Technology
Top Stories
Technology
অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকাও জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে রহমান এ তথ্য জানান।
শুরু হচ্ছে অ্যাথলেটদের দেশ সেরার লড়াই
উৎসবমুখর এবিজি স্পোর্টস সিটি
এবিজি স্পোর্টস সিটির উৎসবমুখর দিন। আনভীর বসুন্ধরা স্পোর্টস সিটি গতকাল উৎসবের সিটিতে পরিণত হয়েছিল। আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আমন্ত্রিত একাদশ ও ক্রিকেটের পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ দুই দিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়। গতকাল ছিল প্রথম দিন। অন্যদিকে জুলকান ইনডোর অ্যারিনায় ছিল আরেক উৎসব। ২৫ অক্টোবর পর্দা উঠছে এবিজি ইউনিভার্সিটি কাপের। তার আগে হয়ে গেল জমকালো ট্রফি উন্মোচন ও গ্রুপের ড্র। একটি নয়, এক অনুষ্ঠানে দুই ট্রফি উন্মোচন। যা দেশের ক্রীড়াঙ্গনে বিরল ঘটনা। এবিজি স্পোর্টস সিটিতে একসঙ্গে হবে ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবলের লড়াই। বিপুল করতালির মাধ্যমে ট্রফি উঁচিয়ে ধরা হয়েছিল। ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই দলের অধিনায়করা মঞ্চে উপস্থিত ছিলেন। এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান স্পোর্টস সিটি ও টুর্নামেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। খেলোয়াড়রা একাধিক ফটোসেশনে অংশ নেন। সবাই মুখিয়ে আছেন মাঠে নামার জন্য। সত্যিই গতকাল ছিল এবিজি স্পোর্টস সিটির উৎসবমুখর দিন। বাকি থাকল শুধু মাঠের লড়াই। মাত্র দুই দিন বাকি। তারপরই শুরু হয়ে যাবে তারুণ্যের উন্মাদনা।
ঘাঘট নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ
গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামের যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করে না পেয়ে পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা চালিয়েও সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ নিয়ন গাইবান্ধা শহরের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
খালেদা জিয়া হ্যান্ডবলে ভারতই সেরা
বেগম খালেদা জিয়া চার জাতি নারী হ্যান্ডবলে ভারতই সেরা। ফাইনালে হেরে রানার্সআপে সন্তুষ্ট থেকেছেন বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে ভারতই ছিল সবচেয়ে শক্তিশালী দল। রাউন্ড রবিন লিগে তারা টানা তিন জয়ে অনায়াসে ফাইনালে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে নেপাল ও মালদ্বীপকে পরাজিত করে ট্রফি জেতার লড়াইয়ে মুখোমুখি হয় স্বাগতিকরা। এবারও পারেনি, গতকাল ফাইনালে হার মেনেছে ১৬-২৮ গোলে। ফাইনালে ভারত পরিষ্কার ফেবারিট হলেও বাংলাদেশের মেয়েদের প্রত্যাশা ছিল লিগ হারের প্রতিশোধের পাশাপাশি ফাইনালে ট্রফি জিতে ইতিহাস গড়বে। না, অসম্ভবকে আর সম্ভব করতে পারেনি। ভারত বুঝিয়ে দিয়েছে শক্তির পার্থক্যটা। অথচ শুরুটা স্বাগতিকরা খারাপ করেনি। ২-১, এরপর ৩-২ গোলে এগিয়ে গিয়েছিল প্রথম ১০ মিনিটে। ভারতের মেয়েরা কৌশলটা কাজে লাগিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। শুরু হয়ে যায় তাদের এগিয়ে যাওয়ার পালা। প্রথমার্ধে ব্যবধানটাও খুব বেশি ছিল না। ভারত ১৪-৯ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে ভারত আরও ১৪, অন্যদিকে বাংলাদেশ ৭ গোল করে। তবে বাংলাদেশের বেশ কয়েকটি সুযোগ দৃঢ়তার সঙ্গে রুখে দেন ভারতের গোলরক্ষক দিশা কুমারী। তিনি ম্যাচসেরা পুরস্কার জেতেন। টুর্নামেন্ট সেরা হন চ্যাম্পিয়ন দলের ভাওয়ানা শর্মা।
