এবার তুরস্ক-কাতার-পাকিস্তান-ইন্দোনেশিয়ার ‘বদর সমঝোতা স্মারক’ চুক্তি সই
Bangladesh

এবার তুরস্ক-কাতার-পাকিস্তান-ইন্দোনেশিয়ার ‘বদর সমঝোতা স্মারক’ চুক্তি সই

প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে ‘বদর সমঝোতা স্মারক’ সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। বুধবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত এই চুক্তিতে যৌথ সমরাস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি...

Ittefaq • 9 Days, Oct 21, 2026 7:54 PM
0
• 0 min read
Bangla

বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি, অতঃপর..

AjkerPatrika • 9 Days, Oct 21, 2026 7:54 PM
0
• 0 min read
Bangla

থানায় ঢুকে পুলিশকে পেটানোর ঘটনায় যুবক গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। হামলার পর থানা চত্বর থেকে পালিয়ে যাওয়ার পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা চত্বরের ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। থানার মতো গুরুত্বপূর্ণ স্থানে ঢুকে পুলিশ সদস্যদের ওপর হামলা এবং হামলার পর অভিযুক্তের পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক পুলিশ সদস্য উপস্থিত থাকার পরও কীভাবে একজন য

ManabZamin • 9 Days, Oct 21, 2026 7:54 PM
0
• 0 min read
Business

অবৈধ ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির বেপরোয়া ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আক্তার হোসেন খোকন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের এলাহী প্রধানের ছেলে। তিনি পেশায় একজন কনজুমার ডিলারশিপ ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে আক্তার হোসেন খোকন মোটরসাইকেল নিয়ে মতলব সেতুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সম্ভুখার মোড় এলাকায় পৌঁছালে সাহেব বাজারের দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রলি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাইক থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই চালক ট্রলিটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই খোকনের মৃত্যু হয়েছে।এদিকে বেড়িবাঁধ সড়কে অবৈধ বালুবাহী ট্রলি ও ট্রাক্টরের বেপরোয়া চলাচল নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসব অবৈধ যানবাহন চলাচলের কারণে এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনতিবিলম্বে এসব অবৈধ যান চলাচল বন্ধ ও দায়ী চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।দুর্ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রলিটি শনাক্ত করা এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Sangbad • 9 Days, Oct 21, 2026 7:53 PM
0
• 0 min read
Bangladesh

মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান ওই শিক্ষককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে...

Ittefaq • 9 Days, Oct 21, 2026 7:52 PM
0
• 0 min read
Bangla

ফরজ গোছল করার পর নামাজের জন্য আবার অজু করা প্রসঙ্গে।

Inqilab • 9 Days, Oct 21, 2026 7:52 PM
0
• 0 min read
Bangladesh

‘এই নৃশংস কাজ যে করছে, তাঁকে খুঁজে শাস্তি দেন’

দিনের আলো ফুটতেই মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের একটি কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পৌর যুবদল নেতা শাকের হোসেন। খবর পৌঁছানোর পর থেকে বাড়িতে শুরু হয় মাতম আর আহাজারি। সাংবাদিকদের দেখে আর্তনাদ করে তাঁর স্ত্রী রুমা বলছিলেন, ‘কে আমার স্বামীকে কেড়ে নিয়ে গেল, আপনারা তাঁকে বের করে দেন!

AjkerPatrika • 9 Days, Oct 21, 2026 7:52 PM
0
• 0 min read
Bangla

বাচসাস নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট ২০ নভেম্বর

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। গত ৮ অক্টোবর নির্বাচন

ShomoyerAlo • 9 Days, Oct 21, 2026 7:50 PM
0
• 0 min read
Bangladesh

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর বিকল্প লাইনে ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

AmarDesh • 9 Days, Oct 21, 2026 7:50 PM
0
• 0 min read
World

ব্রিটিশ রাজার মুখে আরবি ভাষায় নবীজীর হাদীস, ঘটনা কী? (ভিডিও)

