রাতে ভেঙে পড়ল শহীদ মিনার, ভাঙচুর নাকি জরাজীর্ণতা!
Bangladesh

রাতে ভেঙে পড়ল শহীদ মিনার, ভাঙচুর নাকি জরাজীর্ণতা!

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৬টার মধ্যে যেকোনো একসময় উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।তবে শহীদ মিনারটি সুপরিকল্পিতভাবে ভাঙচুর করা হয়েছে, নাকি আগে থেকেই জরাজীর্ণ ও নড়বড়ে অবস্থায় থাকায় নিজে থেকেই ভেঙে পড়েছে - তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বৈকুণ্ঠপুর গ্রামের মুদিদোকানি সেকেন্দার আলী (৫৫) পানি নিতে বিদ্যালয় প্রাঙ্গণে গেলে শহীদ মিনারটি ভেঙে পড়ে থাকতে দেখেন। খবরটি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হন এবং থানায় খবর দেওয়া হয়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৬ সালে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। বিদ্যালয়ের জায়গায় নির্মিত রাস্তার পাশের আধাপাকা দোকানের একজন ভাড়াটে দোকানদার মো. সাগর হোসেন নিজ অর্থায়নে এটি নির্মাণ করে দিয়েছিলেন।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয় মাঠে নিয়মিত ক্রিকেট ও ফুটবল খেলাধুলার চর্চা হতো। ইট দিয়ে নির্মিত ওই শহীদ মিনারের ভেতরে কোনো রডের বাঁধন ছিল না বলে তাদের দাবি। এর আগে মিনারটির একটি স্তম্ভে ফাটল দেখা দিয়েছিল এবং সেটি আংশিক ভাঙাও ছিল। ফলে কাঠামোগত দুর্বলতার কারণে এটি ভেঙে পড়ে থাকতে পারে বলে স্থানীয়দের একাংশের ধারণা। তবে অন্য একটি পক্ষ এটিকে পরিকল্পিত ভাঙচুরের ঘটনা বলে সন্দেহ প্রকাশ করছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শুকলা রানী বলেন, ‘শহীদ মিনারটি আগে থেকেই জরাজীর্ণ ও নড়বড়ে অবস্থায় ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কারও কোনো ব্যক্তিগত বা স্থানীয় বিরোধ নেই। জাতীয় দিবসগুলোতে সবাই মিলে এখানেই শ্রদ্ধা নিবেদন করতেন।’দপ্তরি কাম প্রহরীর রাতের দায়িত্ব নিয়ে তিনি জানান, নতুন সরকারি পরিপত্র অনুযায়ী প্রহরীদের রাতের ডিউটিতে শিথিলতা আনায় রাতে সেখানে কেউ দায়িত্বে ছিলেন না।খবর পেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) কামরুলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পর আইনি ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।’বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

Sangbad • 10 Days, Oct 22, 2026 1:27 PM
0
• 0 min read
Bangladesh

নোয়াখালীতে ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোক্তার আহমদ (৪১) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 1:26 PM
0
• 0 min read
Bangla

খুলনায় ‘বি’ কোম্পানি ও পলাশ গ্রুপের দ্বন্দ্বে খুন তুষার

খুলনায় প্রতিপক্ষকে খুন করতে গিয়ে তুষার নিজেই খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের সঙ্গী সজীব গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পালিয়ে যান। তাকে খুঁজছে পুলিশ। খুলনার দু’টি শীর্ষ সন্ত্রাসী ‘বি’ কোম্পানি ও পলাশ গ্রুপের দ্বন্দ্বের কারেণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।এর আগে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরের সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং কিছু দূর থেকে গুলির দু’টি খোসা উদ্ধার করেছে পুলিশ। একাধিক গোয়েন্দা সংস্

