শিক্ষকদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
Bangladesh

শিক্ষকদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

\u09a6\u09c7\u09b6 \u09b0\u09c2\u09aa\u09be\u09a8\u09cd\u09a4\u09b0 - \u09a6\u09be\u09df\u09bf\u09a4\u09cd\u09ac\u09b6\u09c0\u09b2\u09a6\u09c7\u09b0 \u09a6\u09c8\u09a8\u09bf\u0995 | \u09ac\u09cd\u09b0\u09c7\u0995\u09bf\u0982 \u09a8\u09bf\u0989\u099c, \u09b0\u09be\u099c\u09a8\u09c0\u09a4\u09bf, \u09ae\u09ab\u09b8\u09cd\u09ac\u09b2, \u099c\u09be\u09a4\u09c0\u09af\u09bc, \u0986\u09a8\u09cd\u09a4\u09b0\u09cd\u099c\u09be\u09a4\u09bf\u0995, \u09b8\u09cd\u09aa\u09cb\u09b0\u09cd\u099f\u09b8, \u09ac\u09bf\u09a8\u09cb\u09a6\u09a8, \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf, \u09a8\u09bf\u0989\u099c \u09aa\u09c7\u09a4\u09c7 \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7\u0987 \u09a5\u09be\u0995\u09c1\u09a8

DeshRupantor • 9 Days, Oct 21, 2026 8:27 PM
0
• 0 min read
Bangladesh

ফের অবরোধের কর্মসূচিতে সাজেকে 'ভ্রমণ নিষেধাজ্ঞা'

অনিবার্য কারণবশত আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেকে অবস্থানরত...

DeshRupantor • 9 Days, Oct 21, 2026 8:26 PM
0
• 0 min read
Bangladesh

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে ‘দুর্নীতি’, তদন্ত দাবি

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির নেতারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৬ সালে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় ৪৫টি সার ডিলারশিপের বিপরীতে ৬৪২টি আবেদন জমা পড়ে। তবে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, দলীয়করণ ও যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এসব অনিয়মের নিরপেক্ষ সত্যতা যাচাই করে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।নেতারা দাবি জানান, ডিলারশিপ দেওয়ার নামে অর্থ লেনদেন বা ব্যক্তিগত প্রভাব বিস্তারের কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়োগের মানদণ্ড, প্রার্থীদের যোগ্যতা যাচাই ও ফলাফল প্রকাশের আহ্বান জানান তারা।সংবাদ সম্মেলনে অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন এবং তদন্ত চলাকালে প্রয়োজনে অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণসহ আট দফা দাবি তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।এছাড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক আমির সফিউল আলম বকুল ও পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলামসহ জেলা ও স্থানীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Sangbad • 9 Days, Oct 21, 2026 8:24 PM
0
• 0 min read
Business

গোপনে বিবাহ করা স্ত্রীকে পারিবারিকভাবে আয়োজন করে পুনরায় বিবাহ করা যাবে কি

প্রশ্ন করে একজন বলেন, আমি এক বছর আগে নিজের পছন্দের একটি মেয়েকে গোপনে বিয়ে করি শরিয়তসম্মত উপায়ে—দুজন পুরুষ সাক্ষী রেখে এবং নির্দিষ্ট পরিমাণের দেনমোহর ধার্য করে ইজাব-কবুলের মাধ্যমে। কিন্তু এই বিয়ের কথা আমাদের উভয় পরিবারের কোনো সদস্য এখনো জানেন না। এখন আমি এই মেয়েকেই পারিবারিকভাবে বিয়

AmarDesh • 9 Days, Oct 21, 2026 8:23 PM
0
• 0 min read
World

নিজ দেশে বিক্ষোভের মধ্যেই আকস্মিক সফরে সৌদি গেলেন ম্যাক্রোঁ

দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে নিজ দেশে চলমান বিক্ষোভের মধ্যেই আকস্মিক সফরে সৌদি আরবে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

