ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের
Bangla

ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, ভারত-সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার পেশোয়ারে কর্পস সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়

AmarDesh • 11 Days, Oct 23, 2026 1:27 PM
0
• 0 min read
World

ইরানে ফের বড় ধরনের সামরিক অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে ফের বড় ধরনের সামরিক হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র— এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ভয়াবহ এই সংঘাতের সামরিক সমাধান কোনো পক্ষের জন্যই সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 1:24 PM
0
• 0 min read
Bangladesh

পাথরঘাটায় পুলিশের অভিযানে আটক ২১, জব্দ ৯ মোটরসাইকেল

বরগুনার পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনার পর বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর)

ShomoyerAlo • 11 Days, Oct 23, 2026 1:23 PM
0
• 0 min read
World

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, প্যারিসের ২৪ মেট্রোস্টেশন বন্ধ

ফ্রান্সজুড়ে শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। নিরাপত্তার কারণ দেখিয়ে প্যারিসের ২৪টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের ঘোষণা অনুযায়ী, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারম সদস্য মোতায়েন করা হচ্ছে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 1:22 PM
0
• 0 min read
World

পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর

ফিলিস্তিনি দুই বন্দুকধারী শুক্রবার (২৩ অক্টোবর) ইসরায়েলি সামরিক চেকপোস্টে গুলিবর্ষণ করে অন্তত পাঁচজনকে আহত করার পর অধিকৃত পশ্চিম তীর সম্পূর্ণ অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

AmarSangbad • 11 Days, Oct 23, 2026 1:21 PM
0
• 0 min read
Bangla

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, দুই আসামির বাড়িতে আগুন

বরিশালের উজিরপুরে যুবদল কর্মী কাওসার হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনার পর দুই আসামির বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 1:19 PM
0
• 0 min read
Entertainment

পঞ্চগড়ে ক্ষেতের লাউ গরুকে খাওয়াচ্ছেন চাষিরা

পঞ্চগড়ের আটোয়ারীতে লাউয়ের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে চরম বিপাকে পড়েছেন চাষিরা। উৎপাদন বেশি হওয়ায় বাজারে লাউয়ের

