বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩
Bangladesh

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

অনলাইনে বেশি লাভের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে বগুড়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

KholaKagoj • 10 Days, Oct 22, 2026 8:34 PM
0
• 0 min read
Bangladesh

‘আমি বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আমার কি আর লাগে’

‘আমি বাদাম বেচি, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা কইছি, ‘হাত মেলাইছি, ‘আমার আর কি আর লাগে, ‘আলহামদুলিল্লাহ, ‘আমি কার সঙ্গে কথা কলাম, ‘আমার জীবন সার্থক,। ‘বাদাম বেচি, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কি লাগে,! বৃহস্পতিবার খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর এভাবে অনুভূতি প্রকাশ করেন উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু।বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান তিনি। সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নেতা কর্মীরা তাকে বিভিন্ন স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান। এসময় প্রধানমন্

ManabZamin • 10 Days, Oct 22, 2026 8:34 PM
0
• 0 min read
Bangla

শুষ্কতা শুরু হলেও কমছে না ডেঙ্গু

র সংক্রমণ। সরকারি-বেসরকারি হাসপাতালে গেলে প্রচুর ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। রাজধানীর বড় সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীতে ঠাসা। মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তরা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়ে থাকেন। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাকে গুরুত্ব দিতে গিয়ে মেডিসিনের অন্যান্য রোগীর চিকিৎসা কিছুটা ব্যাহত হচ্ছে বলে চিকিৎসকরা জানান। দেশে ডেঙ্গুর সাথে বৃষ্টির একটি সম্পর্ক আছে। থেমে থেমে বৃষ্টি হলে ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশাদের প্রজনন বেড়ে যায়। শুষ্কতা শুরু হলে নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া ডেঙ্গুর প্রজনন কমে যায়। ফলে মশার সংখ্যা কমে গেলে সংক্রমণের সংখ্যাও কমে যায়। সে ক্ষেত্রে এ সময়ে ডেঙ্গু সংক্রমণ কমে যাওয়ার কথা, কিন্তু কমছে না। এ ব্যাপারে চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু সংক্রমণ কমিয়ে আনতে হলে দেশের সর্বত্র কার্যকর মশক নিধন প্রক্রিয়া শুরু করতে হবে। এখনো দৈনিক দেড় হাজার থেকে দুই হাজারের মতো মানুষ সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বাইরে দুই বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু রোগে। অপর দিকে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৯৯ জন ডেঙ্গু আক্রান্ত। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুইজন চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি একজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের বাইরের হাসপাতালে। মৃত্যুর দিক থেকে কেবল অক্টোবর মাসের এ পর্যন্ত দেশে ১২৬ জনের মৃত্যু ঘটেছে। অন্য দিকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যু ঘটেছে ১৪৮ জনের। এ ছাড়া চলতি বছর দেশে ডেঙ্গুতে ৩৭১ জনের মৃত্যু হয়েছে। কেবল সেপ্টেম্বর ও অক্টোবর মাসেই ২৭৪ জনের মৃত্যু হলো। বাকি ৯৭ জনের মৃত্যু হয়েছে বছরের গত ৮ মাসে।গতকাল দেশে যে এক হাজার ২৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে ৫২১ জনই ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালসহ ঢাকার বিভাগের হাসপাতালগুলোতে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ১১৬ জন এবং এই দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে ২৭৪ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে ২১৯ জন। এ ছাড়া খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৭ জন, বরিশাল বিভাগে ১৫৯, ময়মনসিংহ বিভাগে ১০০ জন। রাজশাহী বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ১১৩ জন, রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৮ জন এবং সিলেট বিভাগের হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে দুইজন। সারা দেশে ডেঙ্গুতে যে ৩৭১ জনের মৃত্যু হয়েছে সেখানে কেবল ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১৬৯ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ১০৭ জন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ৪৮ জন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ২৪ জনের মৃত্যু হয়েছে। অপর দিকে খুলনা বিভাগে মারা গেছে ৬৬ জন, বরিশাল বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে বিভাগে ৩৫ জন, রাজশাহীতে ২৩ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।রামেক হাসপাতালে তরুণের মৃত্যুরাজশাহী ব্যুরো জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: রাসেল (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। রাসেলের বাড়ি নাটোর সদর উপজেলায়। তিনি কলেজছাত্র ছিলেন।রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শেখ শামীম আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। বর্তমানে হাসপাতালটিতে ১৭৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।সিলেটে আক্রান্ত ৭০০ ছাড়ালসিলেট ব্যুরো জানায়, সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ। ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৪ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন।শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ১১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন।বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৫ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ সদর হাসপাতালে ৫, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৭০৪ জনের মধ্যে হবিগঞ্জে ৩০০, সুনামগঞ্জে ১৬১, সিলেটে ১৫০ এবং মৌলভীবাজারে ৬৭ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।এ দিকে আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সিলেটে শনাক্ত হয়েছিলেন ৮ জন। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২) মারা যান। এর আগে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট ওসমানী মেডিক্যালে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 8:34 PM
0
• 0 min read
Business

