খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে দুইজনকে হত্যা
Bangla

খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে দুইজনকে হত্যা

খুলনা নগরীতে প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে এক নারী ও এক যুবককে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে মিস্ত্রিপাড়া এলাকায় তুষার (২৭) নামে এক যুবক এবং সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৪) নামে এক

AmarSangbad • 10 Days, Oct 22, 2026 6:40 PM
0
• 0 min read
Bangladesh

এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় আলোচনা-সমালোচনার মধ্যেই এবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদ...

Ittefaq • 10 Days, Oct 22, 2026 6:39 PM
0
• 0 min read
Bangla

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার অর্জন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 6:39 PM
0
• 0 min read
Bangladesh

মাকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় স্বামীর রেখে যাওয়া বসতঘর ও জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে ছেলের ও তার স্ত্রীর বিরুদ্ধে মাকে মারধর

KholaKagoj • 10 Days, Oct 22, 2026 6:39 PM
0
• 0 min read
Bangladesh

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

পরাজিত শক্তি আওয়ামী লীগ ও একটি গুপ্ত দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্তে লিপ্ত বলে মন্তব্য করে বিএনপির

DainikBangla • 10 Days, Oct 22, 2026 6:39 PM
0
• 0 min read
Bangladesh

মশিউর অর্ণব

বগুড়াকে দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

BD Bulletin • 10 Days, Oct 22, 2026 6:39 PM
0
• 0 min read
Bangladesh

চাটমোহরে ১১৪ বস্তা মজুতকৃত সার জব্দ, খোলাবাজারে বিক্রি

পাবনার চাটমোহরে বিপুল পরিমাণ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর গ্রামে মহসীন আলীর বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। এ সময় ১১৪ বস্তা মজুতকৃত সার জব্দ করা হয়।জানা গেছে, মহসীন আলী পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সারের ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছিলেন। তবে তার বাড়ি চাটমোহর উপজেলার বৃ-রায়নগর গ্রামে। মহসীন আলী তার নিজ বাড়িতে বিপুল পরিমাণ সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছিল- এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে তার বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। এ সময় ৮৪ বস্তা ডিএপি ও ৩০ বস্তা এমওপি মজুতকৃত সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার খোলাবাজারে কৃষকদের মাঝে বিক্রি

ManabZamin • 10 Days, Oct 22, 2026 6:39 PM
0
• 0 min read
Bangla

দুর্গোৎসবের এ আনন্দ যেন সব সময় বিরাজ করে

AjkerPatrika • 10 Days, Oct 22, 2026 6:37 PM
0
• 0 min read
Bangladesh

বাবরি মসজিদ ধ্বংসের ধারাবাহিকতায় আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদে ধ্বংসযজ্ঞ

ভারতের আসামে বাঙালি মুসলিমদের ১ হাজার ১০০টিরও বেশি ঘরবাড়ি উচ্ছেদ এবং ১০টিরও বেশি মসজিদ ধ্বংসের খবরে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

AmarDesh • 10 Days, Oct 22, 2026 6:36 PM
0
• 0 min read
Bangladesh

শখের সাপই কাল হলো, গোখরার কামড়ে হাসপাতালে কাঠমিস্ত্রি

শখ করে বিষাক্ত গোখরা সাপ পুষতেন কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। প্রায় তিন মাস আগে মাছ ধরার জালে আটকে থাকা সাপটি

ShomoyerAlo • 10 Days, Oct 22, 2026 6:36 PM
0
• 0 min read
Bangladesh

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মোংলা বন্দর, উন্নয়ন নিয়ে স্থানীয়দের নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা ও বাগেরহাট সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় মোংলা বন্দর এলাকায়। বৃহস্পতিবার দিনব্যাপী সফরে সুন্দরবন ও হিরণ পয়েন্ট এলাকা আকাশপথে পর্যবেক্ষণ, খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকা পরিদর্শন, মোংলা বন্দর এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজ

AmarDesh • 10 Days, Oct 22, 2026 6:35 PM
0
• 0 min read
Bangladesh

সারাদেশে ২৭৬ গাড়িচালককে সম্মাননা দেবে সড়ক বিভাগ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সারাদেশের ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক

ProtidinerSangbad • 10 Days, Oct 22, 2026 6:33 PM
0
• 0 min read
World

ভারতের নতুন ‘রেডস্টার’ নেহা বোরা, মোদির জন্য কি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছেন এই তরুণ নেত্রী

ভারতের যুব আন্দোলনের পরিচিত মুখ হয়ে উঠেছেন বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা। মোদি সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে তরুণদের মধ্যে

ShomoyerAlo • 10 Days, Oct 22, 2026 6:33 PM
0
• 0 min read
Bangladesh

যশোর-মাগুরা মহাসড়কে ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত

যশোর-মাগুরা মহাসড়কের সীমাখালী ব্রিজের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে

ShomoyerAlo • 10 Days, Oct 22, 2026 6:32 PM
0
• 0 min read
Bangladesh

জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মানুষের পরম বন্ধু গাছ আহার ও আশ্রয় দেয়, ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাই জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই।

AmarDesh • 10 Days, Oct 22, 2026 6:31 PM
0
• 0 min read
Business

বাংলাদেশের বেসরকারি খাতে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে জাপান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৭ হাজার ৪৭০ কোটি

