১০ সন্তান থেকেও আশ্রয়হীন মায়ের পাশে ইউএনও
Bangladesh

১০ সন্তান থেকেও আশ্রয়হীন মায়ের পাশে ইউএনও

চাঁদপুরের শাহরাস্তিতে সন্তান থাকা সত্ত্বেও মাথা গোঁজার ঠাঁই না পাওয়া ৮৫ বছর বয়সি জয়নব ভানুর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।মঙ্গলবার (২০ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন সরেজমিনে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে বিষয়টি সামাজিকভাবে সুরাহা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, ১০ সন্তানের জননী জয়নব ভানুর ৬ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। ছেলেদের পাকা ঘর থাকলেও পারিবারিক বিরোধের জেরে ৮৫ বছর বয়সি এই মাকে কোনো ছেলেই ঘরে ঠাঁই দিচ্ছিলেন না। উপায় না পেয়ে তিনি মেয়ে ঝর্ণার বাড়িতে আশ্রয় নেন।সংবাদ প্রকাশের পর ইউএনও মনিরা খাতুন বৃদ্ধাকে তার নিজ বাড়িতে নিয়ে যান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দুই ঘণ্টাব্যাপী সমঝোতা বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বৃদ্ধাকে তার সেজো ছেলে সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের ভবনে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।ইউএনও মনিরা খাতুন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ছেলেদের সামর্থ্য থাকা সত্ত্বেও মায়ের জায়গা হয়নি। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং তাকে ছেলের ঘরে তুলে দিয়েছি।’তিনি আরও জানান, বৃদ্ধা মা যাতে সম্মানের সঙ্গে ভালোভাবে থাকতে পারেন, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। দুই মাস পর তিনি নিজে আবার ওই বাড়িতে গিয়ে খোঁজ নেবেন।প্রশাসনের এমন মানবিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

Sangbad • 9 Days, Oct 21, 2026 8:48 PM
0
• 0 min read
Sports

ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদসহ একাধিক স্থাপনা পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকান, ভাঙারি, স্যানিটারি, তুলা ও ঝুটের গুদামসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

Alokito Bangladesh • 9 Days, Oct 21, 2026 8:47 PM
0
• 0 min read
Bangla

কোন ত্বকে কেমন ধরনের প্রসাধনী

ত্বকের ধরন ও সমস্যা যা-ই হোক, বয়স যতই হোক, রূপ রুটিনে এদের ব্যবহারও অনেক। তাই জেনে রাখা ভালো- কোন ত্বকে কেমন ধরনের প্রসাধনী বেশি কার্যকর...

Bd-Pratidin • 9 Days, Oct 21, 2026 8:46 PM
0
• 0 min read
Bangladesh

মিষ্টির আসনে উপ-নির্বাচন: এমপিদের স্বাক্ষরের তালিকা চেয়েছে ইসি

আগামী ১২ নভেম্বর অনুষ্ঠেয় সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর যাচাইয়ে সংসদ সদস্যদের (এমপি) স্বাক্ষর সম্বলিত তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (২১ অক্টোবর) ইসি সূত্রে জানা গেছে, উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যে সংসদ সচিবালয়ের সচিবকে পাঠিয়েছেন।বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে এই আসনটি শূন্য হয়। বিএনপি সূত্রে জানা গেছে, শুন্য আসনটিতে দলীয় মনোনয়ন পেতে ৭০ জন নারী নেত্রী বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে যে দুজন সই করবেন; উভয়কেই জাতীয় সংসদের সদস্য হতে হবে। এই নির্বাচনে ভোটার শুধু সংসদ সদস্যরা। ইসিরচিঠিতে বলা হয়েছে, উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর। দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইকালে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে সংসদ সদস্যদের স্বাক্ষর/অনুস্বাক্ষর যাচাই করার প্রয়োজন হবে। উল্লিখিত কারণে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সদস্যগণের স্বাক্ষর সম্বলিত তালিকাসহ জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থাকা প্রয়োজন।চিঠিতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের দিন অর্থাৎ ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী সংসদ সদস্যগণের স্বাক্ষর সম্বলিত তালিকাসহ একজন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করতে হবে।ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করে তিনি। গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। ওই দিনই সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।তফসিল অনুযায়ী, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর।