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক মিডিয়ার বরাতে পাকিস্তানের উর্দু সংবাদমাধ্যম ডেইলি জংগ জানিয়েছে, বর্তমানে ওমানের সুলতান হাইছাম বিন তারিক তিন দিনের সরকারি সফরে ব্রিটেনে অবস্থান করছেন। তার সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাজা হাদীসটি পাঠ করেন।

NayaDiganta • 9 Days, Oct 21, 2026 7:47 PM
0
• 0 min read
World

ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, তথ্য ডার্ক ওয়েবে-আতংকে গ্রাহকরা

ভারতের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় (এসবিআই) সাইবার হামলা হয়েছে। এর ফলে গ্রাহকদের তথ্য চুরি করে ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। ব্যাংকটি জানিয়েছে, প্রায় ৩ হাজার ৯০০ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে পাওয়া গেছে। এসব তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, ফোন নম্বর,...

Ittefaq • 9 Days, Oct 21, 2026 7:46 PM
0
• 0 min read
Bangladesh

ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা, পাশাপাশি দাফন

বগুড়ার সোনাতলায় ছেলের মৃত্যুর খবর শোনার ঘণ্টাখানেকের মধ্যে মারা গেছেন মা তারা বেগম (৬২)।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মা-ছেলের মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) সকালে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। মারা যাওয়া ছেলে তারাজুল ইসলাম (৪৫) ও তার মা তারা বেগম উপজেলার...

Ittefaq • 9 Days, Oct 21, 2026 7:46 PM
0
• 0 min read
Bangladesh

আত্মপ্রত্যয়ী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্রীড়া এখন আর শুধু বিনোদন কিংবা শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে

Inqilab • 9 Days, Oct 21, 2026 7:44 PM
0
• 0 min read
Bangladesh

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের সম্প্রীতির মিলনমেলা, জকিগঞ্জে দুর্গামূর্তি বিসর্জন

কুশিয়ারা নদীর দুই তীরে দুই দেশ, অথচ উৎসবের আনন্দে যেন নেই কোনো সীমান্ত। বাংলাদেশ ও ভারতের মানুষের মিলন, ধর্মীয় সম্প্রীতি আর সৌহার্দ্যের আবহে সিলেটের জকিগঞ্জে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোৎসবের মূর্তি

Inqilab • 9 Days, Oct 21, 2026 7:44 PM
0
• 0 min read
Bangla

সিলেটে পূজামণ্ডপে পুলিশের পোশাকে গান-নাচ, নেওয়া হলো ব্যবস্থা

Ajkerpatrika • 9 Days, Oct 21, 2026 7:42 PM
0
• 0 min read
Bangla

পিএইচপি কী, কেন বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ?

ইন্টারনেটের বড় একটি অংশ চালাতে ব্যবহৃত প্রযুক্তিতে এক দশকেরও বেশি সময় ধরে গুরুতর নিরাপত্তাত্রুটি রয়ে গিয়েছিল। এত দিন তা কারো নজরে আসেনি। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে ত্রুটিগুলো ধরা পড়েছে। এরপর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ত্রুটির কথা প্রকাশ্যে আসার পর বিভিন্ন দেশের সরকার ও নিরাপত্তা সংস্থা দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে। ওয়েবসাইট পরিচালকদের নিরাপত্তা হালনাগাদ করার পরামর্শ দেয়া হয়েছে। দ্রুত তা করা সম্ভব না হলে সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ রাখতেও বলা হয়েছে।

NayaDiganta • 9 Days, Oct 21, 2026 7:42 PM
0
• 0 min read
Sports

তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশের যুবারা

আল আমিন হোসেনের ৬ উইকেটের পরও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৪৩ রানে হারল বাংলাদেশ। সুবহান জাখাইল করেন ৮১, শাহ ফয়সাল রহিমি ৮০ রান।

