলামের উদ্যোগ অনিশ্চয়তার মুখে পড়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয়
শারদীয় দুর্গাপূজা ও আগামী ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতু এবং সংযোগ সড়কের চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু
বরিশালের বানারীপাড়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বানারীপাড়া থানা ও এসআরবির যৌথ প্রচেষ্টায় ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে সাইমনকে গ্রেপ্তার করা হয়।
রিজভী বলেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যে জঙ্গি কে, এ নিয়ে অতীতে কখনো কোনো কথা ওঠেনি, কেউ প্রশ্ন তোলেনি। কিন্তু গত ১৭ বছরে হঠাৎ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করা হয়েছে।’ তিনি বলেন, সমাজের দীর্ঘদিনের বন্ধন ভেঙে দিতে রাজনৈতিক স্বার্থে, ক্ষমতা ধরে রাখার স্বার্থে, খুব পরিকল্পিতভাবে এগুলো চেষ্টা করা হয়েছে বলে...
চীন ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা নিয়ে ভারতের উদ্বেগ দূর করার চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আলজাজিরাস্বচ্ছ নির্বাচন আয়োজন ও রাজনৈতিক ব্যবস্থার ব্যাপক সংস্কারের দাবিতে ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় রাজপথে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। প্রায় দুই বছরের স্থবিরতা কাটিয়ে দেশজুড়ে বিরোধীদের এই বিশাল সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হলো। রাজধানী কারাকাস ছাড়াও ভ্যালেন্সিয়া, মারাকাই, সান ক্রিস্তোবাল এবং মারাকাইবো শহরে একযোগে আন্দোলন ছড়িয়ে পড়ে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ‘ভেনতে ভেনিজুয়েলা’ এই গণকর্মসূচির ডাক দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ উভয়ই নতুন জাতীয় নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও সাবেক রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরোর উত্তরসূরি নির্ধারণে এখনো কোনো স্পষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন সামরিক বাহিনীর এক আকস্মিক অভিযানে মাদুরো গ্রেফতার হওয়ার পর দেশটির রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তন ঘটে। বর্তমানে দেশের বাইরে অবস্থানরত বিরোধী নেত্রী মাচাদো ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে একটি অবাধ নির্বাচনের তাগিদ দিয়েছেন। গত ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর প্রায় এক বছর তাকে অন্তরালে অবস্থান করতে হয়েছিল। এদিকে গত ৩ জানুয়ারি থেকে রাষ্ট্রক্ষমতায় থাকা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনিজুয়েলার (পিএসইউভি) নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘদিনের এই শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে অবৈধভাবে বন্দী ও নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে। মাদুরো অপসারিত হলেও হোয়াইট হাউজের সমর্থনে পিএসইউভি এখনো প্রশাসন পরিচালনা করছে। মাদুরোর সাবেক এই ভাইস প্রেসিডেন্টের ওপর আস্থা বজায় রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের ওপর নিজেদের কর্তৃত্ব ধরে রাখার পাশাপাশি দেশটির বর্তমান সরকারকে বিভিন্ন প্রশাসনিক ও গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন ছাত্র হলের দেয়ালে প্লাস্টারের সময় বাঁশ ভেঙে পড়ে ১ শ্রমিক আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল
কুমিল্লার লাকসামে নাওটি স্টেশনের আউটারে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে চট্টগ্রাম ও নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাকসামের নাওটি স্টেশন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে আকস্মিক ঝাঁকুনি ও দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে ট্রেনযাত্রীরা প্রচণ্ড গরম ও ভোগান্তির মুখে পড়েছেন।লাকসাম রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন (রিলিজ ট্রেন) বা ক্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, “নাওটি স্টেশনের কাছে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলছে, আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।”
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের একটি মন্তব্যের সূত্র ধরে তীব্র সমালোচনা ও রাজনৈতিক আক্রমণ চালিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
Discussion
Please Sign In to join the discussion.