Sangbad • 9 Days, Oct 21, 2026 8:45 PM
0
• 0 min read
Bangladesh

পূজায় প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা দিয়েছে সরকার : প্রতিমন্ত্রী টুকু

দুর্গাপূজায় প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের আগে টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরে পূজারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘এবারের দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বিঘ্নে উৎসব উদযাপন করেছেন। সরকার ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপে অনুদানের পরিমাণও বৃদ্ধি করেছে।’তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের নির্যাতন-নিপীড়ন পেছনে ফেলে বর্তমানে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ধর্ম পালন করতে পারছেন।’টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে টুকু বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে কাজ চলছে। সব ধর্মের মানুষকে নিয়ে টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।’এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া এবং কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি স্বপন ঘোষসহ স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

Sangbad • 9 Days, Oct 21, 2026 8:45 PM
0
• 0 min read
Bangladesh

গর্জনিয়ার প্রবীণ শিক্ষাবিদ সৈয়দ আলমের জানাজায় হাজারো মানুষের ঢল

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ শিক্ষাবিদ সৈয়দ আলম (৭২) মৃত্যুবরণ করেছেন।​বুধবার (২১ অক্টোবর)

KholaKagoj • 9 Days, Oct 21, 2026 8:44 PM
0
• 0 min read
Entertainment

এসআইআর-এর মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার, অভিযোগ কংগ্রেসের

ভারত সরকারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেইসঙ্গে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন।তিরুবনন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে থারুর বলেছেন, এই প্রক্রিয়ার জবাবদিহিতার দাবিতে কংগ্রেস ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে একটি সমাবেশ করবে। তিনি জানান, পুলিশের অনুমতি নেওয়া হয়েছে।থারুর দাবি করেছেন, বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৯০ লক্ষেরও বেশি নাম মুছে ফেলা হয়েছে, অথচ মাত্র ৮২ হাজারের মতো মানুষের আপিল শোনা হয়েছে।তিনি প্রশ্ন তুলেছেন, “ওই আপিলগুলোর মধ্যে ৯১ শতাংশই এমন মানুষের ছিল, যাদের নাম মুছে ফেলা উচিত হয়নি। যদি ৯১ শতাংশ ভোটারের না

Manab Zamin • 9 Days, Oct 21, 2026 8:44 PM
0
• 0 min read
Bangladesh

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

BangladesherKhabor • 9 Days, Oct 21, 2026 8:44 PM
0
• 0 min read
Bangladesh

সরকারি নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় ফতুল্লায় কৃষকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে সরকারি নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় বিক্ষোভ করেছেন কৃষকরা। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিলাররা সার বিক্রি করছেন বলে অভিযোগ কৃষকদের। সারের অভাবে কৃষকদের আলু চাষে ব্যাঘাত ঘটছে। দ্রুত সময়ের মধ্যে বক্তাবলীর ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা

AmarDesh • 9 Days, Oct 21, 2026 8:43 PM
0
• 0 min read
Technology

দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা নেটওয়ার্ক বিচ্ছিন্ন-ভোগান্তিতে গ্রাহক

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় রবি টাওয়ারের তার কেটে দিয়ে মোবাইল নেটওয়ার্ক বিছিন্ন করে দিয়েছে দূর্বত্তরা। বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে টাওয়ার দুটিতে তার কাটার ঘটনা ঘটে।

Jobabdihi • 9 Days, Oct 21, 2026 8:43 PM
0
• 0 min read
Bangla

চিপ হুইপের বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত সেক্রেটারি

দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।

AmarDesh • 9 Days, Oct 21, 2026 8:43 PM
0
• 0 min read
Bangla

সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করলে কী হয়?

জিরা রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানোর পাশাপাশি ঐতিহ্যগতভাবে হজমের সমস্যা দূর করতেও ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করার অভ্যাস বেশ জনপ্রিয়। অনেকের ধারণা, এই পানীয় হজমে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং শরীর সতেজ রাখতে সাহায্য করে। তবে এসব উপকারের সবগুলোর পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

Bd-Pratidin • 9 Days, Oct 21, 2026 8:42 PM
0
• 0 min read
Bangladesh

১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ

বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর বয়সে পৌঁছানোর আগেই। আর ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে এই বয়সী নারীদের ১৩ দশমিক ৪ শতাংশ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

