ধানক্ষেতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
Bangla

ধানক্ষেতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

এম এ রহিম চৌগাছা (যশোর)যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় ধানখেতে ঘন ঘন কীটনাশক প্রয়োগের কারণে বাতাসে ছড়িয়ে পড়ছে তীব্র গন্ধ। এতে কৃষিজমির আশপাশের বাসিন্দা ও পথচারীদের মধ্যে অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে ধানখেতে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাওয়ায় ফলন রক্ষায় তারা বালাইনাশক প্রয়োগ করছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।উপজেলার বিভিন্ন এলাকায় সকাল ও বিকেলে কৃষকদের ধানক্ষেতে বালাইনাশক প্রয়োগ করতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, এসব জমির পাশ দিয়ে চলাচলের সময় অনেককে নাক-মুখ ঢেকে চলতে হয়। বিশেষ করে কৃষিজমিসংলগ্ন বাড়িঘর ও সড়কে কীটনাশকের গন্ধ ছড়িয়ে পড়ায় দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ধানক্ষেতে পোকামাকড়ের আক্রমণ বাড়ায় কৃষকদের অনেকে ঘন ঘন বালাইনাশক প্রয়োগ করছেন। এতে আশপাশের এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়ছে।মৃধাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ড. আব্দুস শুকুর বলেন, কীটনাশকের গন্ধে শিশু, বয়স্ক ও পথচারীদের অস্বস্তি হচ্ছে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিতভাবে এসব রাসায়নিক ব্যবহারের পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে।চৌগাছা কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আলা উদ্দীন বলেন, ফসলের পোকা দমন জরুরি হলেও অতিরিক্ত মাত্রায় বালাইনাশক প্রয়োগ সমাধান নয়। নির্ধারিত মাত্রা, উপযুক্ত সময় ও সঠিক পদ্ধতি অনুসরণের বিষয়ে কৃষকদের সচেতন করা প্রয়োজন।উপজেলার চাঁদপাড়া গ্রামের কৃষক সোলাইমান হোসেন ও আবু তালেব জানান, কীটনাশক প্রয়োগের সময় মাঝেমধ্যে হাত, চোখ ও মুখে জ্বালাপোড়া হয়। পানি দিয়ে ধুয়ে নিলে তা কমে যায় বলে তাদের দাবি। তবে এ ধরনের উপসর্গকে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা।অন্য দিকে কৃষকেরা বলছেন, ধান রোপণের প্রায় ৪০ দিন পর থেকে জমির অবস্থা ও পোকার আক্রমণ বিবেচনায় বালাইনাশক প্রয়োগ করতে হয়। স্বরূপদাহ গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানান, জমিভেদে কেউ সপ্তাহে একবার, আবার কেউ দুই সপ্তাহে একবার বালাইনাশক প্রয়োগ করেন। সময়মতো পোকা দমন করা না গেলে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।চৌগাছা বাজারের কীটনাশক ব্যবসায়ী তরিকুল ইসলাম ও পুড়াপাড়া বাজারের শ্যামল বিশ্বাস বলেন, কৃষকদের বালাইনাশক ব্যবহারের নিয়ম ও প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে পরামর্শ দেয়া হয়। পণ্যের মোড়কেও প্রয়োগবিধি উল্লেখ থাকে।চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন বলেন, ধানখেতে মাজরা পোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণ হতে পারে। তবে পোকা দেখা দিলেই অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করা উচিত নয়। জমির অবস্থা ও পোকার উপস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কৃষকদের সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় আনতে কৃষি বিভাগ কাজ করছে। জৈব বালাইনাশক, আলোক ফাঁদসহ পরিবেশবান্ধব পদ্ধতির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া বারবার বালাইনাশক প্রয়োগ না করে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেয়ার আহ্বান জানান তিনি।চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি বলেন, কীটনাশকের সরাসরি সংস্পর্শে আসা কিংবা শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশের ফলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই প্রয়োগকারীদের সুরক্ষাসামগ্রী ব্যবহার, অনুমোদিত বালাইনাশক নির্ধারিত মাত্রায় প্রয়োগ এবং আশপাশের মানুষকে দূরে রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে।স্থানীয়দের দাবি, রাসায়নিক বালাইনাশকের ওপর নির্ভরতা কমিয়ে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, জৈবিক পদ্ধতি ও আলোক ফাঁদের মতো পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হোক।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 2:05 PM
0
• 0 min read
Sports

