Bangla
উদ্বেগে দেশের পোশাক খাত
ইউরোপ জুড়ে সংঘাতফ্রান্স, ইতালি, পর্তুগাল, বেলজিয়াম ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা ও তীব্র সামাজিক সহিংসতায় গভীর দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের রপ্তানিকারকরা। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশের মোট রপ্তানির প্রায় ৫০ শতাংশই যায় এ অঞ্চলে। চলমান সংঘাত অব্যাহত থাকলে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমার পাশাপাশি পোশাকের চাহিদাও কমে যেতে পারে। তাই নতুন কার্যাদেশ (অর্ডার) কমে যাওয়া এবং রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা।রপ্তানিকারকরা বলছেন, দেশের তৈরি পোশাকের সিংহভাগ রপ্তানি হয় ইউরোপে। সেখানে সহিংসতা বা অর্থনৈতিক অস্থিরতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে তৈরি পোশাক শিল্পে। ইউরোপীয় ক্রেতারা এখন পোশাকের বাড়তি দাম দেয়ার পরি
Discussion
Please Sign In to join the discussion.