যুদ্ধ মধ্যপ্রাচ্যে : উত্তাপ বিশ্বজুড়ে
সরকারি দপ্তরের অ্যাম্বুলেন্স যেন সোনার হরিণ
রোগে জর্জরিত ‘পানি বুয়া’ থামেননি জীবনযুদ্ধে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা বোলিং মিরাজের
প্রাতিষ্ঠানিক ঋণ পেতে প্রতিবন্ধকতার সম্মুখীন নারী উদ্যোক্তা
সেতাবগঞ্জ স্টেশনের মূল ফটক বন্ধ দীর্ঘদিন, ভোগান্তি
জুয়ার আসরে পুলিশের হানা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভেষশীর বিল এলাকায় জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৮ হাজার ৭০০ টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- মনারুল ইসলাম (৩৭), জহুরুল ইসলাম (২৭), পরিমল চন্দ্র দাস (৩৫), মোহাম্মদ লাল মিয়া মিস্ত্রি (৩৫), নুর আলম (২৬) ও নান্নু মিয়া (৩৫)। এ ছাড়া সুন্দরগঞ্জে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু মিয়া (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ ডেকে আলোচনায় ইউএনও
মন্ত্রণালয়ের দুর্নীতিতে চোখ সংসদীয় কমিটির
করপোরেট কর্মীর উপস্থিতি ভাবাচ্ছে গোয়েন্দাদের
৩-৪ ঘণ্টার মধ্যেই গানটি লেখা হলো
‘মা মুনিয়া, মা মুনিয়া, মা মুনিয়া, মা মুনিয়া ও বিড়ালের ছানা গারে গান গানা, জারি সারি ভাটিয়ালি যা খুশিতে নেচে গা...’। জীবন্ত কিংবদন্তি সংগীতকার ও পপতারকা ফেরদৌস ওয়াহিদের গাওয়া আকাশছোঁয়া জনপ্রিয় গান এটি। এখনো টগবগে চির তরুণ এই গায়ক তাঁর গাওয়া পুরোনো গান নিয়ে নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে যান। দূর আকাশে দৃষ্টি মেলে কী যেন খোঁজেন, হঠাৎ সম্বিত ফিরে নড়ে চড়ে বসেন, খুলে বসেন ‘মা মুনিয়া’ গানের অন্তরালের গল্পের ঝাঁপি। এ গানের স্মৃতিচারণ করতে গিয়ে চিরযুবা গায়ক ফেরদৌস ওয়াহিদ বলেন, ১৯৭৫ সালের শেষদিক কিংবা ১৯৭৬ সালের শুরুর দিকের কথা। এই গানের গীতিকার নূরুল হুদা ছিলেন নারায়ণগঞ্জের তৎকালীন ম্যাজিস্ট্রেট। পরে অবশ্য তিনি মন্ত্রীও হয়েছিলেন। আমার বন্ধু প্রখ্যাত সংগীতকার লাকী আখন্দের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। একদিন লাকী আখন্দ আমাকে বলল, আমার ম্যজিস্ট্রেট বন্ধুটি ভালো গান লিখেন। তোমার সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেব। পরের সপ্তাহে লাকী তাঁকে নিয়ে আমার ধানমন্ডির বাসায় এলেন। তাঁর সঙ্গে কথা বলে দেখলাম অসম্ভব রুচিশীল, অমায়িক, সৃষ্টিশীল এবং ভদ্র একজন মানুষ তিনি। লাকী আমাকে বলল, ওনার লিখা একটি গান তুমি গাইলে ভালো হয়। আমি বললাম ঠিক আছে, বাচ্চাদের ওপর একটি গান করা যেতে পারে যা বড়রাও পছন্দ করবে। নুরুল হুদা সাহেব আর দেরি করলেন না, ওইদিন আমার বাসায় বসেই ৩/৪ ঘণ্টার মধ্যে গানটি লিখে