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর ভয়ে ভোট দিতে চান ফিলিস্তিনিরা

ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় দেশটির ফিলিস্তিনি নাগরিকেরা। তাদের অনেকেরই বিশ্বাস, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় তাদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সীমিত। আবার তারা ভয় পাচ্ছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে উগ্রইহুদি সরকার আবার ক্ষমতায় এলে ফিলিস্ত

AmarDesh • 10 Days, Oct 22, 2026 2:05 PM
0
• 0 min read
Sports

পরিবেশ রক্ষায় ছোট উদ্যোগই বদলে দিতে পারে সমাজ: ডিসি ফরিদা

পরিবেশ সুরক্ষায় শুধু বড় বড় উদ্যোগের ওপর নির্ভর না করে ছোট ছোট সৃজনশীল উদ্যোগ নিয়েও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা সম্ভব বলে

DainikBangla • 10 Days, Oct 22, 2026 2:05 PM
0
• 0 min read
Entertainment

পারস্য উপসাগর ও হরমুজে ৭ জাহাজে ভয়াবহ হামলা ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে চারটি জাহাজে হামলা চালানো হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের কবলে পড়েছে। এসব ঘটনায় জাহাজগুলোতে আগুন ধরে যায় বলে জানিয়েছে বাহিনীটি।

Bd-Pratidin • 10 Days, Oct 22, 2026 2:05 PM
0
• 0 min read
Business

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগে অস্থিরতা, কমছে অংশগ্রহণ

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে ধারাবাহিকতা নেই। কোনো মাসে লেনদেন বাড়লেও পরের মাসেই তা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে

ShomoyerAlo • 10 Days, Oct 22, 2026 2:02 PM
0
• 0 min read
Bangla

মেঘনাপাড়ে শুরু চাঁদপুর জেলা ইজতেমা

দ্বীনের দাওয়াত, ঈমানি চেতনার জাগরণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।\r\n\r\nবৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনাপাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।\r\n\r\nইজতেমায় চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা

AmarSangbad • 10 Days, Oct 22, 2026 2:01 PM
0
• 0 min read
Bangla

দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দামুড়হুদার দর্শনা যুব সংঘের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনা...

SorejominBarta • 10 Days, Oct 22, 2026 2:00 PM
0
• 0 min read
Bangladesh

সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দিচ্ছে সড়ক বিভাগ

Bd-Pratidin • 10 Days, Oct 22, 2026 1:58 PM
0
• 0 min read
Bangla

ইউরোপে বিক্ষোভকারীদের ওপর বাড়ছে গোয়েন্দা নজরদারি

নরওয়ে, ফিনল্যান্ড ও ডেনমার্কে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সমালোচক এবং গুলেন আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা ব্যক্তিদের ওপর নজরদারি চালানোর অভিযোগ উঠেছে তুর্কি গোয়েন্দা ও সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষের বিরুদ্ধে। শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের ছবি ও সামাজিক যোগা

AmarDesh • 10 Days, Oct 22, 2026 1:57 PM
0
• 0 min read
Entertainment

সড়ক অবরোধ / সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলি

সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। জেএসএসের সন্তু গ্রুপের সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দেয়।

Samakal • 10 Days, Oct 22, 2026 1:55 PM
0
• 0 min read
Bangladesh

দুর্গা প্রতিমা বিসর্জনের সময় রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত-৬

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা বাজারে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুই মণ্ডপের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারী পুরুষ মিলে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) গভীর রাতের এ ঘটনায় আহতদের প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে গুরুতর...