Ittefaq • 9 Days, Oct 21, 2026 8:42 PM
0
• 6 min read
Sports

ব্রুকের রেকর্ড ডাবল সেঞ্চুরি, তবুও শ্রীলঙ্কার কাছে হারল ইংল্যান্ড

ওয়ানডে ম্যাচে ৪৩০ রানের টার্গেট। খেলা যারা দেখেন কিংবা বুঝেন, তাদের সবাই হয়তো ধরেই নিয়েছিলেন- এই ম্যাচ তাড়া করে জেতা সম্ভব নয়! কিন্তু এই অসম্ভব কাজটাই সম্ভব করেছে লঙ্কানরা। ত্রিদেশীয় সিরিজে ৮৫৯ রানের ম্যাচে ইংলিশদের হতাশ করে ২ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার।

NayaDiganta • 9 Days, Oct 21, 2026 8:42 PM
0
• 0 min read
Bangla

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন উপলে প্রস্তুতি সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদযাপন উপলে গঠিত আয়োজক কমিটির প্রথম সভা ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় দিবস যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের ল্েয বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দিবসটি উপলে বিশ্ববিদ্যালয়ের শিক, শিার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেনÑ প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম, চবি সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক, সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. নিহাদ করিম, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো: আমিরুল ইসলাম এবং কমিটির সদস্যসচিব চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: হাছান মিয়া। সভায় উপস্থিত সবাই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। সভায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেয়া হয়। বিজ্ঞপ্তি।

NayaDiganta • 9 Days, Oct 21, 2026 8:41 PM
0
• 0 min read
Bangladesh

পানির মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

আজ সন্ধ্যায় নিজ বাড়িতে পানির মোটর সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন মিন্নাত। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ajkerpatrika • 9 Days, Oct 21, 2026 8:41 PM
0
• 0 min read
Sports

উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের স্কোয়াডে শামীম-জাকের

ভারতে সাদা বলের সিরিজ খেলে এসে সরাসরি বাংলাদেশে লাল বলের সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ফরম্যাট এবং দুই দেশের কন্ডিশনে আছে বিস্তর ফারাক; দুই স্কোয়াডেও আছে অনেক পরিবর্তন। তাই মাঠে নামার আগে আলাদা করে প্রস্তুতির সুযোগ পাচ্ছে ক্যারিবীয়রা। আজ বসুন্ধরার আনবির ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে

AmarDesh • 9 Days, Oct 21, 2026 8:41 PM
0
• 0 min read
Bangla

রানা ফার্মের আমদানিতে কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

চট্টগ্রাম বন্দর দিয়ে চীন থেকে আমদানি করা ‘রানা ফার্ম অ্যান্ড হ্যাচারি লিমিটেড’-এর একটি যন্ত্রপাতির চালান খালাসে শুল্কায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।চালানটির পণ্যের শ্রেণিবিন্যাস, এইচএস কোড (HS Code) এবং রেয়াতি শুল্কসুবিধা গ্রহণের বৈধতা নিয়ে বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সূত্র থেকে এ প্রশ্ন তোলা হয়। ঘটনার সত্যতা যাচাই করে সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী এলাকার

Sangbad • 9 Days, Oct 21, 2026 8:41 PM
0
• 0 min read
Entertainment

বিশ্ব বক্স অফিসে দ্বিতীয় স্থানে রজনীকান্তের ‘জেলার টু’

বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন অ্যাকশন-কমেডি সিনেমা ‘জেলার টু’। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক

BD Bulletin • 9 Days, Oct 21, 2026 8:38 PM
0
• 0 min read
Bangladesh

জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা: হাইকোর্ট

জমির মালিকানা নিয়ে বিরোধ হলেই অস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়া যাবে না। এ ধরনের নিষেধাজ্ঞা পেতে হলে আবেদনকারীকে নিজের দাবির পক্ষে গ্রহণযোগ্য প্রাথমিক প্রমাণ উপস্থাপন করতে হবে। শুধু জমির দখলে থাকা, দলিল থাকার দাবি কিংবা নামজারির কথা বললেই অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যায় না বলে পর্যবেক্ষণ...

Ittefaq • 9 Days, Oct 21, 2026 8:38 PM
0
• 0 min read
Sun ☀️ 31°
Mon ⛅ 30°
Tue 🌧️ 28°
Wed ⛅ 29°
Thu ☀️ 32°

Trending News

Daily Newspaper