Entertainment
৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন সামরিক হামলার আশঙ্কায় পারস্য উপসাগরীয় অঞ্চলে নজিরবিহীন পাল্টা আঘাতের চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মতে, নতুন করে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো আক্রমণ শুরু করেন, তবে ইরানের প্রতিক্রিয়ায় সীমা থাকবে না। সেক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলের অন্তত সাতটি দেশে থাকা তেল স্থাপনা, ভূগর্ভস্থ ইন্টারনেট ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাগুলোতে সরাসরি হামলা চালানো হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান।
Discussion
Please Sign In to join the discussion.