Bangla
Top Stories
Bangla
এপ্রিল-মার্চ অর্থবছর চালু করতে ২৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা
মদিনায় হুতিদের ৫ ড্রোন ধ্বংসের দাবি সৌদির
সৌদি আরবের মদিনা অঞ্চল ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট
কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হল ‘চাঁদাবাজি’
রাজধানীর হাজারীবাগে এ.জে.আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর ও প্রায় ৩১ লাখ টাকা মূল্যের সরঞ্জাম লুটের অভিযোগ উঠেছে ৭০ থেকে ৮০ জনের একটি দলের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ডাকাতির অভিযোগে মামলা করতে চাওয়া হলেও পুলিশ বলছে, ঘটনার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি।
৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুক্রবার শুরু
শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের ব্যাডমিন্টন অঙ্গনের অন্যতম বৃহৎ আয়োজন ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
ফরিদপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান, দুই জেলের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুরে মা-ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় লক্ষাধিক মিটার অবৈধ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা জালের একাংশ পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৪টা...
কচুরিপানার জটলায় থমকে গেছে আমন ধান
পাবনার ‘শস্যভান্ডার’ হিসেবে পরিচিত গাজনার বিলজুড়ে এখন শুধুই কচুরিপানার জটলা। ফলে চলতি মৌসুমে বোনা আমন ধানের কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার
লেগুনায় উঠেই জ্ঞান হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার থেকে চন্দ্রার উদ্দেশে একটি লেগুনা থামান মামুন রেজা। তখন তিনি একাই ছিলেন। ৩-৪ মিনিট পর চালক আরও চারজন যাত্রী তোলেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই জ্ঞান হারান মামুন। তারপর কী ঘটেছিল, তা আর মনে করতে পারেন না তিনি।
বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ভাই নিহত
ভোলার বোরহানউদ্দিনে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ভাই নিহত হয়েছে। এ সময় আলম বক্তার নামে এক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার
চট্টগ্রামে কাভার্ডভ্যানসহ ছিনতাই হওয়া চিনির ১৩৪ বস্তা মিললো বান্দরবানে
চট্টগ্রামের পটিয়া থেকে ছিনতাই হওয়া চিনিবোঝাই কাভার্ডভ্যানের ১৩৪ বস্তা চিনি বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পটিয়া থানা পুলিশ ও আজিজনগর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এসব চিনি উদ্ধার করা হয়। এর আগে কর্ণফুলী উপজেলা ভবনের সামনে থেকে ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।জানা গেছে, মেঘনাঘাটের মেঘনা সুগার মিল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী সিরাজুল ইসলামের জন্য ২৮টন চিনি নিয়ে যশোর-ট-১১-৪৬৫৭ নম্বরের একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ২০শে অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার ফুলকলি কারখানায় ১৩ টন চিনি খালাস করা হয়। বাকি ১৫ টন চিনি নিয়ে কাভার্ডভ্যানটির পটিয়ার নাইখাইন এলাকার ফ
শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে মাদ্রাসা: পরিবেশ প্রতিমন্ত্রী
রামপাল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উদযাপন করা হয়। বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার আছিয়া
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ সরকারের
‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে’ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে শাহীন ব্যাপারী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকালে আখাউড়া রেলওয়ে কলোনি
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার থেকে ফের সাজেক সড়কে অবরোধ
তিন দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ
বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল
ছড়িয়ে পড়া ৩ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ফারুক ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা কয়েকজনকে ধরে তল্লাশি করছেন। পরে কয়েকজনকে তাঁর সামনে আনা হলে তিনি তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে দুই যুবককে চড়-থাপ্পড় মারতে এবং প্লাস্টিকের পাইপ দিয়ে কয়েকজনকে পেটাতে দেখা যায়।
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী পার্থ
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান
কুমিল্লায় শাশুড়িকে মারধর, পুত্রবধূ গ্রেপ্তার
কুমিল্লায় পুত্রবধূর বিরুদ্ধে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
আর্সেনালের বিপক্ষে মাঠে নেমে নয়্যারের ঐতিহাসিক কীর্তি
সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে প্রত্যাহার পুলিশের এএসআই
সিলেট নগরীর আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক এএসআই গান গাওয়ার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। নিরাপত্তার দায়িত্ব বাদ দিয়ে ইউনিফর্ম পরে গান গাওয়ার কারণে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে
Discussion
Please Sign In to join the discussion.