Ittefaq • 10 Days, Oct 22, 2026 1:55 PM
0
• 0 min read
Bangladesh

হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী

AmarDesh • 10 Days, Oct 22, 2026 1:53 PM
0
• 0 min read
Bangla

জার্মানিতে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল

জার্মানির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা বাফিন ইরানের ব্যাংক সাদেরাতের হামবুর্গ শাখার লাইসেন্স বাতিল করেছে। একই সঙ্গে ব্যাংকটির কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। নিষেধাজ্ঞার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

AmarDesh • 10 Days, Oct 22, 2026 1:53 PM
0
• 0 min read
Business

স্বর্ণের দাম আরো কমলো

আন্তর্জাতিক বাজারের মতো দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 1:53 PM
0
• 0 min read
Bangla

ক্ষুধা মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে ১৯ দশমিক ২ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় ভারত (২৪ দশমিক ১) ও পাকিস্তানের (২৫ দশমিক ৫) চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ; নারীদের কর্মসংস্থান, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা, পয়োনিষ্কাশন ও মেয়েদের শিক্ষার প্রসারকে এ অগ্রগতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

Sangram • 10 Days, Oct 22, 2026 1:53 PM
0
• 0 min read
Bangla

চাটমোহরে শারদীয় পুনর্মিলনী প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ করেন এমপি রুমা

মোঃ রাজিব হোসেন চাটমোর পাবনা প্রতিনিধি

SorejominBarta • 10 Days, Oct 22, 2026 1:52 PM
0
• 0 min read
Bangladesh

বিজয়া দশমীতে দেবী দুর্গাকে অশ্রুসজল বিদায়, আবারও আসার প্রতীক্ষা

পুরোহিতের মন্ত্র উচ্চারণ, পূজার ঘণ্টা, ঢাকের তাল, ধূপ আর ফুলের অঞ্জলিতে দেবী দুর্গাকে বিদায়। ছয় দিনের পূজোর আনন্দ শেষে বিজয়া

Jaijaidin • 10 Days, Oct 22, 2026 1:52 PM
0
• 0 min read
Technology

সালাতুল হাজতের নিয়ম

‘সালাতুল হাজত’-এর অর্থ প্রয়োজনের নামাজ। অর্থাৎ বৈধ যেকোনো উদ্দেশ্য অর্জনের জন্য যে নামাজ পড়া হয়, সেটাই সালাতুল হাজত। এই নামাজ দুই বা চার রাকাতবিশিষ্ট। প্রত্যেকের জীবনে কিছু না কিছু টানাপোড়ন থাকে। তাই যেকোনো প্রয়োজনে মাখলুক থেকে মুখ ফিরিয়ে সর্বপ্রথম মহান আল্লাহর...

DeshRupantor • 10 Days, Oct 22, 2026 1:52 PM
0
• 0 min read
Bangladesh

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার একই পরিবারের তিনজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি রয়েছেন তাদের মেয়ে। নিহতরা হলেন, লাল চান মিয়া (৬০) ও তার স্ত্রী নাসিমা খাতুন (৫০)। তাদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাল চান ও নাসিমা খাতুনের মৃত্যু হয়। তারা ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে বাসিন্দা। নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, টঙ্গীর চেরাগ আলী মুদাফা মাস্টারপাড়া এলাকার ফখরুল ইসলামের বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন গার্মেন্টসকর্মী লাল চান। গত বুধবার (২১ অক্টোবর) ভোরে পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থা

Manab Zamin • 10 Days, Oct 22, 2026 1:51 PM
0
• 0 min read
Technology

‘মায়ামি থেকে ছুটি নিয়ে ফের আর্জেন্টিনায় খেলুক মেসি’

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতালেও ভক্তদের বড় আক্ষেপ, জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। ঠিক একই রকম ক্ষোভ ও ভালোবাসা জমেছে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোনসের মনেও। তাই তো নিউ ইয়র্ক কমিক-কন-এর জমকালো মঞ্চে নিজের চলচ্চিত্রের খবরের...

DeshRupantor • 10 Days, Oct 22, 2026 1:51 PM
0
• 0 min read
Mon ☀️ 31°
Tue ⛅ 30°
Wed 🌧️ 28°
Thu ⛅ 29°
Fri ☀️ 32°

Trending News

Daily Newspaper