কবে থেকে বৃষ্টি, কোন কোন বিভাগে—জানাল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী রোববার থেকে চট্টগ্রাম বিভাগ এবং সোমবার থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট

AmarDesh • 10 Days, Oct 22, 2026 8:33 PM
0
• 0 min read
Bangladesh

চাঁদা না দেওয়ায় আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। দীর্ঘ ১৪ বছর ধরে সেখানে ব্যবসা করে পরিবার চালাচ্ছিলেন। কিন্তু স্থানীয় একটি গোষ্ঠীর চাঁদাবাজির শিকার হয়ে বিদেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো শরীয়তপুরের ডামুড্যা উপজেলার প্রবাসী মারুফ বেপারিকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরেই বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুস্টার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।বৃহস্পতিবার (২২ অক্টোবর) মারুফের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর...

Sangbad • 10 Days, Oct 22, 2026 8:33 PM
0
• 5 min read
Bangladesh

শেরপুরে ড্রামের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নে একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার শ্রীবরদী টু শেরপুর সড়কের কুড়িকাহনিয়া বাজার সংলগ্ন সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত করতে কাজ...

Ittefaq • 10 Days, Oct 22, 2026 8:31 PM
0
• 0 min read
Sports

বাংলাদেশের ব্যাটিংয়ের দৈন্যদশা কাটবে কবে?

দূর থেকে মনে হয়, রান আসছে। জয়ের আশাও জাগে। কিন্তু একটু এগোলেই সব হিসাব উল্টে যায়। একের পর এক উইকেটের পতন, ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল—শেষ পর্যন্ত প্রাপ্তি সেই হতাশা। বাংলাদেশের ওয়ানডে ব্যাটিং এখন যেন মরীচিকা। সম্ভাবনার আভাস আছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই।সবশেষ ১৫ ওয়ানডের পরিসংখ্যান বাংলাদেশের ব্যাটিংয়ের দৈন্যদশাটাই সামনে নিয়ে এসেছে। এই সময়ে ৯ ম্যাচে হেরেছে দল, জয় পেয়েছে মাত্র ৬টিতে। পরাজিত ৯ ম্যাচের ৭টিতেই বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা। কখনো লক্ষ্য তাড়া করতে নেমে অল্প রানেই গুটিয়ে গেছে ইনিংস, কখনো আবার বোলারদের লড়াইয়ের পুঁজি এনে দিতে পারেননি ব্যাটাররা। যদিতও দলের অধিনায়ক তাওহিদ হৃদয় জানিয়েছেন, দলের ভেতরে সবকিছু ঠিকঠাক আছে। তাঁদের প্রত্যাশা, ব্যাটিংয়ে ভালো শুরু পাওয়া। কিন্তু মাঠের চিত্র ব

ManabZamin • 10 Days, Oct 22, 2026 8:30 PM
0
• 0 min read
Sports

সাফের আগে শাস্তির বদলে রুলিং!

সাদ-সোহেলের তদন্ত শেষফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলের হারের পর দুই জাতীয় ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের নাইট ক্লাবে যাওয়ার ছবি প্রকাশ্যে আসে। এ নিয়ে সমালোচনার মুখে তদন্তের দায়িত্ব নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তদন্ত শেষ হলেও শাস্তির বদলে সাফের প্রথম ম্যাচের আগে দুই ফুটবলারের সঙ্গে সাক্ষাৎ করে নির্দেশনা দেয়ার কথা জানিয়েছেন তিনি। জাপান থেকে তাবিথ আউয়াল বলেন, ‘তদন্ত শেষ। আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করে সাফের প্রথম ম্যাচ শুরুর আগে একটা রুলিং দেবো।’সাদ ও সোহেল নাইট ক্লাবে যাওয়ার কথা স্বীকার করলেও দাবি করেছেন, তারা ইন্দোনেশিয়ায় নয়, নেপালে ক্লাবে গিয়েছিলেন। সেটিও জাতীয় দলের সঙ্গে থাকা অবস্থায় নয়, ক্লাবের সঙ্গে চুক্তির পর অফ সিজনে। তবে তদন্তে ক্লাবের অবস্থান সম্পর্কে জানলেও এ

ManabZamin • 10 Days, Oct 22, 2026 8:30 PM
0
• 0 min read
Sports

আনভীর স্পোর্টস সিটির স্বপ্ন ‘ওয়ানডে বিশ্বকাপ’

