উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে ঢাকায় স্থানান্তর
Bangla

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে ঢাকায় স্থানান্তর

হঠাৎ অসুস্থ হয়ে পড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।এর আগে সকাল সাড়ে সাতটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মন্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যান পবা-মোহনপুর (রাজশাহী-৩) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেন।সংসদ সদস্য শফিকুল হক মিলন জানান, সম্প্রতি চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানকার চিকিৎসকদের দেওয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ আশঙ্কাজনক হারে কমে যায়। ফলে তাকে রক্ত দিতে হয়েছে।তিনি আরও জানান, গত পরশু প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও ভূমিমন্ত্রী সর্বক্ষণ উপস্থিত ছিলেন। এর ফলে তার ওপর তীব্র শারীরিক চাপ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনা করে রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে রাজধানীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, বুধবার সকাল ১০টার দিকে মন্ত্রী হঠাৎ গুরুতর অসুস্থ বোধ করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সারাদিন হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলে এবং হিমোগ্লোবিন বাড়াতে রক্ত দেওয়া হয়। সেখান থেকেই আজ তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বুধবার বিকেল থেকেই রামেকে ভিড় জমান সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা। ভূমিমন্ত্রীসহ তার পরিবার ও সহকর্মীরা মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।/

Sangbad • 9 Days, Oct 22, 2026 11:27 AM
0
• 0 min read
Bangladesh

সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে তাকে বহনকারী হেলিকপ্টার।

Samakal • 9 Days, Oct 22, 2026 11:26 AM
0
• 0 min read
Bangla

১.সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Samakal • 9 Days, Oct 22, 2026 11:26 AM
0
• 0 min read
Bangladesh

ধামরাইয়ে ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা

ঢাকার ধামরাইয়ে মসজিদের ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন।

NayaDiganta • 9 Days, Oct 22, 2026 11:26 AM
0
• 0 min read
Bangla

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি

ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিবেগ নিয়ে এশিয়ার দেশ তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’। এটি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে ঘুরে শেষ পর্যন্ত দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতোমধ্যে ওই অঞ্চলে ২০০টির

AmarSangbad • 9 Days, Oct 22, 2026 11:26 AM
0
• 0 min read
Bangla

নিকারাগুয়ার মাসায়া আগ্নেয়গিরির নিচে দুটি ম্যাগমা ভান্ডারের সন্ধান

নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার কাছে মাসায়া আগ্নেয়গিরির নিচে আগে শনাক্ত না হওয়া দুটি ম্যাগমা বা গলিত শিলার ভান্ডারের প্রমাণ পেয়েছেন পেন স্টেটের বিজ্ঞানীরা।

Bd-Pratidin • 9 Days, Oct 22, 2026 11:26 AM
0
• 0 min read
Bangladesh

কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, গোপন ব্যালটে আমির নির্বাচন

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য জেলা আমির নির্বাচনে গোপন ব্যালটে

KholaKagoj • 9 Days, Oct 22, 2026 11:25 AM
0
• 0 min read
Bangla

বিগ বেন্ডে সীমান্ত দেয়াল নির্মাণের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিগ বেন্ড অঞ্চলে সীমান্ত দেয়াল নির্মাণের কাজ আবার শুরুর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মেক্সিকো সীমান্তের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নেওয়া এ প্রকল্পের কাজ নিম্ন আদালতের নির্দেশে বন্ধ রয়েছে।

AmarDesh • 9 Days, Oct 22, 2026 11:22 AM
0
• 0 min read
Sports

ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি এম ক্যাশের বোর্ড সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবসিডিয়ারি কোম্পানি এম ক্যাশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর

DainikBangla • 9 Days, Oct 22, 2026 11:22 AM
0
• 0 min read
Bangladesh

সিরাজগঞ্জে বিয়ের দাবিতে তরুণীর অনশন, ছড়িয়ে পড়েছে ভিডিও

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হারনী মধ্যপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন সুবর্ণা খাতুন (১৮) নামে এক তরুণী।...