AmarSangbad • 10 Days, Oct 22, 2026 6:31 PM
0
• 0 min read
Bangla

বিনিয়োগকারী বাড়লেও মূলধন হারাচ্ছে পুঁজিবাজার

খরা কাটিয়ে উঠতে পারছে না দেশের পুঁজিবাজার। হিসাব বাড়ছে, কিন্তু বাজারের আকার ছোট হচ্ছে। নতুন করে বিও হিসাব খুলছেন অনেকে, অথচ পুঁজিবাজারে কমছে বাজারমূলধন, দৈনিক লেনদেনের অঙ্ক এবং প্রধান মূল্যসূচক।বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) প্রায় ৯ মাসের পরিসংখ্যানে বাংলাদেশের পুঁজিবাজারের এই পরস্পরবিরোধী চিত্র এসেছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পরিচালনযোগ্য বিও হিসাব বেড়েছে ২৪ হাজার। কিন্তু একই সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজারমূলধন কমেছে ৩৫ হাজার ২৫৪ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার টাকা। ডিএসইর প্রধান সূচকও হারিয়েছে ১১৯ দশমিক ৯৭ পয়েন্ট। প্রতিদিনের লেনদেনেও বড় পতনের চিত্র। আর বিও হিসাব এক দিকে বাড়ছে, অন্য দিকে নিস্ক্রিয় বিও বেড়েছে ১০ দশমিক ৭৮ শতাংশ বলে সিডিবিএলের তথ্য পর্যালোচনায় বেরিয়ে এসেছে। পর্যালোচনায় দেখা গেছে, শুধু বাজারমূলধন বা সূচকের পতন নয়, বিনিয়োগকারীদের হিসাবের অবস্থাতেও রয়েছে উদ্বেগের ইঙ্গিত। শেয়ার রয়েছে এমন বিও হিসাব বেড়েছে মাত্র ৪ হাজার ৫৩০টি। অন্য দিকে নিষ্ক্রিয় বিও হিসাব বেড়েছে ৭ হাজার ৫২৩টি। ব্যালেন্সশূন্য হিসাবের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৭৬৩টি। প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবও কমেছে ১ হাজার ১১৫টি। অর্থাৎ, হিসাবের সংখ্যা বাড়লেও বাজারের আর্থিক পরিসর ও বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের চিত্রটিতে সমান তালে উন্নতির প্রমাণ মিলছে না। প্রশ্ন উঠছে, পুঁজিবাজারে নতুন হিসাব খোলার প্রবণতা কি বাস্তব বিনিয়োগে রূপ নিচ্ছে? নাকি হিসাবের সংখ্যা বৃদ্ধির আড়ালে দুর্বল হচ্ছে বাজারের লেনদেনের গতি? বলে মন্তব্য বাজার বিশ্লেষকদের। বাজারমূলধনে ৩৫ হাজার কোটি টাকার ক্ষয়পুঁজিবাজারের সামগ্রিক আকার বোঝার অন্যতম সূচক বাজারমূলধন। তালিকাভুক্ত সংস্থাগুলোর শেয়ারের বাজারদরের ভিত্তিতে এই মূল্য নির্ধারিত হয়। ফলে বাজারমূলধনের পতন বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারের সামগ্রিক বাজারমূল্যের হ্রাসের ইঙ্গিত দিতে পারে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত প্রায় ৯ মাসে ডিএসইর বাজারমূলধন কমেছে ৩৫ হাজার ২৫৪ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার টাকা। বর্তমানে এই বাজারমূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি ৭২ লাখ টাকা। যা চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ছিল সাত লাখ ১৬ হাজার ৮৪২ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা। সেই তুলনায় বাজারমূলধন কমেছে প্রায় ৪ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ, প্রায় নয় মাসে বাজারের মোট মূল্যের প্রায় ৫ শতাংশ ক্ষয় হয়েছে। যদিও বাজারমূলধনের পরিবর্তন মানেই বিনিয়োগকারীদের সমপরিমাণ নগদ অর্থ বাজার থেকে বেরিয়ে যাওয়া নয়, তবু এই পতন বাজারের সামগ্রিক মূল্যায়নে অবনতির ইঙ্গিত দেয়।দৈনিক লেনদেনের অঙ্কে বড় ফারাকডিএসইর তথ্য বলছে, বাজারে শেয়ার কেনাবেচার পরিমাণ বাড়লে সাধারণত বিনিয়োগকারীদের সক্রিয়তার একটি চিত্র পাওয়া যায়। তবে লেনদেন বাড়লেই বাজার ভালো, কিংবা কমলেই বাজার খারাপ- এমন সরল সিদ্ধান্তও সব সময় সঠিক নয়। দৈনিক লেনদেন এক সময় এক হাজার ২২২ কোটি ৩০ লাখ ৪২ হাজার টাকা থেকে কমে এখন ৫০২ কোটি ৬৩ লাখ ১৬ হাজার টাকায় নেমেছে। এই দুই অঙ্কের তুলনায় পতন ৭১৯ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ প্রায় ৫৮ দশমিক ১১ শতাংশ। বাজারে নতুন বিও হিসাব খোলা হলেও সেগুলোর নিয়মিত লেনদেনে যুক্ত হচ্ছে না।