Bangladesh
ভেড়ামারায় আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সিরাজগঞ্জ আদালতের এক সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২১ অক্টোবর)
Bangladesh
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সিরাজগঞ্জ আদালতের এক সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২১ অক্টোবর)
১৯৮২ সালের কোনো দিনে মাত্র ১৩ বছরের এক কিশোর পকেটে ১০০ ডলারের একটা নোট আর হাতে একমুখী টিকিট নিয়ে ঢাকা ছেড়েছিলেন। কোনো এক পলো ম্যাচের ফাঁকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেকে এক সময়ের মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ভক্ত ও একনিষ্ঠ রিপাবলিকান দাবি করা সেই কিশোরই আজকের মাসুদুল রনি ওয়াহিদ; আন্তর্জাতিক গোয়েন্দা ও রাজনীতির অন্দরমহলে যাকে সবাই চেনেন রন নামে। ঢাকা ছেড়ে যাওয়ার চার দশক পর, কোনো দৃশ্যমান সামরিক বা প্রাতিষ্ঠানিক গোয়েন্দা পটভূমি ছাড়াই, তিনি গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম প্রভাব বিস্তারকারী বেসরকারি গোয়েন্দা সংস্থা আরকানাম গ্লোবাল।
আপনি কোন গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করেন? যে গোয়েন্দা বাহিনী, যে সেটআপ আওয়ামী লীগ রেখে গিয়েছে, নিরীহ-নিরপরাধ মানুষকে জঙ্গি বানিয়ে যারা ক্রসফায়ারে দিয়েছে, রিমান্ডে–আয়নাঘরে নিয়েছে—সেই গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে আপনি এখন বিরোধী দলের ওপরে দোষ চাপাবেন...
মানুষের জীবন অমূল্য। একটি প্রাণের মৃত্যু কেবল একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা শেষ করে না, সমাজেও গভীর একটা ক্ষত তৈরি
বেপরোয়া গতির বাস ও ট্রাক তিন জেলায় কেড়ে নিয়েছে পাঁচজনের প্রাণ। এর মধ্যে ট্রাকের ধাক্কায় নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে তিনজন এবং বাসের চাকায় মানিকগঞ্জে দুইজন নিহত হয়েছেন।কাঞ্চন শিল্পাঞ্চল (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, রূপগঞ্জের মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২০)। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বরপা থেকে রূপসী যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হন। ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ জসিম উদ্দিন জানায়, দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে যমদূত নামে পরিচিত সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সেলফি পরিবহনের রোড পারমিট বাতিলের দাবিতে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিােভ করেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে মানিকগঞ্জের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মোহাম্মদ সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরঙ্গাইল হাটের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত ইজিবাইক। বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর যাত্রীকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকের চালকও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় বিােভকারীরা সেলফি পরিবহনের রোড পারমিট বাতিলের দাবি জানান।মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সাময়িকভাবে সেলফি পরিবহনের চলাচল বন্ধের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে, পরবর্তীতে আলাপ আলোচনার ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদপে নেয়া হবে।ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহের ত্রিশালে ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে উপজেলার কালীর বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাস মথুরাপুর বড়বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।জানা যায়, কালীর বাজার সড়কে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাঁদপুরের মতলব উত্তরে বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গানসহ ফরহাদ হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ফরহাদ হোসেন চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়ির মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল জানায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল চর ওয়েস্টার এলাকায় এ অভিযান চালায়। অভিযানকালে ফরহাদ হোসেনকে তল্লাশি করে একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, “অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই অবৈধ অস্ত্রটি তিনি কোথায় পেলেন এবং কী উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।”
মাহমুদ ইমতিয়াজ, সৌদি আরব প্রতিনিধিঃ
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী
মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাইজুল সরদার নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
অভিনয়ের পাশাপাশি অন্য পরিচয়েও সাফল্য পাচ্ছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। তার প্রতিষ্ঠিত পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’র আয় গত আট মাসে আটগুণ বেড়ে ১২০ কোটি রুপি ছাড়িয়েছে। অন্যদিকে, তার অভিনীত ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমাটিও বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। দুই উদ্যোগের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা জানিয়েছেন, মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে নতুন লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করছে।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর ওই মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ
পূজার ছুটি শেষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির...
অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় তাঁর দুই পা-ই কেটে ফেলতে হয়েছে। দেশটির ভিক্টোরিয়া রাজ্যের ওয়ানগারাট্টা শহরে নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে গত ১৯ অক্টোবর ওই ঘটনা ঘটে।
সাহিত্যে কোন চরিত্ররা উপস্থিত হয় আর কারা অনুপস্থিত থাকে? প্রশ্নটা আপাত সরল মনে হলেও এর রাজনৈতিক তাৎপর্য গুরুতর। সাহিত্যে বিশেষ কোনো চরিত্রের অনুপস্থিতি ক্ষেত্রবিশেষে মৌলিক কোনো অভিজ্ঞতার ভাষাহীন হয়ে থাকার বাস্তবতা তৈরি করে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত বলেছেন, সৌর বিদ্যুৎ স্থাপনের বিষয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন-চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তিনি বলেন, সৌর বিদ্যুৎ নিয়ে...
দীর্ঘ নয় বছর পর কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভালের উচ্ছ্বাস। আগামী ২৩ ও ২৪ অক্টোবর সাগরকন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই
খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ১৮ মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে নরনিয়া গ্রামের মৃত বারী গাজীর পুত্র রফিউর রহমান রউফ (৪৩) ও একই এলাকার মো. আব্দুল মালেকের পুত্র ইউনুস সরদার (২৫) তালা-পাইকগাছা রাস্তা দিয়ে চুকনগর অভিমুখে আসছিল। পথিমধ্যে ১৮ মাইল বাজারে পৌঁছানোর পর সাতক্ষীরা অভিমুখী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী রউফ ও ইউনুস ঘটনাস্থলেই মারা যান। ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকল প্রকার আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এসআই মুন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে ‘কোকো জাতীয় সামার অ্যাথলেটিক্স’ আয়োজন করতে যাচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশন। ২৩-২৫ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আসর। শুরুর দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন...
Discussion
Please Sign In to join the discussion.