Bangla
একের পর এক টার্গেট কিলিং আতঙ্ক
দেশের বিভিন্ন জেলায় একের পর এক টার্গেট কিলিংয়ে বাড়ছে উদ্বেগ। কখনো প্রকাশ্যে দিনদুপুরে, আবার কখনো রাতের আঁধারে টার্গেট করে গুলি করে হত্যা করা হচ্ছে। সাংবাদিক থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কেউ রেহাই পাচ্ছেন না। গত ১০ দিনে অন্তত সাতজনকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার এবং অপরাধী দমনে কার্যকর পদক্ষেপ নিয়ে।সর্বশেষ বৃহস্পতিবার ভোরে খুলনা নগরের পূর্ব-বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ভোর সাড়ে পাঁচটার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে। দিনের আলো ফোটার আগেই এমন হত্যাকাণ্ড নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈ
Discussion
Please Sign In to join the discussion.