প্রধান সূচকেও পতনঢাকা স্টকের তথ্য বলছে, ডিএসইর প্রধান মূল্যসূচক গত প্রায় ৯ মাসে কমেছে ১১৯ দশমিক ৯৭ পয়েন্ট। গত ১৭ ফেব্রুয়ারি ডিএসইএক্স ছিল ৫৫৭০ দশমিক ৫৯ পয়েন্টে, যা ১৯ অক্টোবর কমে ৫৪৫০ দশমিক ৬২ পয়েন্টে এসেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ২২ দশমিক ৮৫ পয়েন্ট। আলোচ্য সময়ে এই সূচক ছিল ২১২৬ দশমিক ২৪ পয়েন্ট এবং এখন তা ২১০৩ দশমিক ৩৯ পয়েন্টে নেমেছে। প্রধান সূচক বাজারের নির্বাচিত শেয়ারগুলোর সামগ্রিক দরপরিবর্তনের একটি চিত্র দেয়। অন্য দিকে ডিএসই-৩০ সূচক বড় ও নির্বাচিত ৩০টি সংস্থার শেয়ারের গতিপ্রকৃতি তুলে ধরে। ফলে দুই সূচকের পরিবর্তন বলে দিচ্ছে বাজারের অবস্থা মন্দায়। শেয়ার লেনদেন কমেছে প্রায় ২৯ কোটি ইউনিটডিএসইর তথ্যই বলছে, শুধু টাকার অঙ্কে নয়, শেয়ার ও স্টকের লেনদেনের পরিমাণেও বড় পরিবর্তন। গত প্রায় ৯ মাসে শেয়ার ও স্টক লেনদেন কমেছে ২৯ কোটি ২৬ লাখ ৪৩ হাজার ৪৩১টি। লেনদেনের ইউনিট বা পরিমাণ কমার অর্থ বাজারে কেনাবেচার গতিতে পরিবর্তন এসেছে। বিও হিসাব বাড়লেও শেয়ারধারী বাড়ছে ধীরেসিডিবিএলের দেয়া তথ্যে, বাজারের এই চিত্রের সাথে বিও হিসাবের পরিসংখ্যান মিলিয়ে দেখলে আরেকটি বৈপরীত্য স্পষ্ট হয়। গত ১৭ ফেব্রুয়ারি পরিচালনযোগ্য বিও হিসাব ছিল ১৬ লাখ ৪৭ হাজার ৯১৬টি। আর ১৯ অক্টোবর তা বেড়ে হয়েছে ১৬ লাখ ৭১ হাজার ৯১৬টি। বৃদ্ধি ২৪ হাজার বা প্রায় ১ দশমিক ৪৬ শতাংশ। কিন্তু শেয়ার রয়েছে এমন বিও হিসাবের সংখ্যা ১২ লাখ ৩৪৪টি থেকে বেড়ে হয়েছে ১২ লাখ ৪ হাজার ৮৭৪টি। বৃদ্ধি ৪ হাজার ৫৩০টি বা প্রায় শূন্য দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ, পরিচালনযোগ্য হিসাবের বৃদ্ধির হার শেয়ারধারী হিসাবের বৃদ্ধির হারের তুলনায় প্রায় চার গুণ। এই তুলনা দেখায়, বিও হিসাবের মোট সংখ্যা বাড়লেও শেয়ার ধারণকারী হিসাবের বৃদ্ধি তুলনামূলকভাবে ধীর। তবে এই ব্যবধানের অর্থ এই নয় যে নতুন খোলা হিসাবগুলোর সব কটিই বিনিয়োগহীন। পুরনো হিসাবের অবস্থা পরিবর্তন, নতুন হিসাবের শ্রেণিবিন্যাস এবং হিসাব সক্রিয় হওয়ার সময়ের মতো বিষয়ও এতে প্রভাব ফেলতে পারে। নিষ্ক্রিয় হিসাব বাড়ছে সাত গুণেরও বেশি হারেনিষ্ক্রিয় বিও হিসাবের বৃদ্ধির হার আরো বেশি। ১৭ ফেব্রুয়ারি এই ধরনের বিও হিসাব ছিল ৬৯ হাজার ৭৫৬টি। আর ১৯ অক্টোবর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ২৭৯টিতে। বৃদ্ধি ৭ হাজার ৫২৩টি বা ১০ দশমিক ৭৮ শতাংশ। অন্য দিকে পরিচালনযোগ্য হিসাব বেড়েছে ১ দশমিক ৪৬ শতাংশ হারে। অর্থাৎ, নিষ্ক্রিয় হিসাব বৃদ্ধির হার পরিচালনযোগ্য হিসাবের বৃদ্ধির হারের সাত গুণেরও বেশি।ব্যালেন্সশূন্য বিও হিসাবও বেড়েছে। ১৭ ফেব্রুয়ারি এই সংখ্যা ছিল ৩ লাখ ৭৭ হাজার ৮১৬টি। ১৯ অক্টোবর তা বেড়ে হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৭৬৩টি। বৃদ্ধি ১১ হাজার ৯৪৭টি বা প্রায় ৩ দশমিক ১৬ শতাংশ। এই দুই শ্রেণীর হিসাবের বৃদ্ধি বাজারে সক্রিয় অংশগ্রহণের প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলে। তবে নিষ্ক্রিয় ও ব্যালেন্সশূন্য হিসাব এক বিষয় নয় বলে সংশ্লিষ্টরা জানান। প্রবাসী বিনিয়োগকারীদের হিসাবও কমেছেসিডিবিএল তথ্য বলছে, প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যায়ও পতন দেখা যাচ্ছে। ১৭ ফেব্রুয়ারি এই হিসাব ছিল ৪৩ হাজার ১০১টি। ১৯ অক্টোবর তা কমে হয়েছে ৪১ হাজার ৯৮৬টি। অর্থাৎ, কমেছে ১ হাজার ১১৫টি বা প্রায় ২ দশমিক ৫৯ শতাংশ। তবে দেশীয় বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসী বিনিয়োগকারীদের অংশগ্রহণের ধারাবাহিকতা বাজারের জন্য গুরুত্বপূর্ণ। বাজারের সামনে মূল প্রশ্নগত প্রায় ৯ মাসের পরিসংখ্যানের তুলনামূলক পাঠে তিনটি বিষয় স্পষ্ট। প্রথমত, পরিচালনযোগ্য বিও হিসাব বেড়েছে, কিন্তু শেয়ারধারী হিসাবের বৃদ্ধি তুলনায় অনেক কম। দ্বিতীয়ত, বাজারমূলধন কমেছে ৩৫ হাজার ২৫৪ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার টাকা এবং ডিএসইর প্রধান সূচক কমেছে ১১৯ দশমিক ৯৭ পয়েন্ট। তৃতীয়ত, নিষ্ক্রিয় বিও হিসাব বেড়েছে ১০ দশমিক ৭৮ শতাংশ হারে, আর প্রবাসী বিনিয়োগকারীদের হিসাব কমেছে। একটি মৌলিক প্রশ্ন থেকেই যাচ্ছে- বিও হিসাব বাড়ার সাথে পুঁজিবাজারে সক্রিয় বিনিয়োগ কেন একই তালে বাড়ছে না? বিশ্লেষকরা বলছেন, বাজারমূলধন কমা, লেনদেনের অঙ্কে পতনের তথ্য এবং প্রধান সূচকের নিম্নমুখী পরিবর্তন- এই তিনটি দিক একসাথে পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। বাজারের দুর্বলতার কারণ নির্ধারণ করতে হলে অবশ্যই এই সময়ের অর্থনৈতিক পরিস্থিতি, তালিকাভুক্ত সংস্থাগুলোর আয়, লভ্যাংশ, সুদের হার এবং বিনিয়োগকারীদের আচরণের তথ্যও বিবেচনায় নিতে হবে। বাজারকে বিনিয়োগবান্ধব করতে হলে যে ধরনের পদক্ষেপ নিতে হবে। বিনিয়োগকারী আকর্ষণ করার মতো পদক্ষেপ গ্রহণ না করলে বাজার থেকে বিনিয়োগকারীরা চলে যাবে।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 6:31 PM
0
• 0 min read
Sports