AmarDesh • 9 Days, Oct 21, 2026 8:23 PM
0
• 0 min read
Bangla

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে পিটুনিতে মো: আলম শেখ (৪১) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে হাসপাতালের শিশু ওয়ার্ড ও জরুরি বিভাগের সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মোস্তাফিজুর রহমান ওরফে অয়ন নামের এক যুবককে আটক করেছে শেরেবাংলা নগর থানা-পুলিশ।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় বসবাস করতেন এবং তিনি আগে মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। বুধবার রাতে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তার হাসপাতালে আসার কারণ জানতে চান। আলম শেখ কোনো সদুত্তর দিতে না পারায় ক্ষুব্ধ স্বজনরা ও অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন এবং হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে চলে যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঘটনার বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া জানান, হাসপাতাল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িত সন্দেহে মোস্তাফিজুর রহমান ওরফে অয়নকে আটক করা হয়েছে। আটক অয়নের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হলেও তিনি বর্তমানে মিরপুর-১০-এর সেনপাড়া পর্বত এলাকায় থাকেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।এ দিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকের চাপায় মুরগিবাহী রিকশা-ভ্যান আরোহী শামীম (৩৫) নামের এক ব্যবসায়ী সহকারী নিহত হয়েছেন এবং ভ্যানচালক রাসেল (২০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যাওয়ার পথে যাত্রাবাড়ী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পূর্বটিয়াখালি গ্রামে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো: মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ভ্যানচালক রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

NayaDiganta • 9 Days, Oct 21, 2026 8:22 PM
0
• 0 min read
Bangladesh

লাকসামে ট্রেন লাইনচ্যুত : দায় এড়াচ্ছে রেলওয়ের ট্রাফিক ও প্রকৌশল!

রেললাইনে চলছিল মেরামতের কাজ। বিচ্ছিন্ন ছিল রেলপথের একটি অংশ। অথচ সেই পথে ট্রেন চালানোর আগে চালককে দেওয়া হয়নি কোনো সতর্কবার্তা

ShomoyerAlo • 9 Days, Oct 21, 2026 8:22 PM
0
• 0 min read
Bangladesh

শাশুড়িকে মারধরের ভিডিও ফেসবুকে, আটক পুত্রবধূ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি আরজিনা বেগমকে মারধর করে অচেতন করার অভিযোগ উঠেছে পুত্রবধূ লিমা আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় লিমা আক্তারকে (২১) আটক করেছে পুলিশ।

AjkerPatrika • 9 Days, Oct 21, 2026 8:21 PM
0
• 0 min read
World

গুজরাটের কারাগার থেকে গ্যাংস্টার বিষ্ণোইকে কেন নিতে পারছে না মুম্বাই পুলিশ

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। মুম্বাইয়ে গত তিন বছরে অন্তত চারটি বড় অপরাধের ঘটনায় বিষ্ণোইয়ের গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ।

Ajkerpatrika • 9 Days, Oct 21, 2026 8:20 PM
0
• 0 min read
Bangla

কান্না আর দেবী বন্দনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

ভক্তদের কারো চোখে দেখা যায় অশ্রু, কারো ঠোঁটে শোনা যায় দেবীর বন্দনা। কেউ শেষ মুহূর্তে মায়ের কাছে মঙ্গল কামনা করেন। কেউবা নদীর পানি নিজের ও পরিবারের সদস্যদের শরীরে ছিটিয়ে নিচ্ছেন। এভাবেই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...

