বিদায়ের সুরে সিঁদুর খেলায় মাতলেন ভক্তরা
Bangla

বিদায়ের সুরে সিঁদুর খেলায় মাতলেন ভক্তরা

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর নওগাঁর পূজামণ্ডপ। আনন্দ-উৎসবের সঙ্গে বিদায়ের বিষাদ নিয়ে বুধবার বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন ভক্তরা। এদিন মণ্ডপে মণ্ডপে দেবীবরণ ও সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। লাল-সাদা শাড়িতে সেজে একে অপরকে সিঁদুর পরিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন তারা।

Samakal • 8 Days, Oct 21, 2026 3:31 PM
0
• 0 min read
Entertainment

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দেলুপি’

উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতে আলোচনায় এসেছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। সিনেমাটিতে অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি পেয়েছেন চিরনজিৎ বিশ্বাস। তিন দিন আগে পাওয়া এই সাফল্যের পর এবার সিনেমাটির জন্য এসেছে আরেকটি সুখবর। লন্ডন ব্রিজ...

Ittefaq • 8 Days, Oct 21, 2026 3:29 PM
0
• 0 min read
Bangladesh

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দেলুপি’

উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতে আলোচনায় এসেছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। সিনেমাটিতে অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি পেয়েছেন চিরনজিৎ বিশ্বাস। তিন দিন আগে পাওয়া এই সাফল্যের পর এবার সিনেমাটির জন্য এসেছে আরেকটি সুখবর।

Ittefaq • 8 Days, Oct 21, 2026 3:29 PM
0
• 3 min read
Bangladesh

বিএনপি নেতা রমিজের বিরুদ্ধে আরও সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার অভিযোগের পর এবার আরও

KholaKagoj • 8 Days, Oct 21, 2026 3:28 PM
0
• 0 min read
Sports

ভারতকে ২৭-০ গোলে হারিয়ে বেনিনের গোল উৎসব

চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখাচ্ছে আফ্রিকার দেশ বেনিন। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৭-০ গোলের

BD Bulletin • 8 Days, Oct 21, 2026 3:28 PM
0
• 0 min read
World

নোবেল পেলেন না, এবার পুলিৎজার চান ট্রাম্প!

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ এখনো কাটেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তার চাই পুলিৎজার পুরস্কারও। একাধিক যুদ্ধ থামিয়েছেন বলে বারবার দাবি করেন তিনি। অথচ নোবেল পাননি। এবার দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে সেই আক্ষেপের কথাই আবারো তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট। বললেন, লেখালেখির জন্যও তার পুলিৎজার পুরস্কার পাওয়া উচিত ছিল।

NayaDiganta • 8 Days, Oct 21, 2026 3:28 PM
0
• 0 min read
Bangladesh

কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যার অভিযোগ

কানের স্বর্ণের দুল, সামান্য সম্পদের লোভ এবং মাদক বিক্রির প্রতিবাদ করায় আপন ছোট ভাই ও ভাবির চক্রান্তে নওগাঁর ধামইরহাটে হত্যার শিকার হয়েছেন ৬৫ বছরের বৃদ্ধা হালিমা বেগম। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত হালিমার ছোট ভাই মজনু রহমান (৫৬) ও তার স্ত্রী হোসনে আরা (৪২)-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন–রবিউল ইসলাম (৩৯), হামিদুর রহমান (৫৫) ও মোশারফ হোসেন (৪৫)। এ সময় আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি ও ওড়না উদ্ধার করা হয়।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ১৯ অক্টোবর সকালে ছিলিমপুর (তালবোনা) গ্রামের একটি বাঁশঝাড়ের পাশে ধানখেতের আইলে হালিমা বেগমের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, বৃদ্ধার এক কানের লতি কাটা এবং অন্যটি ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনার পর ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে গভীর রাতে অভিযান চালিয়ে প্রথমে মজনু ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আলমপুর ও ছিলিমপুর এলাকা থেকে অন্য তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।জিজ্ঞাসাবাদে জানা যায়, নিঃসন্তান ও স্বামীপরিত্যক্তা হালিমা বেগম বাবার বাড়িতে ছোট ভাই মজনুর ঘরের পেছনে এক ছাঁপড়া ঘরে বাস করতেন। মানুষের বাড়িতে কাজ করার পাশাপাশি হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। হালিমার সামান্য জমানো টাকা ও গবাদিপশুর ওপর চোখ পড়ে মজনু ও তার স্ত্রীর। এ ছাড়া এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রবিউল এবং পুরনো জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামিদুর ও মোশারফ হালিমার ওপর ক্ষুব্ধ ছিল। এসব ক্ষোভ থেকে ঘটনার প্রায় পাঁচ দিন আগে পাঁচজন মিলে হালিমাকে হত্যার পরিকল্পনা করে।পুলিশ সুপার আরও জানান, পরিকল্পনা অনুযায়ী গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আসামি হামিদুর কৌশলে হালিমাকে ঘর থেকে ডেকে বের করে। সঙ্গে সঙ্গে আসামিরা তার মুখ চেপে ধরে ২০০ গজ দূরে একটি খড়ের গাদার পেছনে নিয়ে যায়। সেখানে রশি দিয়ে হাত বেঁধে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হালিমাকে হত্যা করা হয়। এরপর কানের সোনা খুলে নেওয়ার জন্য হামিদুর নৃশংসভাবে বৃদ্ধার এক কানের লতি কেটে ও অন্যটি ছিঁড়ে ফেলে। পরে কানের দুল ভাগ-বাটোয়ারা করে লাশটি বাঁশঝাড়ে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

