Bangladesh
সৌদিতে হুতিদের বড় হামলার আশঙ্কা
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এতে করে সৌদি ভূখণ্ডে বড় হামলার আশঙ্কা দেখা দিয়েছে। হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে কর্মীদের সরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক মাধ্যম এক্সে জানান, ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমশ শত্রুতা বাড়িয়ে চলেছে। তারা বেসামরিক বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে, যার ফলে বেসামরিক মানুষের প্রাণহানির পাশাপাশি ভ্রমণ ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। সিএনএনকে একটি সূত্র জানিয়েছে, এই ক্রমবর্ধমান ঝুঁকির কারণে সৌদি
Discussion
Please Sign In to join the discussion.