Ittefaq • 9 Days, Oct 21, 2026 8:20 PM
0
• 0 min read
Bangla

কোম্পানির তালিকাভুক্তিতে সুফল পেতে অংশীজনদের অবস্থান স্বচ্ছ হতে হবে

পুঁজিবাজারে ভালো শেয়ারের প্রবাহ বাড়ানোর লক্ষ্যে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির বাজারে তালিকাভুক্তি নিশ্চিত করতে নতুন করে সংশোধন করা হচ্ছে আইপিও বিধিমালা। ইতোমধ্যেই এ সংক্রান্ত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’-এর সংশোধিত খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের সর্বস্তরের জনগণ আগামী ২ নভেম্বর পর্যন্ত প্রস্তাবিত এই খসড়ার ওপর মতামত দিতে পারবেন। পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে ভালো কোম্পানির শেয়ারের প্রবাহ নিশ্চিত করতে বেশ ক’বার আইপিও বিধিমালা সংশোধন করা হয়েছে। এবার আবার নতুন সংশোধিত বিধিমালা প্রস্তাব করা হয়েছে। কিন্তু এই বিধিমালা সংশোধন তখনই পুঁজিবাজারের জন্য সুফল বয়ে আনতে পারে যদি এর সাথে যুক্ত সব অংশীজন যার যার অবস্থান থেকে স্বচ্ছ ও নৈতিকতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করবে। এসব অংশীজনদের মধ্যে রয়েছে কোম্পানির উদ্যোক্তা, মার্চেন্ট ব্যাংক যারা আইপিও ব্যবস্থাপনার সাথে জড়িত, কোম্পানির আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা নির্ণয়কারী প্রতিষ্ঠান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মস এবং সর্বোপরি যেসব প্রতিষ্ঠান কোম্পানির শেয়ারের বিডিংয়ে অংশ নেবেন সবার মধ্যেই স্বচ্ছতার সাথে তার ওপর অর্পিত এ দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। তা না হলে শুধু বিধিমালা সংশোধন করে কাক্সিত ফল পাওয়া সম্ভব হবে না। বরাবরই দেশের পুঁজিবাজারে সবচেয়ে বড় সমস্যা ভালো কোম্পানির তথা ভালো শেয়ারের অভাব। ১৯৯৬ সালের প্রথম পুুঁজিবাজার বিপর্যয়ের পূর্বে কয়েকটি বহুজাতিক কোম্পানি, কিছু রাষ্ট্রায়ত্ত কোম্পানি ও দেশীয় কয়েকটি মৌলভিত্তির কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে নিজস্ব মান ধরে রাখতে সক্ষম হলেও বিপর্যয় পরবর্তী সময়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে তা সম্ভব হয়নি। বিপর্যয় পরবর্তী দীর্ঘসময় ধরে পুঁজিবাজারের স্থবিরতা কাটাতে দ্রুত কিছু কোম্পানির তালিকাভুক্তির প্রয়োজনীয়তার কারণেই ওই সময় তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর পরিপূর্ণ স্বচ্ছতা যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি। এই সুযোগে তখন প্রায় অর্ধশতাধিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় যার মধ্যে হাতেগোনা কয়েকটি ছাড়া সবগুলোই পরবর্তীতে ওটিসি মার্কেটে চলে যায়। পরবর্তীতে মোবিল যমুনা, এসিআই ফরমুলেশন, আরএকে সিরামিকস, ক্রাউন সিমেন্টের মতো কিছু বেসরকারি কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, পাওয়ারগ্রিড কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকোর মতো রাষ্ট্রায়ত্ত কোম্পানি ও গ্রামীণ ফোনের মতো বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি বাজারে শেয়ারের চাহিদা কিছুটা হলেও মেটায়। এসব কোম্পানির তালিকাভুক্তির পর পুঁজিবাজারে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীদেরও যথেষ্ট আনাগোনা ছিল। সে সময় ভালো কোম্পানিগুলোর শেয়ারের একটি বড় অংশও ছিল বিদেশী বিনিয়োগকারিদের দখলে। কিন্তু গত একযুগ ধরে পুঁজিবাজারে তালিকাভুক্তির নামে যা ঘটেছে তা দীর্ঘমেয়াদে পুঁজিবাজারকে তার স্বাভাবিক অবস্থা ধরে রাখতে দেয়নি। এ সময় যেসব কোম্পানি তালিকাভুক্ত হয়েছে তার মধ্যে প্রায় ৭০ শতাংশ কোম্পানিই প্রাথমিক গণপ্রস্তাবে প্রস্তাবকৃত দর ধরে রাখতে পারেনি। এমনকি এসব কোম্পানির বেশির ভাগই এখন দুই পুঁজিবাজারে মৌলভিত্তির বিচারে সবচেয়ে খারাপ ‘জেড’ গ্রুপে লেনদেন