Inqilab • 9 Days, Oct 21, 2026 7:41 PM
0
• 0 min read
Sports

ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

Bd-Pratidin • 9 Days, Oct 21, 2026 7:41 PM
0
• 0 min read
Bangla

ওয়াইজ ঘাটে সকল ধরণের নিরাপত্তা জোরদার করা হয়েছে: ডিএমপি

ওয়াইজ ঘাটে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে: ডিএমপি

Ajkerpatrika • 9 Days, Oct 21, 2026 7:39 PM
0
• 0 min read
Bangladesh

নিজ নিজ সীমানায় বিসর্জন, এবারও মিলল না ইছামতীর দুই পার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতী নদীতে বাংলাদেশ ও ভারতের নিজ নিজ সীমান্তে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে সীমান্ত নিরাপত্তার কড়াকড়ির কারণে ঐতিহ্যবাহী এ নদীতে দুই বাংলার মানুষের প্রথাগত মিলনমেলা বসেনি। ফলে উৎসবে আসা হাজারো মানুষ হতাশা নিয়ে ঘরে ফিরেছেন।বিজয়া দশমী উপলক্ষে বুধবার সকাল থেকেই ইছামতী নদীর বাংলাদেশের টাউনশ্রীপুর ও ভারতের টাকি পৌরসভা এলাকার দুই পাড়ে দর্শনার্থীদের সমাগম বাড়তে থাকে। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের পূজামণ্ডপগুলো থেকে নৌকায় ও ঘাটে প্রতিমা নিয়ে আসেন দর্শনার্থীরা। তবে সীমান্ত নিরাপত্তার কারণে এবারও দুই দেশের মানুষের অবাধ চলাচল ও নদীতে নৌযানে মিলিত হওয়ার কোনো সুযোগ ছিল না।স্থানীয় বাসিন্দা কর্ণ বিশ্বাস, পারুল বিশ্বাস ও সুভাষ ঘোষ জানান, দেশভাগের সময় থেকেই ইছামতী নদীর দুই তীরে বিজয়া দশমীতে ঐতিহ্যবাহী মিলনমেলা বসে আসছিল। দেবহাটার টাউনশ্রীপুর থেকে ভারতের টাকি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এ উৎসবে দুই বাংলার লাখো মানুষের সমাগম হতো। ওপারে থাকা স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও ভাববিনিময়ের পাশাপাশি উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে মেলা ও কেনাকাটার সুযোগ থাকত।তারা আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা এ মেলা ছিল দুই বাংলার সম্প্রীতির প্রতীক। কিন্তু গত কয়েক বছর ধরে নিরাপত্তার কারণে সেই চিরচেনা রূপ আর দেখা যাচ্ছে না। এবারও নদীতে মানুষের উপস্থিতি থাকলেও মিলনের সেই আনন্দ থেকে সবাই বঞ্চিত হয়েছেন।বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাউনশ্রীপুর ও ভারতের টাকির নদীতীরে ভিড় জমায় উৎসুক জনতা। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ, টাকি ও হিঙ্গলগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রতিমা বিসর্জনের জন্য ইছামতীতে আনা হয়। নদীর শূন্যরেখায় ডিঙি নৌকায় লাল পতাকা উড়িয়ে দুই দেশের সীমানা চিহ্নিত করে রাখতে দেখা যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ)।ভারতের পাড়ে প্রতিমা বিসর্জন ও নৌযানে মানুষের উপস্থিতি দেখা গেলেও বাংলাদেশের পাড় থেকে কাউকে নৌকা নিয়ে নদীতে নামতে দেওয়া হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার টহল ছিল।প্রশাসন ও বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব শেষ হয়। সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। তবে ঐতিহ্যবাহী মিলনমেলা দেখতে এসে এবারও খালি হাতে ফিরতে হয়েছে সীমান্তে জড়ো হওয়া সাধারণ মানুষকে।সীমান্ত পরিস্থিতি ও বিসর্জন তদারকি করতে বাংলাদেশের পাড়ে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন বকুল এবং নওয়াপাড়া ইউপির চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Sangbad • 9 Days, Oct 21, 2026 7:39 PM
0
• 0 min read
Sun ☀️ 31°
Mon ⛅ 30°
Tue 🌧️ 28°
Wed ⛅ 29°
Thu ☀️ 32°

Trending News

Daily Newspaper