২০১১ ও ২০১৪ সালের পর ২০৩১ সালে আবারো বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনায় বাংলাদেশের ভেন্যু হিসেবে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামের পাশাপাশি আলোচনায় ছিল পূর্বাচলের স্টেডিয়াম। তবে পূর্বাচলে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ায় এবার স্বপ্ন দেখছে আনভীর বসুন্ধরা স্পোর্টস সিটি। পূর্বাচলের কাছেই নির্মাণাধীন নতুন আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে চায় তারা। আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত ম্যাচ হচ্ছে। গতকাল থেকে সেখানে বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের দুইদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। মাঠের পাশেই চলছে নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ। এখন চলছে মাটি ভরাট ও ঘাস বসানোর প্রস্তুতি। আগামী বছর থেকে আইসিস

ManabZamin • 10 Days, Oct 22, 2026 8:30 PM
0
• 0 min read
Sports

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের মাঝে এবার যুক্ত হলো আরেকটি খারাপ খবর। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে অভিষেক হওয়া অফ স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযুক্ত করেছেন ম্যাচ অফিসিয়ালরা। খেলার পরদিন সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি জানায়, শারজাহতে বুধবার অনুষ্ঠিত ওই ম্যাচ শেষে ম্যাচ অফিসিয়ালরা তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।আইসিসি’র অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত নিয়ম অনুযায়ী, এখন আইসিসি অনুমোদিত একটি টেস্টিং সেন্টারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আলিসকে। সেখানে অ্যাকশন বৈধ করে তবেই আন্তর্জাতিক খেলায় ফিরতে পারবেন তিনি। বিপিএল দিয়ে

ManabZamin • 10 Days, Oct 22, 2026 8:29 PM
0
• 0 min read
Sports

ফাইনালে লড়াই জমিয়েও হার বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিলীগ পর্বে ভারতের কাছে ৩৪ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ফাইনালে সেই ব্যবধান কমিয়ে লড়াই কিছুটা জমিয়ে তুললেও শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেনি স্বাগতিকরা। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের কাছে ২৮-১৯ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। গতকাল শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শিরোপা জিতে পাঁচদিনের টুর্নামেন্ট শেষ করে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে শুরু থেকেই ভারতের আক্রমণ সামাল দিতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশকে। তবে লীগ পর্বের তুলনায় স্বাগতিকদের খেলায় ছিল উন্নতির ছাপ। সাকিবা-নিশিদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ভারতের গোলবারের নিচে দৃঢ়তা দেখান গোলরক্ষক দিকশা কুমারী। তার দৃঢ়তায় কাঙ্ক্ষিত গোল পেতে বারবার বাধার মুখে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধে

ManabZamin • 10 Days, Oct 22, 2026 8:29 PM
0
• 0 min read
Sports

কালামের সেঞ্চুরি বিসিবি একাদশের ৩৭১

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একাদশ। ওয়েস্ট ইন্ডিজ আগে ফিল্ডিং নিয়ে বিসিবি একাদশকে ব্যাটিংয়ে পাঠায়। দিনের খেলা শেষে ৯০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৭১ রান তোলে স্বাগতিকরা। ইনিংসের শুরুতে মাহফিজুল ইসলাম চার রান করে আউট হন। এরপর জিসান আলম ১০০ বলে ১১টি চার ও দু’টি ছক্কা মেরে ৮৬ রান করেন। ইফতেখার হোসেন ইফতি ৬২ বলে ১৮ রান করেন। জাকের আলী ৪৮ বলে ৩০ রান করেন। জাকের আউট হওয়ার পর কালাম সিদ্দিকী ১৮৪ বলে ২০টি চার ও একটি ছক্কা মেরে ১৩৫ রান করেন। নিজের সেঞ্চুরি নিয়ে কালাম বলেন ‘ওখানেও (এনসিএল) ভালো ইনিংস হচ্ছিল, ১০০ হয়নি। এখানে আসলাম, সেম প্যাটার্নে খেলার চেষ্টা করেছি। ১০০ হয়েছে, আলহামদুলিল্লাহ্।’ ও

ManabZamin • 10 Days, Oct 22, 2026 8:28 PM
0
• 0 min read
Bangladesh

টঙ্গীতে মাদরাসায় হামলা ও লুটপাটের ঘটনায় পৃথক ২ মামলা

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে ‘ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা’য় অনধিকার প্রবেশ, হামলা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর এবং ১৭ লাখ টাকা চুরির অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 8:28 PM
0
• 0 min read
Bangladesh

লালমনিরহাটে পুলিশের বাঁধায় পণ্ড নির্মাণ শ্রমিকদের সমাবেশ

জেলা পরিষদ ও পুলিশ সুপারের কাছে অনুমতি নিয়েও পুলিশের বাঁধায় পণ্ড হয়েছে লালমনিরহাটের নির্মাণ শ্রমিক ফেডারেশনের সমাবেশ। এ ঘটনায় নিন্দা

