Bangladesh
দেশের বিভিন্ন স্থানে সড়কে ঝরলো ১৪ প্রাণ
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল শুক্রবার ছুটির দিনে ছয় জেলায় এসব দুর্ঘটনা ঘটে। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে ফরিদপুরে। এ জেলায় মা-ছেলেসহ ৬ জনের মৃত্যু হয়।ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় বালুবোঝাই ট্রাকচাপায় ইজিবাইকে থাকা মা-ছেলে নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ঢাকা-খুলনা মহাসড়কের জেলা সদরের কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তার ছোট ছেলে শাওন (৭)। এ ছাড়া, সুমি বেগমের স্বামী পলাশ (৩৮)সহ গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে একটি বালুবাহী ট্রাক
Discussion
Please Sign In to join the discussion.