Sports
Top Stories
Sports
ইউরোপের জনরোষ: নেপথ্য কারণ কী কী?
ফ্রান্স হইতে স্পেন, গ্রিস হইতে ইতালি—ইউরোপের বিভিন্ন দেশে জন-অসন্তোষের বিস্তার একটি মৌলিক প্রশ্নের জন্ম দিয়াছে। ইউরোপকে দীর্ঘকাল সামাজিক নিরাপত্তা, উন্নত নাগরিক পরিষেবা এবং গণতান্ত্রিক স্থিতিশীলতার আদর্শ হিসাবে বিবেচনা করা হইয়াছে; কিন্তু উন্নত অর্থনীতি থাকিলেই সাধারণ...
আবারো ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন
ক্রীড়া প্রতিবেদকআরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা’র উদ্বোধন হয়েছে গতকাল। জাতীয় প্রতিযোগিতার প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। পুরুষ ও নারী-দুই বিভাগেই দ্রুততম মানব-মানবীর খেতাব জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই দুই অ্যাথলেট। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ইমরানুর রহমান। ১০.৬৭ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল। তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান, তার সময় ১০.৭৩ সেকেন্ড। নারীদের ১০০ মিটারে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শিরিন আক্তার। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর শরীফা খাতুন। ১২.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বিকেলে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। দ্রুততম মানবী হওয়ার পর নিজের সাফল্যের জন্য সতীর্থ, কোচ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতার কথা উল্লেখ করেন শিরিন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রথম স্থান অধিকার করতে পেরে অসাধারণ লাগছে।’ অন্য দিকে ১০০ মিটারে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ইমরানুর রহমান।তবে জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টের ফল নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। নারীদের ১০০ মিটারে ফটোফিনিশিংয়ে দেখা গেছে ১০.৭৫ সেকেন্ড সময়। অথচ ডিজিটাল বোর্ডে প্রথম হওয়া শিরিন আক্তারের সময় দেখানো হয়েছে ১২.৮ সেকেন্ড। ছেলেদের ১০০ মিটারেও ফটোফিনিশ যন্ত্র কাজ করেনি। তার ওপর ডিজিটাল বোর্ডে প্রথমে দেখানো ফল প্রায় ৭ মিনিট পর বদলে যায়।শিরিন আক্তার এ নিয়ে ১৮ বার এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। গত মে মাসে নাজমুন নাহার বিউটির ১৭ বারের দ্রুততম মানবী হওয়ার রেকর্ডে ভাগ বসান শিরিন। বিউটিকে ছাপিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার দ্রুততম মানবী হওয়ার অনন্য কীর্তি গড়লেন শিরিন। ছেলেদের ১০০ মিটারেও ফল প্রকাশের সময় একই ধরনের বিভ্রান্তি দেখা যায়। শুরুতে ডিজিটাল বোর্ডে প্রথম হওয়া ইমরানুর রহমানের সময় দেখানো হয় ১০.৬৭ সেকেন্ড। দ্বিতীয় হিসেবে দেখানো হয় মোহাম্মদ ইসমাইলকে, তৃতীয় ইসলামকে। কিন্তু প্রায় সাত মিনিট পর বোর্ডে বদলে যায় ফল। ইমরানুরের সময় কমে দাঁড়ায় ১০.৫৩ সেকেন্ডে। দ্বিতীয় স্থান অপরিবর্তিত থাকলেও তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে যান ইসলাম। তার জায়গায় তৃতীয় হিসেবে দেখানো হয় তারেক রহমানের নাম।চূড়ান্ত ফল অনুযায়ী, ছেলেদের ১০০ মিটারে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ইমরানুর। দ্বিতীয় হওয়া ইসমাইলের সময় ১০.৬৭ সেকেন্ড, আর তৃতীয় তারেক রহমান দৌড় শেষ করেছেন ১০.৭৩ সেকেন্ডে।রাষ্ট্রপতির ভাষণপ্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই সারা দেশের ক্রীড়াঙ্গনে তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে এগিয়ে নিতে এক নতুন জোয়ার বইছে। এ সময় তিনি উল্লেখ করেন যে, এর পেছনে সবচেয়ে বড় শক্তি ও উৎসাহ জুগিয়ে চলেছেন ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী তারেক রহমান।মরহুম ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, তিনি শুধু একজন ভালো সংগঠকই ছিলেন না, বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তার অনন্য অবদান রয়েছে। একই সাথে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারে ক্রীড়ানুরাগের ইতিহাস স্মরণ করেন। অ্যাথলেটিক্সকে ক্রীড়ার জননী উল্লেখ করে তিনি বলেন, একটি সুস্থ জাতি গঠন এবং তরুণ প্রজন্মকে বর্তমান সময়ের ভয়াবহ মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করার একটাই পথ মাঠে খেলাধুলা করা।’
স্বপ্নের ইউরোপে যাওয়া হলো না মোতাব্বিরের
মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ইউরোপে যাত্রার স্বপ্ন নিয়ে মোতাব্বির লিবিয়া যাত্রা করেন। সেখানে তিনি কারাগারে আটক হন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। লিবিয়া থেকে নির্ভরযোগ্য একটি সূত্র তার পরিবারকে এ খবর নিশ্চিত করে। মোতাব্বির হোসেন (৪৫) হবিগঞ্জের নবীগঞ্জের হালিতলা গ্রামের মৃত আত্তর বখতের ছেলে। এদিকে তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবার ও স্থানীয় সূত্র জানায়, মোতাব্বির ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার আশায় লিবিয়ায় অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি দেশটির কারাগারে আটক হন। পরে লিবিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মোতাব্বির হালিতলা বারইকান্দি গ্রামের সাংবাদিক আবু তালেবের চাচাতো ভাই। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিত
পাঠদানের পদ্ধতি বদলাতে শিক্ষকদের পরামর্শ শিক্ষামন্ত্রীর
একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা পাঠ কতটা বুঝতে পারছে, তা মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী পাঠদানের পদ্ধতি পরিবর্তনের জন্য শিক্ষকদের
ফাইনালে যেতে আফগানিস্তানকে ১১৯ রানে থামাতে হবে বাংলাদেশের
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে আফগানিস্তানের বিপক্ষে শুধু জয় পেলেই চলবে না, জিততে হবে অন্তত ৪১ রানের ব্যবধানে। তবে সেই লক্ষ্য
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ফেসবুকে উসকানিমূলক মন্তব্য: অভিযুক্ত আবু বকর গ্রেপ্তার
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে বিশেষ নিরাপত্তাবেষ্টনী পরিবেষ্টিত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়ে তিনি রাজশাহী নগরীতে প্রবেশ করেন। যাত্রাপথে সড়কের দুই পাশে ভিড় করা হাজারো উৎসুক জনতাকে লক্ষ্য করে বাস থেকে হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী।
মশিউর অর্ণব
রাঙামাটির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ এনে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙামাটি ও
ইয়েমেনের হুথি হামলার আশঙ্কায় সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন কূটনীতিকদের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সম্ভাব্য প্রাণঘাতী হামলার আশঙ্কায় সৌদি আরব থেকে নিজেদের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জরুরি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ব্যতীত সকল মার্কিন সরকারি কর্মকর্তা ও তাঁদের স্বজনদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের দেশটি ত্যাগ করার
যুক্তরাষ্ট্রের মাদার অব অল বম্বসের জবাবে ফাদার অব অল বম্বস আনছে ইরান
যুক্তরাষ্ট্রের ‘সব বোমার মা’খ্যাত শক্তিশালী বোমার পাল্টা হিসেবে ‘সব বোমার জনক’ নামে নতুন একটি অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান। বুধবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি এ কথা জানিয়েছেন। খবর আনাদোলুর।
‘এমবাপ্পে আর আমি বিশ্বের সেরা’, তবে ব্যালন ডি’অর নিজের প্রাপ্য মনে করেন ইয়ামাল
বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা লামিনে ইয়ামাল মনে করেন, বিশ্বের সেরা খেলোয়াড় তিনি ও কিলিয়ান এমবাপ্পে; তবে এবারের ব্যালন ডি’অর তাঁরই প্রাপ্য।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
সাত ইসলামী দলের ঐক্যের খসড়া চূড়ান্ত করতে বৈঠক আজ
কওমি ধারার সাত ইসলামী দলের ঐক্যের খসড়া চূড়ান্ত করতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বৈঠকে বসছে হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন লিয়াজোঁ কমিটি। রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় সকাল ১০টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।\r\n\r\nবৈঠকে সাত দলের ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে
সৌদির তেলক্ষেত্রে হুতিদের ড্রোন হামলায় নিহত ২
সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে আরামকো পরিচালিত একটি তেলক্ষেত্রে আঘাত হানার সময় একটি ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
গৌরীপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
মশিউর অর্ণব
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের কারাগারগুলোতে হিন্দু ধর্মাবলম্বী বন্দিদের ধর্মীয় আচার পালনের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। বন্দিদের চাহিদা অনুযায়ী প্রতিমা, পূজার
সাঘাটায় অবৈধ কয়লা কারখানা, ১৪ চুল্লিতে কাঠ পুড়িয়ে বায়ুদূষণ
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে অনুমোদনহীন তিনটি কয়লা তৈরির কারখানায় ১৪টি চুল্লি বসিয়ে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের অভিযোগ উঠেছে। এতে চরম বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের পাঁচ গড়গড়িয়া গ্রামে গড়ে উঠেছে কারখানাগুলো। এর মধ্যে ওই গ্রামের শাহিন ও মেহেরুলের কারখানায় ৭টি চুল্লি, ফেলু মিয়ার কারখানায় ৩টি এবং রিপন ও তার বাবার পরিচালিত কারখানায় ৪টি চুল্লি রয়েছে। অভিযোগ রয়েছে, দিনরাত এসব চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। চুল্লি থেকে নির্গত ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ছে। শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন আশপাশের বাসিন্দারা। ফসলি জমি ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, কারখানাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কো
লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিয়া গোলাম পরওয়ার বিএনপির অপরিপক্ব ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিকভাবে অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্ব থেকে বিএনপি সরে না আসায় সাত মাসের মধ্যেই সরকার একেবারে লেজেগোবরে জড়িয়ে পড়েছে।
ইসলামি ধারার ব্যাংক হতে চায় এনসিসি ব্যাংক
প্রচলিত ধারা থেকে শরিয়াহভিত্তিক ব্যাংকে রূপান্তরের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি খাতের এনসিসি ব্যাংক। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে চারটি শাখা
Discussion
Please Sign In to join the discussion.