চালককে অচেতন করে ১৬ লাখ টাকার চিনি লুট
Bangladesh

চালককে অচেতন করে ১৬ লাখ টাকার চিনি লুট

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক কাভার্ড ভ্যানচালককে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে ১৩ টন চিনিসহ গাড়িটি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। লুট

KholaKagoj • 9 Days, Oct 21, 2026 4:10 PM
0
• 0 min read
Bangladesh

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাটের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করে অপসারণ করা হয়।

Ajkerpatrika • 9 Days, Oct 21, 2026 4:10 PM
0
• 0 min read
Bangla

শার্শায় কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শা উপজেলায় ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১৮টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকার ‘প্রাইম ব্রিকস’ নামক ইটভাটা সংলগ্ন স্থান থেকে সোনার চালানটি জব্দ করা হয়। নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।আটক ব্যক্তির নাম মো. আলাউদ্দীন (৫২)। তিনি শার্শা উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।দুপুরে এক সংবাদ সম্মেলনে এএসপি মো. আরিফ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্য দুজন সুকৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ১৮টি সোনার বার এবং একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা ১৮টি সোনার বারের ওজন ২ কেজি ৯০ গ্রাম (প্রায় ১৮০ ভরি), যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, সোনার চালানটি ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও সোনা পাচারবিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই পাচারকারীকে চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে। আটক আলাউদ্দীনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Sangbad • 9 Days, Oct 21, 2026 4:10 PM
0
• 0 min read
Bangla

ডেঙ্গুতে একদিনেই ঝরল ৭ প্রাণ, হাসপাতালে ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৭৩ জন।বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাতজন মারা গেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৪ জন মারা গেছেন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৬ হাজার ৯৯০ জন।চলতি বছরের শুরু থেকেই দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেনি। বিশেষ করে রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন।বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানোই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। সিটি করপোরেশনগুলোকে আরও কার্যকরভাবে মশক নিধন কার্যক্রম চালানোর পাশাপাশি সাধারণ মানুষকেও নিজেদের ঘর-বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।গত কয়েক বছরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ওই বছর মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং তিন লাখের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন।

Sangbad • 9 Days, Oct 21, 2026 4:10 PM
0
• 0 min read
Bangla

বয়স্কভাতার কার্ড দেওয়ার কথা বলে প্রতিবন্ধী বৃদ্ধের জমি লিখে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে কৌশলে ১৪ শতক জমি লিখে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধ। তার অভিযোগ, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদসহ তার তিন ভাতিজা এ কাজ করেছেন। উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের বাঘলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

Samakal • 9 Days, Oct 21, 2026 4:09 PM
0
• 0 min read
Sports

সহস্র বছরের পুরোনো কফিনের রহস্যজট উন্মোচন

বৃটেনের ওয়েস্টমিনস্টার অ্যাবের প্রাঙ্গণে উদ্ধার হয় একটি রোমান পাথরের শবাধার বা সারকোফাগাস। এর ভেতরে থাকা এক অজ্ঞাত ব্যক্তির কঙ্কালের রহস্য অবশেষে উন্মোচিত হয়েছে। বিশেষজ্ঞরা জানান, কঙ্কালটি সম্ভবত একাদশ শতাব্দীর এক মধ্যযুগীয় মঠাধ্যক্ষ বা অ্যাবটের। গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে। ১৮২০ সালে প্রথম আবিষ্কৃত এবং ১৮৬৯ সালে আনুষ্ঠানিকভাবে খনন করে পাওয়া চুনাপাথরের এই শবাধারটিতে রোমান যুগের ভ্যালেরিয়াস আমান্ডিনাস নামের এক ব্যক্তির নাম লেখা ছিল।তবে এর আশেপাশে কোনো রোমান নিদর্শন পাওয়া যায়নি। ওয়েস্টমিনস্টার অ্যাবের পরামর্শক প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ওয়ারউইক রডওয়েল জানান, এটি শবাধারটির মূল সমাধিস্থল ছিল না। এছাড়া এর ঢাকনায় খোদাই করা একটি বড় ক্রুশ ছিল, যা অ্যাংলো-স্যাক্সন আমলের বলে প্রমাণ পাওয়া যায়। ২০১৮ সালে

Manab Zamin • 9 Days, Oct 21, 2026 4:09 PM
0
• 0 min read
Bangla

জমানো টাকা ও স্বর্ণালঙ্কারের লোভে বোনকে হত্যা, লাশ ফেলা হয় বাঁশঝাড়ে

নওগাঁর ধামইরহাটে জমানো টাকা, গবাদিপশু ও স্বর্ণালঙ্কারের লোভে ৬৫ বছর বয়সী হালিমা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাই ও ভাবীসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মজনু রহমান (৫৬), তাঁর স্ত্রী হোসনে আরা (৪২) এবং আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Samakal • 9 Days, Oct 21, 2026 4:07 PM
0
• 0 min read
Bangladesh

নিরাপত্তার দায়িত্ব ছেড়ে গানের অনুষ্ঠানে, পুলিশ লাইন্সে সংযুক্ত এএসআই

পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ফেলে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার এএসআই (নি.) উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে...