Sangbad • 8 Days, Oct 21, 2026 3:28 PM
0
• 0 min read
Bangladesh

পদ্মায় অভিযান: ৫০ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, মা ইলিশ জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন সুরক্ষায় যৌথ অভিযান চালিয়েছে নৌপুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয়। এ সময় নদী থেকে আনুমানিক ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং জব্দ করা ইলিশ মাছ উদ্ধার করা হয়।বুধবার (২১ অক্টোবর) দিনভর দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি ও গোয়ালন্দ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা নদীর বিভিন্ন পয়েন্টে এই সমন্বিত অভিযান পরিচালনা করেন।দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে পদ্মার বিভিন্ন পয়েন্টে টহল ও অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে নদী থেকে নিষিদ্ধ ৫০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ সময় জলদস্যু ও অবৈধ জেলেদের ব্যবহৃত জাল নদী থেকে গুটিয়ে নেওয়া হয় এবং দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।অভিযান শেষে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জালগুলো স্থানীয় নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং ইলিশের উৎপাদন বাড়াতে নদীতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌপুলিশ ও মৎস্য বিভাগ।/

Sangbad • 8 Days, Oct 21, 2026 3:28 PM
0
• 0 min read
Bangla

মিরপুরে ফোর স্টার গ্রুপের ৩ ভাই গ্রেফতার

NayaDiganta • 8 Days, Oct 21, 2026 3:27 PM
0
• 0 min read
Bangladesh

নবাবগঞ্জে গ্রাম পুলিশের কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অভিযোগে রুবেল মিয়া (২৬) নামে এক গ্রাম পুলিশকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

AmarDesh • 8 Days, Oct 21, 2026 3:27 PM
0
• 0 min read
Bangladesh

​শার্শায় ৪ কোটি টাকার ১৮ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮ পিস স্বর্ণের বার এবং একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ShomoyerAlo • 8 Days, Oct 21, 2026 3:26 PM
0
• 0 min read
Bangla

রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৫: ২৬আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৫: ২৮

AmarDesh • 8 Days, Oct 21, 2026 3:26 PM
0
• 0 min read
Entertainment

ডার্লিংস’ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আর নেই

বলিউডের ‘ডার্লিংস’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর দিব্যা ভিনেকর আর নেই। বুধবার (২১ অক্টোবর) তার আকস্মিক

BD Bulletin • 8 Days, Oct 21, 2026 3:26 PM
0
• 0 min read
Bangla

আলোচিত সাংবাদিক আলিফ হত্যায় সন্দেহভাজন আরও এক আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় চাঞ্চল্যকর ও আলোচিত সাংবাদিক আলিফ হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪) ময়মনসিংহ।\r\n\r\nগ্রেপ্তারকৃত আসামির নাম আশিকুর রহমান প্রাঙ্গন (২১)। সে দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার কাচারি মোড় বাসায় বসবাসকারী মো. শাহিন মিয়ার ছেলে

AmarSangbad • 8 Days, Oct 21, 2026 3:25 PM
0
• 0 min read
World

ঋণের ভারে পুড়ছে ফ্রান্স, এরপর কি যুক্তরাষ্ট্র?

