World
পাকিস্তান-মালদ্বীপের বাণিজ্য ২০ কোটি ডলারে উন্নীত করার অঙ্গীকার
আগামী দুই বছরের মধ্যে পাকিস্তান ও মালদ্বীপের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১ কোটি ৩০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২০ কোটি ডলারে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ কথা জানিয়েছেন। এদিন বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই দেশ।মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর তিন দিনের রাষ্ট্রীয় সফর উপলক্ষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। গত ১১ বছরের মধ্যে এই প্রথম মালদ্বীপের কোনো প্রেসিডেন্ট পাকিস্তান সফর করছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর সঙ্গে মিল রেখেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রেসিডেন্ট মুইজ্জু উপস্থিত ছিলেন। এ সময় দুই দেশের প্রতিনিধিরা
Discussion
Please Sign In to join the discussion.