Ittefaq • 9 Days, Oct 21, 2026 4:06 PM
0
• 0 min read
Bangladesh

চালককে অচেতন করে ১৩ টন চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

চট্টগ্রামের পটিয়ায় চালককে অচেতন করে ১৩ টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার মনসা বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় চালক আলমগীরকে (৪৫) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ছিনতাই হওয়া চিনির...

Ittefaq • 9 Days, Oct 21, 2026 4:05 PM
0
• 0 min read
Bangladesh

চকরিয়া সুন্দরবনের পেরাবন ধ্বংস করে নির্মিত হচ্ছে চিংড়ি ঘের

প্রাকৃতিক দুর্যোগ ও সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের হাত থেকে কক্সবাজারের উপকূলীয় মানুষের সুরক্ষা দেয়া ‘চকরিয়া সুন্দরবন‘ হারিয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালী মহল সুন্দরবন এলাকার ঐতিহাসিক ম্যানগ্রোভ বন বা পেরাবন ধ্বংস করে অবৈধভাবে চিংড়ি ঘের নির্মাণ করছে।

NayaDiganta • 9 Days, Oct 21, 2026 4:05 PM
0
• 0 min read
Bangla

১২ তলায় গ্রিলে ঝুলছিল শিশু, এরপর যা ঘটল

চীনের ফুজিয়ান প্রদেশে একটি আবাসিক ভবনের ১২ তলার জানালার বাইরে ঝুলে থাকা তিন বছর বয়সি এক শিশুকে উদ্ধার করেছেন প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীরা। শিশুটির মাথা জানালার গ্রিলের ফাঁকে আটকে ছিল। এ সময় তার শরীরের ভার ধরে রাখতে নিচের তলার বাসিন্দারা একটি টুল এগিয়ে ধরেন।

Sangram • 9 Days, Oct 21, 2026 4:03 PM
0
• 0 min read
Business

ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন

ফ্রান্সে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় পুলিশকে শক্তিশালী করার পাশাপাশি সেনা মোতায়েন করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে সরকার। আগামী শনিবারের বিক্ষোভ ঘিরে এ প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত সপ্তাহের শেষদিকে সহিংসতা ও লুটপাট ঠেকাতে নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করেছে সরকার।

AmarDesh • 9 Days, Oct 21, 2026 4:02 PM
0
• 0 min read
Bangladesh

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহাগ ফকির (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে...

Ittefaq • 9 Days, Oct 21, 2026 4:01 PM
0
• 0 min read
Bangladesh

পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলায় পূজামণ্ডপের জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামের ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার

KholaKagoj • 9 Days, Oct 21, 2026 4:01 PM
0
• 0 min read
Bangla

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ নুর আলমের শুভেচ্ছা

SorejominBarta • 9 Days, Oct 21, 2026 4:00 PM
0
• 0 min read
Bangla

বোর্নমাউথে বিধ্বস্ত এসি মিলান

ক্রীড়া ডেস্কইংলিশ ক্লাব বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে ইউরোপা লিগের সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে গত পরশু ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে ইতালিয়ান ক্লাবটি। প্রথমার্ধে গোলরক্ষক মাইক মেনিয়ার লাল কার্ডে আরো কঠিন হয়ে পড়ে মিলানের লড়াই। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বোর্নমাউথ। এ দিকে মিলানের বিধ্বস্ত হওয়ার রাতে গোলের বন্যা বইয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। নিজেদের মাঠে রেনের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। লিগ পর্বের তৃতীয় রাউন্ডে বড় জয় পেয়েছে বেনফিকা ও বায়ার লেভারকুজেন।ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বোর্নমাউথকে এগিয়ে দেন জাস্টিন ক্লুইভার্ট। এরপর ২৭ মিনিটে টাইলার অ্যাডামসের মুখে ধাক্কা দেয়ায় সরাসরি লাল কার্ড দেখেন মিলানের অধিনায়ক ও গোলরক্ষক মেনিয়া। একই ঘটনায় পেনাল্টিও পায় স্বাগতিকরা। ৩২ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস ট্যাভার্নিয়ের। ১০ জনের মিলান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বোর্নমাউথের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের ৮৪ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন আমিনে আদলি। এই জয়ে ইউরোপা লিগের টানা তিন ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বোর্নমাউথ। নিজেদের প্রথম ইউরোপীয় অভিযানে এমন সাফল্য ইংলিশ ক্লাবটির জন্য বড় অর্জন। দাপুটে জয় পেয়েছে রিয়াল সোসিয়েদাদ। নরওয়ের ক্লাব লিলেস্ট্রমকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ দলটি। লিলেস্ট্রমের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সোসিয়েদাদ। ২৫ মিনিটে সার্জিও গোমেজের গোলে এগিয়ে যায় দলটি। এক মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৩৩ মিনিটে লুকা সুচিচের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। তিনটি গোলেই সতীর্থদের সুযোগ তৈরি করে দেন অধিনায়ক মিকেল ওয়ারজাবাল। ৬৫ মিনিটে ওরি ওস্কারসন, ৭২ মিনিটে সুচিচ এবং ৮০ মিনিটে আর্সেন জাখারিয়ান গোল করেন। মাঝখানে লিলেস্ট্রম পেনাল্টি পেলেও তা ঠেকিয়ে দেন রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মাররো। এই জয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ডে আবারো ভাগ বসিয়েছে রিয়াল সোসিয়েদাদ। এর আগে ২০১৭ সালে ভারদারকে ৬-০ গোলে হারিয়েছিল তারা। এদিন ঘরের মাঠে রেনের বিপক্ষে শুরুটা ভালো করেছিল জুভেন্টাস। ম্যাচের পাঁচ মিনিটে জেকি চেলিকের গোলে এগিয়ে যায় ইতালির জায়ান্টরা। ১৫ মিনিটে মুসা আল-তামারির গোলে সমতায় ফেরে সফরকারীরা। প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে রেনেকে ২-১-এ এগিয়ে নেন বুলায়ে দিয়া। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জুভেন্টাস। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জুভদের সমতায় ফেরান নিক ভোল্টেমাডে। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইতালিয়ান ক্লাবটিকে। বোর্নমাউথের বড় জয়, বেনফিকা-লেভারকুসেনের দাপটএ দিকে লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে বড় জয় পেয়েছে বেনফিকা। সাইপ্রাসের ক্লাব ওমোনিয়াকে ওমোনিয়াকে ৪-১ গোলে হারিয়েছে পর্তুগালের ক্লাবটি। গ্রিসের ক্লাব ওএফআই ক্রিটকে ২-০ গোলে হারায় বায়ার লেভারকুজেন। দিনের অন্য ম্যাচে ফেরেনকোভার্স ৪-১ গোলে টরেনসকে, এনইসি নিজমেগেন ৪-২ গোলে দিনামো জাগরেবকে, ইউনিয়ন সেন্ট-গিলোইজ ৪-০ গোলে হাপোয়েল বেয়ার শেভাকে এবং আন্ডারলেখট ৩-০ গোলে হারিয়েছে ইয়াগিয়েলোনিয়াকে। এনকে সেলজের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ও সালজবুর্গ। এ ছাড়া সেল্টিককে ২-১ গোলে হারিয়েছে সেল্টা ভিগো, মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলের জয় স্টর্ম গ্রাজের এবং অলিম্পিয়াকোস ১-০ গোলে পরাজিত করেছে স্পার্তা প্রাগকে। ১-১ ও ২-২ গোলে ম্যাচ দু’টি ড্র হয়েছে লেচ পোজনান-সান্ডারল্যান্ড এবং বেসিকতাস-ক্রিস্টাল প্যালেসের।

NayaDiganta • 9 Days, Oct 21, 2026 4:00 PM
0
• 0 min read
Bangladesh

কর্ণফুলীতে চরপাথরঘাটার বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতার মতবিনিময়

কর্ণফুলীর চরপাথরঘাটায় জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী এম জামাল উদ্দিন মুন্সি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এসময়, দীর্ঘদিনের সমস্যা সমাধান, জনসেবা এবং

Inqilab • 9 Days, Oct 21, 2026 3:59 PM
0
• 0 min read
Bangladesh

সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি প্রাঙ্গন গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে টেলিভিশন সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলার সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গনকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।মঙ্গলবার

KholaKagoj • 9 Days, Oct 21, 2026 3:59 PM
0
• 0 min read
Bangladesh

নাটোরে সড়ক দুর্ঘটনা: হতাহতদের উদ্ধারের সময় লুটপাটের অভিযোগ

নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ...

Ittefaq • 9 Days, Oct 21, 2026 3:59 PM
0
• 0 min read
Business

ককরোচ নেতাদের ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

দিল্লির যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিয়েছে মোদি সরকার। তারপরও সেখানে প্রবেশের চেষ্টা করায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে ভর্ৎসনা করেছে দিল্লি হাইকোর্ট।

AmarDesh • 9 Days, Oct 21, 2026 3:56 PM
0
• 0 min read
Sat ☀️ 31°
Sun ⛅ 30°
Mon 🌧️ 28°
Tue ⛅ 29°
Wed ☀️ 32°

Trending News

Daily Newspaper