Manab Zamin • 10 Days, Oct 22, 2026 1:25 PM
0
• 0 min read
Sports

নতুন যুক্ত হওয়া প্রযুক্তি সনিকের যত সুবিধা

ডিজিটাল যুগে আম্পায়ারিং ব্যবস্থার আরও বেশি স্বচ্ছতা ও নিখুঁত সিদ্ধান্ত নিশ্চিত করতে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) যুক্ত হলো নতুন শব্দ প্রযুক্তি ‘সনিক’। নিউজিল্যান্ডে তৈরি এই অত্যাধুনিক প্রযুক্তিটি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজে ব্যবহৃত হবে। গতকাল এক আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তারা জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই এই নতুন স্পাইক ও সাউন্ড ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের সবুজ সংকেত মেলে। ২০০৮ সাল থেকে আইসিসি’র বল-ট্র্যাকিং ব্যবস্থার অন্যতম বিশ্বস্ত পার্টনার ‘ভার্চ্যুয়াল আই’ এবার এই ‘সনিক’ প্রযুক্তির পুরো সেবা প্রদান করবে। নতুন এই প্রযুক্তি মূলত উন্নত অডিও বিশ্লেষণের মাধ্যমে ব্যাটে-বলের সূক্ষ্ম স্পর্শ বা

ManabZamin • 10 Days, Oct 22, 2026 1:25 PM
0
• 0 min read
Bangladesh

৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ, সফল করতে ‘সর্বাত্মক’ প্রস্তুতি

জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লংমার্চের অন্যতম প্রধান দাবি হলো ‘জুলাই গণহত্যার বিচার’।

AmarDesh • 10 Days, Oct 22, 2026 1:24 PM
0
• 0 min read
Bangladesh

আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

AmarDesh • 10 Days, Oct 22, 2026 1:22 PM
0
• 0 min read
World

আইআরজিসির বিবৃতি / হরমুজ প্রণালিতে ৪ জাহাজে হামলা, মাইন বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত আরও ৩

বুধবার পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে ‘অবৈধভাবে’ তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি জাহাজের ওপর একই সময়ে আঘাত হেনেছে ইরান। যার ফলে সেগুলোতে আগুন ধরে যায়। এছাড়া হরমুজ প্রণালীর পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের কবলে পড়েছে।

Samakal • 10 Days, Oct 22, 2026 1:22 PM
0
• 0 min read
Bangladesh

সাজেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, পর্যটক প্রবেশ বন্ধ

তিন দফা দাবিতে তৃতীয়বারের মতো রাঙামাটির বাঘাইছড়ি-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির

KholaKagoj • 10 Days, Oct 22, 2026 1:21 PM
0
• 0 min read
Bangladesh

টেকনাফে নাফ নদী থেকে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে

ShomoyerAlo • 10 Days, Oct 22, 2026 1:20 PM
0
• 0 min read
Bangla

নাচোলে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংবাদদাতা

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 1:20 PM
0
• 0 min read
Business

মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থীকে আটক করল ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষক ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদের সঙ্গে জলপাই সংগ্রহের সময় মার্কিন কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ল্যান্ডার নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির একজন ঘনিষ্ঠ মিত্র।

AmarDesh • 10 Days, Oct 22, 2026 1:17 PM
0
• 0 min read
Bangla

পিএইচপির ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা সতর্কতা, ঝুঁকিতে লাখো ওয়েবসাইট

ইন্টারনেটের বড় একটি অংশের ভিত্তি হিসেবে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তাত্রুটি ধরা পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শনাক্ত করা এসব ত্রুটি এক দশকেরও বেশি সময় ধরে অজানা ছিল। ত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা কোনো ধরনের অনুমোদন ছাড়াই আক্রান্ত ওয়েব সার্ভা

AmarDesh • 10 Days, Oct 22, 2026 1:16 PM
0
• 0 min read
Bangladesh

ঢাকার যানজট কমাতে চার উদ্যোগ নিচ্ছে সরকার

রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া, গুরুত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল স্থানান্তর, পুরোনো ৩১টি সড়ক রুট সংস্কার এবং অটোরিকশার চলাচল...