হচ্ছে। এগুলোর মধ্যে ফিক্সড প্রাইস পদ্ধতিতে আসা কোম্পানি যেমন রয়েছে তেমনি রয়েছে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হওয়া কোম্পানিও। পুঁজিবাজারে কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে সাধারণত দু’টি পদ্ধতিই অনুসরণ করা হয়ে থাকে। একটি ফিক্সড প্রাইস সিস্টেম এবং অপরটি বুক বিল্ডিং সিস্টেম। সাধারণ বিচারে ভালো কোম্পানিগুলো বাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে যাতে কোম্পানির উদ্যোক্তরা তাদের কোম্পানির শেয়ারের ন্যায্য দাম পান সে লক্ষ্যেই যোগ্য বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে কোম্পানির শেয়ারের দাম নির্ধারণ করে থাকেন। এটিই বুকবিল্ডিং সিস্টেমস। স্বাভাবিকভাবেই ধারণা করা হয় বিভিন্ন ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক ও মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকদের মতো অভিজ্ঞ এসব যোগ্য বিনিয়োগকারীরা বিডিং পদ্ধতিতে কোম্পানির শেয়ারের যে দর নির্ধারণ করে থাকেন সেসব কোম্পানিগুলো অবশ্যই মৌলভিত্তিসম্পন্নই হবে এবং এসব কোম্পানির ভবিষ্যৎ ভালো হবে। কারণ কোম্পানিগুলোর শেয়ারের দর নির্ধারণে নিশ্চয়ই কোম্পানির অতীত ইতিহাস জেনেই তারা তাতে বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে থেকে পাওয়া তথ্য অনুসারে ২০১০ সাল থেকে ২০২৪ সালে পুঁজিবাজার বুকবিল্ডিং পদ্ধতিতে মোট ২২টি কোম্পানি তালিকাভুক্ত হয় যেগুলোর হাতেগোনা কয়েকটি ছাড়া বাকিগুলো প্রথমিক গণপ্রস্তাবের দর ধরে রাখতে পারেনি। আবার কয়েকটি কোম্পানি ভালো লভ্যাংশ দিলেও বাজার পরিস্থিতির কারণে বিভিন্ন সময় দর হারিয়েছে। কিছু কিছু কোম্পানি বাজারে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে কোনোভাবে টিকে আছে। আবার কিছু কোম্পানি লভ্যাংশ দিতে না পেরে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। এগুলোর মধ্যে এমন কোম্পানিও রয়েছে যেগুলো বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ার ৭২ টাকায় কিনলেও এ মুহূর্তে ‘জেড’ গ্রুপে ২৪ টাকায় লেনদেন হচ্ছে। আবার কোনো কোনো কোম্পানি শেয়ারের অভিহিত মূল্যও ধরে রাখতে পারছে না। এর ফলস্বরূপ গত কিছুদিন আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কমপক্ষে ৩৪টি কোম্পানিকে অকার্যকর ও বন্ধ কোম্পানি হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়েছে। অন্য দিকে ফিক্সড প্রাইস পদ্ধতিতে দুইভাবে কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। একটি অভিহিত মূল্যে। অর্থাৎ দশ টাকা অভিহিত মূল্যের শেয়ারের দর প্রস্তাব করা হয় ১০ টাকা। অন্যটি উদ্যোক্তরা অভিহিত মূল্যে শেয়ার বিক্রি না করে অভিহিত মূল্যের সাথে কিছু প্রিমিয়াম নিয়ে দর প্রস্তাব করা হয়। বিনিয়োগকারীরা সেই নির্ধারিত দরেই শেয়ার কেনেন। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাই কোম্পানির আর্থিক অবস্থা যাচাই-বাছাই করে প্রিমিয়ার নির্ধারণ করেন। ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১১০টির বেশি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এগুলোর মধ্যে কমপক্ষে ৩৫টি কোম্পানি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। বাকি ৩৫টি কোম্পানি বিনিয়োগকারীদের নামমাত্র লভ্যাংশ প্রদান সাপেক্ষে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।