রাজস্ব সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফ্রান্স পুড়ছে। দেশটি সামর্থ্যের চেয়ে এত বেশি খরচ বা ঋণ নিয়েছে যে, সেটি ফেরত দেওয়া এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

Samakal • 8 Days, Oct 21, 2026 3:24 PM
0
• 0 min read
Bangla

নাসীরুদ্দীন পাটওয়ারী ছাগল চুরি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়: রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারী ছাগল চুরি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়: রাশেদ খান

Ajkerpatrika • 8 Days, Oct 21, 2026 3:24 PM
0
• 0 min read
Bangla

দুই শতাব্দীর ঐতিহ্যে ঘিওরের সম্প্রীতির মেলা, মানুষের ঢল

এক মাঠে সারি সারি দুর্গাপ্রতিমা, চারপাশে মানুষের ঢল। কোথাও উলুধ্বনি আর বিদায়ের সুর, কোথাও নাগরদোলার ঘূর্ণি, শিশুদের উচ্ছ্বাস আর মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড়। ধর্মীয় আচার আর লোকজ উৎসবের এমন মেলবন্ধনই মানিকগঞ্জের ঘিওরের ২০২ বছরের ঐতিহ্যবাহী সম্প্রীতির মেলার পরিচয়। বিজয়া দশমীকে

AmarSangbad • 8 Days, Oct 21, 2026 3:23 PM
0
• 0 min read
Bangladesh

বাড়ির পাশে খেলছিল জমজ শিশু, প্রাণ গেল পানিতে ডুবে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে জমজ দুই শিশুর(আড়াই বছর) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই । বুধবার সকালে পুকুরে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে শিশু দুটি পানিতে ডুবে যায়। তারা উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আক্কাস মিয়ার জমজ ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের বলটি পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে প্রথমে এক ভাই পানিতে পড়ে যায়। পরে আরেকজনও পানিতে নামে । দুজনই এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে। জমজ দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুত

Manab Zamin • 8 Days, Oct 21, 2026 3:22 PM
0
• 0 min read
Bangla

মিয়া গোলাম পরওয়ারের উচিত হবে সনাতন ধর্মের মানুষের কাছে ক্ষমা চাওয়া: রাশেদ খাঁন

Ajkerpatrika • 8 Days, Oct 21, 2026 3:22 PM
0
• 0 min read
Bangladesh

ধর্ম যার যার রাষ্ট্র সবার, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার: রাষ্ট্রপতি

সব ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।’বুধবার (২১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগমও উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান–সবাই এই ভূখণ্ডের সমান নাগরিক। সংবিধান প্রত্যেককে সমঅধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে এবং এই লক্ষ্য বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।বিশ্বজুড়ে চলমান সহিংসতা ও অস্থিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে যখন যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক হানাহানি চলছে, তখন বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব উদযাপন করছে। এটিই আমাদের সবচেয়ে বড় জাতীয় অর্জন।’ সাম্প্রদায়িক সম্প্রীতিকে দেশের মূল শক্তি ও অস্তিত্ব হিসেবে উল্লেখ করে যেকোনো মূল্যে তা অক্ষুণ্ণ রাখার তাগিদ দেন তিনি।গুজব ও ধর্মীয় উগ্রতার বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, নানা সময়ে অপপ্রচার ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালানো হয়। এসবের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে এবং তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হতে হবে।বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই উৎসবের মূল বাণী হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও কল্যাণের জয়। কোনো নাগরিক যেন ধর্ম, বর্ণ বা গোষ্ঠী পরিচয়ের কারণে বৈষম্য কিংবা নিপীড়নের শিকার না হন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে অনুষ্ঠানে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।/

Sangbad • 8 Days, Oct 21, 2026 3:21 PM
0
• 0 min read
Sat ☀️ 31°
Sun ⛅ 30°
Mon 🌧️ 28°
Tue ⛅ 29°
Wed ☀️ 32°

Trending News

Daily Newspaper