DainikBangla • 11 Days, Oct 23, 2026 1:18 PM
0
• 0 min read
Bangla

নেটে সাবলীল হলেও অনিশ্চিত লিটন

ক্রীড়া প্রতিবেদকঅ্যাকাডেমি মাঠের নেটে অনুশীলনে তেমন কোনো অস্বস্তি বোধ করতে দেখা গেল না ডান হাতি ব্যাটার লিটন দাসকে। ঘণ্টাখানেকের নেট সেশনে তেমন একটা বড় শট মারতে দেখা যায়নি। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা কিপার-ব্যাটার নেটে ব্যাট করছিলেন কিছুটা সতর্ক হয়ে। থ্রো ডাউনের পাশাপাশি অফ স্পিনার নাঈম হাসান ও নেট বোলারদের সামলেছেন। কিছু বল খেলার পর নন-স্ট্রাইকিং প্রান্তে গিয়ে করেছেন স্ট্রেচিং। ব্যাটিং অনুশীলন সারলেও লিটনকে কিপিং অনুশীলন করতে দেখা যায়নি। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে লম্বা সময় কিপিং ও ব্যাটিং করার প্রভাবে ত্রিদেশীয় সিরিজের ঠিক আগে চোটে পড়েন লিটন দাস। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, হিপ জয়েন্টের চোট, যার ফলে নিয়মিত অধিনায়ককে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ মিশন শেষ করে বাংলাদেশ। এবারো সামনে টেস্ট। তবে এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় তা ভীষণ গুরুত্বপূর্ণ। শতভাগ ফিট ছন্দে থাকা লিটনকে দরকার বাংলাদেশের। দল ঘোষণার দিন দুয়েক আগেও লিটনকে নিয়ে একটা উদ্বেগ ছিল টিম ম্যানেজমেন্টের। শেষ পর্যন্ত স্কোয়াডে তাকে রাখা হয়েছে। যদিও লিটনের খেলা নির্ভর করছে তার নিজের স্বস্তির ওপর।কোন কারণে লিটন খেলতে না পারলে জাকের আলি অনিক তৈরি আছেন। নেটে অনুশীলন করেছেন তিনিও। বাংলাদেশ যদি বোলার কমিয়ে বাড়তি ব্যাটার খেলায় তাহলে বিবেচনায় থাকবেন তৌহিদ হৃদয়। এমনকি লিটন যদি শুধু ব্যাটার হিসেবে খেলেন, তাহলেও একাদশের সমন্বয় আনতে বাড়তি ব্যাটার খেলাতে হবে।জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েই শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়েছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে দায়িত্ব পাওয়ার পরদিনই অ্যাকাডেমি মাঠে ব্যস্ত সময় কাটিয়েছেন অভিজ্ঞ এই কোচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ব্যাটারদের প্রস্তুতিতে বিশেষ নজর দিয়েছেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বাংলাদেশ দলের অনুশীলন। নেটে ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত, হৃদয়, সাদমান ইসলাম, জাকের আলী অনিক, মুমিনুল হকসহ দলের একাধিক ব্যাটসম্যান। অনুশীলনে লিটনের ব্যাটিং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন সালাহউদ্দিন। পাশাপাশি জাকের আলী অনিকের ব্যাটিং নিয়েও আলাদাভাবে কাজ করেছেন।লিটন দলে ফিরলেও তার খেলা নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও লিটনের ফিটনেস নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। অনুশীলনে ব্যাটিংয়ের সময় কোনো ব্যথা অনুভব না করলে তবেই একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই উইকেটকিপার-ব্যাটারের। ফলে গুরুত্বপূর্ণ টেস্টের আগে লিটনকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ দল।এ দিকে ব্যাটারদের প্রস্তুতির পাশাপাশি বোলারদের নিয়েও কাজ করেছে কোচিং প্যানেল। অনুশীলনে উপস্থিত ছিলেন সহকারী কোচ মালিবংওয়ে মাকেতা ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের স্পিনে চাপে ফেলতে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের সাথে কাজ করেছেন মুশতাক। এ দিন বল হাতেও অনুশীলন করেছেন মুমিনুল হক।কে হচ্ছেন ব্যাটিং কোচওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজ শুরুর আগে পরিবর্তন আনা হয়েছে কোচিং প্যানেলে। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের ব্যর্থতায় অনেকদিন ধরেই সমালোচিত হচ্ছিলেন। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিলো বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তবর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন বিসিবির হাইপারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচের দু’টিতে হেরে ফাইনালের আগেই ছিটকে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর বাংলাদেশ ১৬০ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতা বিচ্ছিন্ন ঘটনা নয়। ঘরের মাঠে সবশেষ ১০ ওয়ানডেতে দলটির গড় স্কোর ২১৫.৩। বিদেশে তা আরো কম। দেশের বাইরে সবশেষ ১০ ওয়ানডেতে বাংলাদেশের গড় স্কোর ১৭৩.৯।২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান আশরাফুল। পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগে আলোচনাতে রয়েছেন দুই-তিনজন। এরমধ্যে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং শ্রীলঙ্কার সাবেক একজন ক্রিকেটার রয়েছেন। নতুন কোচের সন্ধানে বিসিবির ভাবনায় সবচেয়ে আলোচিত নাম হাশিম আমলা।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 1:18 PM
0
• 0 min read
Bangla

গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী

Ajkerpatrika • 11 Days, Oct 23, 2026 1:17 PM
0
• 0 min read
Business

এনসিপির কমিটি পুনর্গঠন, কে পেলেন কোন দায়িত্ব?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। শুক্রবার দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। এছাড়াও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে- অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জ

Manab Zamin • 11 Days, Oct 23, 2026 1:16 PM
0
• 0 min read
Bangladesh

৫০ জনের দল মিলে হত্যা করলো ১ বিদেশি নাগরিককে

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের বিরুদ্ধে আন্দোলনদক্ষিণ আফ্রিকার ডারবানে প্রায় ৫০ জনের সংঘবদ্ধ হামলায় এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। প্রথমে রাস্তার পাশে দুজন ব্যক্তি ওই বিদেশি নাগরিকের পথ আটকায় এবং এরপর বড় একটি দল তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৪০ এর মধ্যে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র রবার্ট নেতশিউন্দা বিবিসিকে জানায়, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনই কোনো ধারণা দেয়া সম্ভব নয় এবং তথ্য যাচাইয়ের পর বিস্তারিত জানানো হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।চলতি বছর দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের বিরুদ্ধে বিক্ষোভের একটি ঢেউ দেখা যাচ্ছে, যার কিছু সহিংস রূপ নিয়েছে। চলতি মাসের শুরুতে ডারবান ও জোহানেসবার্গের কাছে সোয়েটোতে দোকান ও গাড়িতে আগুন দেয়া হয়। সরকার বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানানোর

ManabZamin • 11 Days, Oct 23, 2026 1:16 PM
0
• 0 min read
Sports

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ

কানাডায় ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ উঠেছে দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির (সিবিএসএ) তদন্তে ২০৯ জন বাংলাদেশি নাগরিকের জন্য ২৪৩টি অস্থায়ী বসবাসের ভিসা (টিআরভি) আবেদন জমা দেওয়ার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ফৌজদারি মামলা

AmarDesh • 11 Days, Oct 23, 2026 1:13 PM
0
• 0 min read
Bangladesh

আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বিএনপি নেতা ও এসআইয়ের

গাজীপুরের কালীগঞ্জে আসামি গ্রেফতারের অভিযান শেষে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্থানীয় বিএনপির এক নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই)