তালিকাভুক্তির ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো কোম্পানিগুলো তালিকাভুক্তির আগে এগুলোর আর্থিক প্রতিবেদনকে ফুলিয়ে ফাঁপিয়ে ভালো দেখানো হলেও তালিকাভুক্তির পর বছর না যেতেই কোম্পানিগুলো লোকসানের শিকার হয়। আর্থিক প্রতিবেদনে উদ্যোক্তাদের পক্ষ থেকে এটাই প্রকাশ করা হয়। এভাবে সময়ের সাথে সাথে কোম্পানিগুলো দিনদিন দুর্বল হতে থাকে। একপর্যায়ে দেখা যায় কোম্পানিগুলোর উৎপাদন পর্যন্ত বন্ধ হয়ে যায়। আর বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে মারাত্মকভাবে প্রতারিত হন। আবার ফিক্সড প্রাইস বা বুক বিল্ডিং উভয় পদ্ধতিতেই কোম্পানিগুলো যে পরিমাণ শেয়ারবাজারে ছাড়ে তার একটি বড় অংশই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পেয়ে থাকেন। লেনদেন শুরুর দিন থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা এ শেয়ার বিক্রি করার সুযোগ পান। যতদিন এসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে শেয়ার থাকছে ততদিনই শেয়ারের দর একটি যৌক্তিক অবস্থানে থাকে। যখন তাদের হাতে থাকা শেয়ার বিক্রি হয়ে যায় তখন কমতে শুরু করে শেয়ারদর। এ ছাড়া বিগত সরকারের আমলে কয়েকটি কোম্পানির তালিকাভুক্তিতে নেককারজনকভাবে সরকারের প্রভাবকে কাজে লাগানো হয়। বুকবিল্ডিং পদ্ধতিতে ও ফিক্সড প্রাইস পদ্ধতিতে বড় প্রিমিয়াম নিয়ে আসা এসব কোম্পানির সব ক’টিই এখন ‘জেড’ গ্রুপে কোনোভাবে টিকে রয়েছে।কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় ভুমিকাটি রাখে মার্চেন্ট ব্যাংক। তারাই কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে থাকে। কিন্তু মানসম্পন্ন ইস্যু ম্যানেজ করা মার্চেন্ট ব্যাংক খুব একটা নেই বললেই চলে। কারণ দেশে মার্চেন্ট ব্যাংকার হিসাবে শীর্ষ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তালিকাভুক্ত হওয়া কোম্পানির হাতেগোনা কয়েকটি ছাড়া বেশির ভাগই পরবর্তীতে দুর্বল কোম্পানিতে পরিণত হয়েছে। এমনও ঘটেছে বহুজাতিক কোম্পানি হিসেবে বড় প্রিমিয়াম নিয়ে বাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিও এখন লভ্যাংশ দিতে পারছে না। পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করেন, দেশের পুঁজিবাজারের সাথে যেসব স্টেকহোল্ডাররা জড়িত তাদের মধ্যে স্বচ্ছতার প্রচণ্ড অভাব রয়েছে। পুঁজিবাজারকে সবাই যেকোনো মূল্যে টাকা বানানোর হাতিয়ার হিসেবেই নিয়েছেন। উদ্যোক্তরা যেনতেনভাবে শেয়ার ছেড়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। ইস্যু ম্যানেজাররা কোনো বাছবিচার ছাড়াই শুধুমাত্র নিজেদের প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে আঁস্তাকুড়ের কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে সহায়তা করছে। যতদিন পুঁজিবাজারের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো যার যার জায়গা থেকে নিজেদের কাজটি সঠিক ও স্বচ্ছভাবে না করবে ততদিন পুঁজিবাজার থেকে ভালো কিছু আশা করা যাবে না। বিষয়টি নিয়ে জানতে চাইলে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ নয়া দিগন্তকে বলেন, বিগত সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে অনুসৃত দুই পদ্ধতিতেই অনিয়ম হয়েছে। বুকবিল্ডিং পদ্ধতিতে বিডিংয়ে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো কোম্পানির আর্থিক প্রতিবেদনের চেয়ে উদ্যোক্তাদের দ্বারাই বেশি প্রভাবিত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা অযৌক্তিক দরও প্রস্তাব করেছে। সেখানে কোনো স্বচ্ছতা ছিল না। ফিক্সড প্রাইস পদ্ধতিতেও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে একই ঘটনা ঘটানো হয়েছে।ফলে কোম্পানিগুলো তালিকাভুক্তির পর অনেক ক্ষেত্রে মার্জিন রুলকে ব্যবহার করে শেয়ার ধারণ করা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সাময়িক অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি ঘটালেও একটি সময়ের পর প্রস্তাবিত দর ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তবে তিনি আশা করেন, সংশোধিত নতুন আইপিও রুলস এর প্রস্তাবে এসব বিষয় বিবেচনায় নেয়া হয়েছে। যদি তা ঠিকভাবে পরিপালন সম্ভব হয় তাহলে তালিকাভুক্তিকে কিছুটা হলেও স্বচ্ছতা আসবে।

