Bangla
এসআরবি ভুয়া পরিচয়ে ব্যবসায়ী অপহরণ: চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৬
চট্টগ্রামের বাঁশখালী থেকে ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চাকরিচ্যুত সাবেক সেনা সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণে জড়িত চক্রটির নেতৃত্বে ছিলেন সাবেক সেনা সদস্য সুমন মুন্সি। তার বিরুদ্ধে ভুয়া এসআরবি পরিচয়ে অপরাধসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।
Discussion
Please Sign In to join the discussion.