ShomoyerAlo • 11 Days, Oct 23, 2026 1:08 PM
0
• 0 min read
Bangla

সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে হামলার সময় গাড়ির ভেতরে কেউ ছিলেন না। শনিবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঢাকা-মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের গাড়িটি মগবাজার বিশাল সেন্টারের সামনে পার্ক করা ছিল। ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গাড়ির পেছনের দরজার গ্লাস ভেঙে যায় এবং ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সাথে কারা জড়িত বা ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো জানা যায়নি। তবে আসিফের স্বজনদের ধারণা, জনপ্রিয় এই শিল্পীকে আতঙ্কিত বা সতর্ক করতেই এই হামলা চালানো হতে পারে।সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজার মোড় থেকে মালিবাগমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে এসে থামে। সেখান থেকে এক ব্যক্তি নেমে আসিফের গাড়িতে গুলি চালিয়ে দ্রুত আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে পালিয়ে যায়। তবে অটোরিকশায় অন্য কেউ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফুটেজে হামলাকারীর মুখ স্পষ্ট না থাকায় পুলিশ আশপাশের আরো সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করছে।হাতিরঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে আসিফ আকবর বিশাল সেন্টারে অবস্থিত নিজের স্টুডিওতে আসেন। সেখানে তার কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন। বন্ধুরা রাত ৩টার দিকে চলে গেলেও আসিফ স্টুডিওতেই অবস্থান করছিলেন। ভোরে হঠাৎ গুলির শব্দ শুনে তিনি নিচে নেমে আসেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসিফ ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির দরজা খুলে ভেতর থেকে একটি কার্তুজ উদ্ধার করে।বিশাল সেন্টার দোকান মালিক সমিতি জানিয়েছে, ঘটনার সময় মার্কেটের নিরাপত্তাকর্মীরা দায়িত্বে ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে ভয়ে তারা মার্কেটের ভেতরে চলে যান। পরে তৃতীয় তলায় গিয়ে তারা আসিফ আকবরকে বিষয়টি জানালে তিনি নিচে নেমে আসেন। তবে মার্কেটের সব সিসি ক্যামেরা সচল না থাকায় এবং দোকানগুলোর ক্যামেরার পরিধি রাস্তা পর্যন্ত বিস্তৃত না থাকায় হামলাকারীর স্পষ্ট কোনো ছবি পাওয়া যায়নি।তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। বিশাল সেন্টার ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সূত্রেও তদন্ত চলছে। কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে আসিফ আকবর নিজেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। বর্তমানে গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে।এ দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মো: আবুল বাশার তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 1:07 PM
0
• 0 min read
Bangla

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

বান্দরবানের থানচি উপজেলায় সরকারি সফরে এসেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আলী নেওয়াজ খৈয়াম। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে থানচিতে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফযসাল তাঁকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের

AmarSangbad • 11 Days, Oct 23, 2026 1:06 PM
0
• 0 min read
Sports

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত গেল হকি দল

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে ভারত গেল বাংলাদেশ দল। শুক্রবার সকালে ঢাকা ছেড়েছেন আশরাফুল ইসলামরা

Samakal • 11 Days, Oct 23, 2026 1:05 PM
0
• 0 min read
Bangladesh

স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন তথ্য

কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে আটক মো. হেলালের সঙ্গে নিহত জাহাঙ্গীরের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরীর ৯ মিনিট ১৮ সেকেন্ডের একটি ফোনালাপ সামনে এসেছে। ওই ফোনালাপে হেলাল দাবি...

Ittefaq • 11 Days, Oct 23, 2026 1:04 PM
0
• 0 min read
World

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের যাত্রাপথে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাঁচের বোতল নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গাড়িবহরটি না থেমে চলে যায় এবং সিকিউরিটি...

Ittefaq • 11 Days, Oct 23, 2026 1:03 PM
0
• 0 min read
Bangla

সমস্যা নিয়েই শুরু সাফ ক্যাম্প

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 1:03 PM
0
• 0 min read
Bangla

আজ বিশ্ব চিকা দিবস, এর সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক কী

রসায়নবিদ, শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের জন্য আজ ২৩ অক্টোবর এক বিশেষ দিন। বিশ্বজুড়ে প্রতি বছর এই দিনে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় অনানুষ্ঠানিক বিজ্ঞানভিত্তিক দিবস ‘মোল ডে’ বা ছুঁচা বা চিকা দিবস।

AjkerPatrika • 11 Days, Oct 23, 2026 1:02 PM
0
• 0 min read
Wed ☀️ 31°
Thu ⛅ 30°
Fri 🌧️ 28°
Sat ⛅ 29°
Sun ☀️ 32°

Trending News

Daily Newspaper