NayaDiganta • 9 Days, Oct 21, 2026 8:19 PM
0
• 0 min read
Bangla

সাত বছরে সড়কে ঝরেছে ৭,৯৬৩ শিশুর প্রাণ

JanaKantha • 9 Days, Oct 21, 2026 8:19 PM
0
• 0 min read
Bangla

হলিউডে তিন দিনব্যাপী দুর্গাপূজা, সম্প্রীতির মিলনমেলা

যুক্তরাষ্ট্রের হলিউডে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সর্বজনীন দুর্গাপূজা মহা ধুমধামে উদযাপিত হয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত

ShomoyerAlo • 9 Days, Oct 21, 2026 8:19 PM
0
• 0 min read
Bangladesh

টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে টঙ্গীর মুদাফা

KholaKagoj • 9 Days, Oct 21, 2026 8:18 PM
0
• 0 min read
Bangladesh

ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে কৃষকের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় ইঁদুর মারতে দেওয়া প্রতিবেশীর বিদ্যুতের ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিজান ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে।স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা নিজেদের খেতের ইঁদুর নিধনে লোহার তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে আইলে ফাঁদ পেতে রেখেছিলেন। দুপুরে মিজান হাওলাদার নিজ ধানখেতে কীটনাশক ছিটাতে যান। নিজের জমিতে প্রবেশের সময় না জেনে পাশের জমির আইলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আলামত হিসেবে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদটি জব্দ করেছে।ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে অসচেতনভাবে দেওয়া এই প্রাণঘাতী ফাঁদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় কৃষকরা।

Sangbad • 9 Days, Oct 21, 2026 8:18 PM
0
• 0 min read
Entertainment

জীবনে বহুবার দাদীর চরিত্র করেছি, তবে এটি ভিন্ন : দিলারা জামান

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে নির্মিত হয়েছে পারিবারিক গল্পের নাটক ‘দাদীর আদর’। নাটকটি রচনা

BD Bulletin • 9 Days, Oct 21, 2026 8:17 PM
0
• 0 min read
Entertainment

শিল্পীর প্রতি সম্মান একতরফা হতে পারে না, দালের মেহেন্দিকে নিয়ে সোনা মহাপাত্র

বলিউডের সংগীতশিল্পী দালের মেহেন্দিকে ঘিরে বিতর্কে মুখ খুলেছেন গায়িকা সোনা মহাপাত্র। তার মতে, একজন প্রবীণ শিল্পীর দীর্ঘদিনের অবদান ও অভিজ্ঞতার প্রতি সম্মান থাকা জরুরি। তবে সেই সম্মানের কারণে দর্শকদের প্রতি শিল্পীর পেশাগত দায়বদ্ধতা উপেক্ষা করা যায় না।

Samakal • 9 Days, Oct 21, 2026 8:17 PM
0
• 0 min read
Bangla

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিনুকে ঢাকায় স্থানান্তর

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।গতকাল সকাল ৮টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রামেক হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুর আসনের এমপি শফিকুল হক মিলন। এ সময় তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান।শফিকুল হক মিলন বলেন, সম্প্রতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে তাকে দেয়া ওষুধ ব্যবহারে সম্ভবত কোনো ত্রুটি-বিচ্যুতির কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এ কারণে গত কয়েক দিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেণ করছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়।তিনি আরো বলেন, দুই দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে হয়েছিল। এতে তার শারীরিক পরিশ্রম হয়েছে। ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে শফিকুল হক মিলন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে।গত বুধবার বেলা সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেয়া হয়। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতারা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় ভূমিমন্ত্রী নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

NayaDiganta • 9 Days, Oct 21, 2026 8:17 PM
0
• 0 min read
Business

রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর

Bd-Pratidin • 9 Days, Oct 21, 2026 8:16 PM
0
• 0 min read
Bangladesh

রেললাইন মেরামত চলছিলো, জানতেনই না কর্ণফুলী ট্রেনের চালক!

রেলওয়ের কন্ট্রোল রুম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগাম না জানিয়ে রেললাইন মেরামতের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুরে লাঙ্গলকোট-লাকসাম সেকশনে এ দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ চারটি কোচের চাকা লাইন থেকে নেমে যায়। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি।

Ittefaq • 9 Days, Oct 21, 2026 8:16 PM
0
• 6 min read
Sun ☀️ 31°
Mon ⛅ 30°
Tue 🌧️ 28°
Wed ⛅ 29°
Thu ☀️ 32°

Trending News

Daily Newspaper