Bangla
টুপটুপ ট্র্যাজেডির পর ইকো রিসোর্টে আতঙ্ক
বাইরে থেকে দৃষ্টিনন্দন কাঠ-বাঁশের কটেজ, চারপাশে সবুজের সমারোহ, কাছে সাগর। এমন পরিবেশের টানে কক্সবাজারের মেরিন ড্রাইভে গড়ে ওঠা ইকো রিসোর্টগুলোতে ছুটে আসতেন পর্যটকরা। কিন্তু গত ১৭ই অক্টোবর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর বদলে গেছে সেই চিত্র। এখন সৌন্দর্যের চেয়ে নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভ্রমণকারীরা। কেউ খোঁজ নিচ্ছেন অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি না, কেউ যাচাই করছেন রান্নাঘরের অবস্থান। আবার কেউ আগাম বুকিং বাতিল করে খুঁজছেন বিকল্প আবাসন। ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসা রাহুল-শম্পা দম্পতি বলেন, মেরিন ড্রাইভের কয়েকটি ইকো রিসোর্ট ঘুরে তাদের মনে হয়েছে, বাইরের সাজসজ্জার সঙ্গে ভেতরের পরিবেশ ও নিরাপত্তার ব্যবস্থার মিল নেই। তাদের ভাষ্য, পর্যটকদের আকৃষ্ট
Discussion
Please Sign In to join the discussion.