দৃষ্টির সীমা পেরিয়ে এশিয়া কাপে চবির অদম্য আরাফাত

প্রতিবন্ধকতা কোনোদিন অদম্য ইচ্ছাশক্তির সামনে দেয়াল তুলে দাঁড়াতে পারে না—এ কথাটিকেই যেন নতুন করে প্রমাণ করে দেখালেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার

KholaKagoj • 10 Days, Oct 22, 2026 6:31 PM
0
• 0 min read
Bangla

দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ৮ জনের মধ্যে বাংলাদেশি ২, হাসপাতালে চিকিৎসাধীন

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে হামলার পর হতাহতদের বিষয়ে প্রাথমিক প্রতিবেদনে বাংলাদেশিদের আহত হওয়ার তথ্য জানা যায়নি।

Ajkerpatrika • 10 Days, Oct 22, 2026 6:30 PM
0
• 0 min read
Bangla

বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে জামাল হোসেন ও সোহাগ নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে; ফায়ার সার্ভিস তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

Sangram • 10 Days, Oct 22, 2026 6:30 PM
0
• 0 min read
Mon ☀️ 31°
Tue ⛅ 30°
Wed 🌧️ 28°
Thu ⛅ 29°
Fri ☀️ 32°

Trending News

Daily Newspaper