KholaKagoj • 10 Days, Oct 22, 2026 8:28 PM
0
• 0 min read
Sports

আর্জেন্টিনার কোচের দায়িত্বে থেকে যাচ্ছেন স্কালোনি

বিশ্বকাপের পর থেকে লিওনেল স্কালোনিকে নিয়ে ফুটবল অঙ্গনে গুঞ্জন ছিল। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব ছেড়ে দিতে পারেন তিনি। তবে সব সংশয় দূর করে আলবিসেলেস্তে সমর্থকদের সুখবর দিলেন ৪৮ বছর বয়সী এই মাস্টারমাইন্ড। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনায় সমঝোতায় পৌঁছে ২০২৮ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের পদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। দুই পক্ষের সম্মতিতে এই চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে নেয়ার সুযোগও রাখা হচ্ছে। আর্জেন্টাইন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ফিফা উইন্ডোতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠকে চুক্তির বিভিন্ন শর্ত ও আর্থিক দিকগুলো চূড়ান্ত করেন স্কালোনি। নতুন চুক্তিতে কিছু বিশেষ শর্ত যুক্ত হলেও সেগুলো এখনো প্রকাশ করা হয়নি।

ManabZamin • 10 Days, Oct 22, 2026 8:28 PM
0
• 0 min read
Bangladesh

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পাসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

Ajkerpatrika • 10 Days, Oct 22, 2026 8:28 PM
0
• 0 min read
Bangladesh

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দলের ফেসবুক পেজে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। এতে শীর্ষ পর্যায়ের কয়েকটি পদে পরিবর্তনের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 8:28 PM
0
• 0 min read
Sports

ইউনাইটেডকে হারিয়ে স্বপ্নের কথা শোনালেন নিকো পাজ

উয়েফা চ্যাম্পিয়নস লীগম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়ার সামনে দাঁড়িয়ে নিকো পাজ বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম সুন্দর একটি ম্যাচ। আমি এই রাতের কথা কখনো ভুলবো না।’ ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারানো চ্যাম্পিয়নস লীগে ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই প্লেমেকার। পাজ বলেন, ‘এমন ফলাফল আমার স্বপ্নের চেয়েও বড় কিছু। আমরা অবিশ্বাস্য একটি ম্যাচ খেলেছি। আমাদের এই ধারা বজায় রাখতে হবে, তবে এটি কোমোর সবার জন্য একটি ঐতিহাসিক রাত ছিল। আমরা কতোদূর যেতে পারি, তা না ভেবে, আমাদের এই পারফরম্যান্স ধরে রাখতে হবে এবং প্রতিটি ম্যাচকে শেষ ম্যাচ মনে করে মাঠে নামতে হবে।’ ম্যাচ শুরুর দুই মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে কোমোকে এগিয়ে দেন পাজ। ৪৯ মিনিটে তার পাসে ব্যবধান দ্বিগুণ করেন আনাস্তাসিওস দুভিকাস। ৫৭ মিনিটে

ManabZamin • 10 Days, Oct 22, 2026 8:28 PM
0
• 0 min read
Sports

ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের

রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলেন হ্যারি ব্রুক। গতকাল ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের বিশ্ব রেকর্ড গড়েন ইংল্যান্ড অধিনায়ক। এর আগে এই রেকর্ডটি ছিল ভারতের শুবমান গিলের দখলে। ভারতের ওয়ানডে অধিনায়ক এক মাস আগে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন।ইনিংসের শুরুতে ধীরে-সুস্থে খেলেন ব্রুক। একপর্যায়ে ২৪ বলে তার রান ছিল মাত্র ১৩। তবে কামিন্দু মেন্ডিসকে টানা দুই ছক্কা মেরে ডানা মেলার পর শ্রীলঙ্কার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন তিনি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১১৬ বলে ২১টি চার ও ১০টি ছক্কায় ২০২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। ওয়ানডে ক্রিকেটে এটিই ইংল্যান্ডের প্

ManabZamin • 10 Days, Oct 22, 2026 8:27 PM
0
• 0 min read
Bangladesh

ডা: শফিকুর রহমান মৌলভীবাজার আসছেন শনিবার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান শনিবার (২৪ অক্টোবর) নিজ জেলা মৌলভীবাজারে সাংগঠনিক সফরে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা শহরে জামায়াত আমিরের এটাই প্রথম সফর।

NayaDiganta • 10 Days, Oct 22, 2026 8:23 PM
0
• 0 min read
Tue ☀️ 31°
Wed ⛅ 30°
Thu 🌧️ 28°
Fri ⛅ 29°
Sat ☀️ 32°

Trending News

Daily Newspaper