Ajkerpatrika • 10 Days, Oct 22, 2026 1:15 PM
0
• 0 min read
World

কানাডায় সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনার মৃত্যু, আহত ৩৯

কানাডার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে আগুন লেগে চার সেনার মৃত্যু হয়েছে এবং আরো ৩৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৭ অক্টোবর ঘাঁটির গ্রেনেড লঞ্চার প্রশিক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 1:13 PM
0
• 0 min read
Bangladesh

আইনশৃঙ্খলা রক্ষাকারীর ছদ্মবেশে মুক্তিপণের কারবার

কালো পোশাকের ওপর এসআরবি লেখা কটি, মাথায় ক্যাপ, মুখে মাস্ক। সঙ্গে ভুয়া পরিচয়পত্র ও হ্যান্ডকাফ। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের মতোই সাজানো হয়েছিল পরিচয়। সেই পরিচয় ব্যবহার করে চট্টগ্রামের বাঁশখালী থেকে এক ব্যবসায়ীকে তুলে নেওয়ার পর দাবি করা হয় ২০ লাখ টাকা মুক্তিপণ। পরে তাকে আটক

AmarDesh • 10 Days, Oct 22, 2026 1:13 PM
0
• 0 min read
Bangladesh

৫১তম বিশেষ বিসিএসে যত আবেদন পড়ল

৫১তম বিশেষ বিসিএসের আবেদনগ্রহণ চলছে। ইতোমধ্যে ১৫ হাজারের বেশি চিকিৎসক এই বিসিএসে আবেদন করেছেন। আগামী ২৫ অক্টোবর আবেদনের সময় শেষ হবে।

AmarDesh • 10 Days, Oct 22, 2026 1:13 PM
0
• 0 min read
Bangla

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প ১৬ জনের প্রাণহানি

রয়টার্সচীনের দুর্গম তিব্বত অঞ্চলে বৃহস্পতিবার সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকডজন মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে একটি পার্বত্য এলাকায়।আঞ্চলিক রাজধানী লাসা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৪৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ৩০০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।ভূমিকম্পের সময় রেস্তোরাঁ থেকে কর্মীদের দৌড়ে বেরিয়ে আসা এবং সুপার মার্কেটের তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এর আগে গত বছরের জানুয়ারিতে তিব্বতের গ্রামীণ তিংরি কাউন্টিতে ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হন। সবশেষ ভূমিকম্পের কয়েক সপ্তাহ আগে, গত আগস্টে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় এক হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সে বন্যার উৎপত্তি হয় নেপাল-তিব্বত সীমান্তের কাছে। পরে পানির স্রোতে নেপালের উত্তর ও মধ্যাঞ্চলের বহু বাড়িঘর ও স্থাপনা ভেসে যায়।এ দিকে ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিটে চীনে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের পাঙ্গিনের প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 1:12 PM
0
• 0 min read
Bangladesh

জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জাতীয়তাবাদী শক্তি যখনই ক্ষমতায় এসেছে, তখনই বাংলাদেশের মানুষ ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে পালন করতে পেরেছে। যার বাস্তব প্রমাণ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের এই শারদীয় দুর্গোৎসব। আমরা নির্বাচনের আগেও বলেছি এবং সব সময় বলে আসছি—জাত

AmarDesh • 10 Days, Oct 22, 2026 1:12 PM
0
• 0 min read
Bangladesh

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ আনছে জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 1:09 PM
0
• 0 min read
Bangla

কাজের জন্য রাশিয়ায় গিয়ে যুদ্ধক্ষেত্রে মৃত্যু

দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।

AmarDesh • 10 Days, Oct 22, 2026 1:09 PM
0
• 0 min read
Mon ☀️ 31°
Tue ⛅ 30°
Wed 🌧️ 28°
Thu ⛅ 29°
Fri ☀️ 32°

Trending News

Daily Newspaper