ফেললেন। আমি বললাম এই গানের মধ্যে ‘মা মুনিয়া’ শব্দটি যোগ করলে কেমন হয়। এটি একটি স্প্যানিশ শব্দ। ওই দেশে বাচ্চাদের আদর করে মামুনিয়া ডাকা হয়। আমার কথাটি শুনে লাকী ও নূরুল হুদা সাহেব খুবই খুশি হলেন। গানে মুখরাতেই যোগ করলেন ‘মা মুনিয়া’। লাকী আমাকে বলল, ‘তুই তোর মতো করে করবি’। পরের সপ্তাহে দ্রুত রেকর্ডিং হয়ে গেল। তখন বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক ছিলেন মুস্তাফিজুর রহমান। পরে তিনি বিটিভির ডিজি হয়েছিলেন। মুস্তাফিজ সাহেব তখন বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলায়’ গানটি আমাকে দিয়ে করান। অবাক করার মতো বিষয় প্রচারের সঙ্গে সঙ্গে বাচ্চা-বুড়ো, সবাই সাদরে গানটি লুফে নেয়। চারদিকে মুখে মুখে ফিরতে থাকে ‘মা মুনিয়া মা মুনিয়া...’। আমার ভাবতে অবাক লাগে গানটি প্রচারের প্রায় ৫০ বছর পরেও এটি কীভাবে সমান জনপ্রিয় হয়ে আছে। এর সংগীত পরিচালনা করেছিলেন লাকী আখন্দ এবং এটি রেকর্ড করা হয়েছিল ফার্মগেটে অবস্থিত ঢাকা রেকর্ডিং কোম্পানিতে। এ দেশে বাচ্চাদের গানের ক্ষেত্রে এটি ছিল একটি নতুন ডাউমেনশন। এই গানের প্রথম ভিডিও তৈরি হয় ১৯৮১ সালে। ফেরদৌস ওয়াহিদ গানের গল্প বলতে বলতে গানটি গেয়ে ওঠে দীর্ঘনিঃশ্বাস ফেলে বলেন, ‘কষ্টের কথা, আজ লাকী আখন্দ আর নুরুল হুদা, দুজনই পৃথিবীতে নেই।’ এ কথা বলার সময় ফেরদৌস ওয়াহিদের চোখের কোণে অশ্রু চিকচিক করছিল। মনে হলো এই অশ্রু তাঁর আনন্দ এবং কষ্ট-দুইয়েরই। এই জীবন্ত কিংবদন্তি জানান, প্রয়াত নূরুল হুদা তাঁর জন্য আরও দুটি গান লিখেছিলেন। এগুলো হলো-‘আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম’, আরেকটি হলো ‘সব আগুন যায় নেভানো’। তিনি বলেন, প্রথম গানটি আজও জনপ্রিয় আর দ্বিতীয় গানটি রুনা লায়লা ম্যাডামের অত্যন্ত প্রিয় একটি গান। তিনি আমাকে বলেছিলেন, ‘ফেরদৌস তোমার এই গানটি আমার খুব পছন্দের একটি গান।’ এই খ্যাতিমান শিল্পী আরও জানান, ২০১৮ সালে ‘মা মুনিয়া’ গানটিকে হিন্দিতে গেয়ে অ্যালবাম আকারে প্রকাশ করেন তিনি। সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে আপ করা হিন্দিতে এই গানের মুখরা হলো ‘প্যায়সা হুজুর’। এর সংগীতায়োজন করেন পার্থ বড়ুয়া। কথা লিখেছেন ভারতের মিয়াজনবি। আবারও চিরচেনা ভঙ্গিতে জনপ্রিয় পপতারকা ফেরদৌস ওয়াহিদ গেয়ে উঠলেন ‘মা মুনিয়া , মা মুনিয়া..., আমি বিদায় নিয়ে অন্য গন্তব্যের পথে হাঁটতে শুরু করলাম...অনেক দূর যাওয়া পর্যন্তও কানে ভেসে আসছিল ‘ও বিড়ালের ছানা গারে গান গানা...জারি সারি ভাটিয়ালি যা খুশিতে নেচে গা...।
ট্রাম্পকে নির্বোধ বললেন ম্যাক্রোঁ
আজকের ভাগ্যচক্র
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, বুদ্ধির দেবতা বুধ ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে। ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বাড়বে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে। সুনাম যশ প্রতিষ্ঠা হাত বাড়িয়ে ধরবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত হবেন।
Discussion
Please Sign In to join the discussion.