Alokito Bangladesh • 9 Days, Oct 22, 2026 11:20 AM
0
• 0 min read
Bangla

তুরস্কের মুসলিমদের মাঝে উম্মাহ স্পিরিট বেশ প্রবল

উসমানি খিলাফাহ-এর কেন্দ্রবিন্দু ছিল বর্তমান তুরস্ক। দীর্ঘ ছয়শো বছরেরও বেশি সময় ধরে স্থায়িত্ব ছিল সর্বশেষ এই খিলাফাহ-এর। ইতিহাসের পাতায় আঁকা খিলাফাহ-এর সেই সোনালী সকাল যেন মুসলিম উম্মাহর জীবনে আবারও নতুন করে উদিত হয়।

AmarDesh • 9 Days, Oct 22, 2026 11:19 AM
0
• 0 min read
Bangladesh

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করল বিজিবি

শেরপুরের শ্রীবরদী উপজেলার মারিংপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ৩৯ বিজিবি; বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

Sangram • 9 Days, Oct 22, 2026 11:18 AM
0
• 0 min read
Bangladesh

টেকনাফে বসতঘরে ঢুকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ২

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের দৃশ্য দেখে ফেলার জেরে স্থানীয় এক ব্যক্তির বসতঘরে ঢুকে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে মান্নান বাহিনীর বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার হাফেজ জয়নালের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক...

Ittefaq • 9 Days, Oct 22, 2026 11:18 AM
0
• 0 min read
Entertainment

সিটিজেনস চার্টার বাস্তবায়নে গ্রাহকসেবার মান বাড়াচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবার মানোন্নয়নে সিটিজেনস চার্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ চার্টার যথাযথভাবে প্রণয়ন

DainikBangla • 9 Days, Oct 22, 2026 11:17 AM
0
• 0 min read
Bangladesh

কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে প্রধানমন্ত্রী

কারাবন্দি বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল তার দুই মেয়ে। তাদের আবেদন বিবেচনায়

KholaKagoj • 9 Days, Oct 22, 2026 11:14 AM
0
• 0 min read
Bangladesh

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। গত বুধবার চার্জশিট দাখিল করা হয়।

NayaDiganta • 9 Days, Oct 22, 2026 11:14 AM
0
• 0 min read
Bangla

মহাকাশ ও বিমান খাতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করছে তুরস্ক

আগামী তিন বছরে মহাকাশ ও বিমান খাতে দু’শো কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে তুরস্ক। দেশটির ২০২৭ সালের সরকারি বাজেটের খসড়া ও যৌক্তিকতাসংক্রান্ত নথিপত্রে এ তথ্য উঠে এসেছে। বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে মহাকাশ ও বিমান চলাচল কর্মসূচিতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরি

AmarDesh • 9 Days, Oct 22, 2026 11:12 AM
0
• 0 min read
Bangladesh

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

মুন্সিগঞ্জের শ্রীনগরে ভোরে একটি টিনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘর ও ঘরের আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের বসতঘরগুলো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Ajkerpatrika • 9 Days, Oct 22, 2026 11:12 AM
0
• 0 min read
Bangladesh

পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণ ও রুপার দাম

শারদীয় দুর্গাপূজা উদযাপনের পরপরই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার মূল্য কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। এতে ভ্যাটসহ ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত দর কমেছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকেই সারা দেশে স্বর্ণের এই নতুন দর কার্যকর হয়েছে।বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্র...

Sangbad • 9 Days, Oct 22, 2026 11:11 AM
0
• 3 min read
Sports

প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

ফ্রান্সে দীর্ঘ দশ বছরের কঠোর পরিশ্রম আর সঞ্চয় দিয়ে গড়ে তোলা নিজের ব্যবসাপ্রতিষ্ঠানটি এখন ধ্বংসস্তূপ। প্যারিসের সাম্প্রতিক সহিংসতা ও লুটপাটের পর থমকে গেছে সেখানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী হাসানের জীবন। রিপাবলিক চত্বরের কাছে একটি প্রধান সড়কে অবস্থিত তার টেকনোলজি ও কুরিয়ার শপটিতে তাণ্ডব চালিয়েছে দাঙ্গাকারীরা। সর্বস্ব হারিয়ে অশ্রুসিক্ত চোখে হাসান জানান, শনিবারের সেই ভয়াবহ অভিজ্ঞতার পর থেকে গত তিন দিন ধরে তিনি বিন্দুমাত্র ঘুমাতে পারেননি।

Bd-Pratidin • 9 Days, Oct 22, 2026 11:10 AM
0
• 0 min read
Mon ☀️ 31°
Tue ⛅ 30°
Wed 🌧️ 28°
Thu ⛅ 29°
Fri ☀️ 32°

Trending News

Daily Newspaper