Technology
Top Stories
Technology
ধর্মপাশায় আগুনে পুড়ে অটোরিকশাচালকের বসতঘরসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে এক অগ্নিকাণ্ডে অটোরিকশাচালক মনির মিয়ার (৩০) বসতঘর ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
জমজমাট লক্ষ্মী প্রতিমার হাট, দামেও ঊর্ধ্বগতি
ধন-সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমে উঠেছে লক্ষ্মী প্রতিমার হাট। পূজার বাকি আর মাত্র এক দিন। তাই পছন্দের প্রতিমা ও পূজার প্রয়োজনীয় উপকরণ কিনতে শহরের পুরানবাজারে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ছোট-বড় নানা আকারের প্রতিমা আর ফুল, মালা, পদ্মফুল, আখ ও নারিকেলসহ বিভিন্ন উপকরণে সরগরম হয়ে উঠেছে বাজার। তবে উৎসবের এই আমেজের মধ্যেও ক্রেতাদের ভাবাচ্ছে দাম। গত বছরের তুলনায় প্রতিমা ও পূজার উপকরণের দাম বেড়ে যাওয়ায় সাধ্যের মধ্যে কেনাকাটা করতে হচ্ছে তাদের।আগামী রোববার (২৫ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উদ্যাপিত হবে লক্ষ্মীপূজা। এ উপলক্ষে শ্রীমঙ্গল শহরের পুরানবাজারের বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার অস্থায়ী হাট। মৃৎশিল্পীরা সারি সারি করে সাজিয়ে রেখেছেন নানা নকশা ও আকারের লক্ষ্মী প্রতিমা। কেউ কিনছেন ছোট প্রতিমা, কেউ আবার পছন্দ করছেন তুলনামূলক বড় প্রতিমা। পরিবারের সামর্থ্য ও পছন্দ বিবেচনায় নিয়ে চলছে দরদাম ও কেনাকাটা।বাজার ঘুরে দেখা যায়, ছোট আকারের লক্ষ্মী প্রতিমা বিক্রি হচ্ছে ২০০ থেকে ৪০০ টাকায়। বড় আকারের প্রতিমার দাম ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত। প্রতিমার পাশাপাশি পূজার অন্যান্য উপকরণও বিক্রি হচ্ছে বাজারে। একই জায়গায় প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাওয়ায় ক্রেতারা এক বাজার থেকেই সেরে নিচ্ছেন কেনাকাটা।তবে প্রতিমা ও উপকরণের বাড়তি দাম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে ক্রেতাদের মধ্যে। ক্রেতা কল্যাণ দেব জীবন, করুনা পাল, প্রণব চক্রবর্তী বলেন, গত বছরের তুলনায় এবার লক্ষ্মী প্রতিমার দাম বেড়েছে। পূজার অন্যান্য উপকরণের দামও বেশি। তাই ইচ্ছা থাকলেও সবাই নিজের পছন্দমতো কেনাকাটা করতে পারছেন না। বাজেটের সঙ্গে মিলিয়ে প্রয়োজনীয় প্রতিমা ও উপকরণ কিনতে হচ্ছে তাঁদের।অন্যদিকে, প্রতিমা তৈরির খরচ বেড়ে যাওয়াকেই দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন বিক্রেতারা। মাধবপুরের প্রতিমা বিক্রেতা গৌর পাল বলেন, প্রতিমা তৈরিতে ব্যবহৃত মাটি, রং ও অন্যান্য উপকরণের দাম বেড়েছে। পাশাপাশি প্রতিমা তৈরির সামগ্রিক খরচও আগের চেয়ে বেশি হচ্ছে। এ কারণে এবার প্রতিমার দাম কিছুটা বাড়াতে হয়েছে।সব মিলিয়ে লক্ষ্মীপূজাকে ঘিরে শ্রীমঙ্গলের পুরানবাজারে এখন উৎসবমুখর পরিবেশ। পূজার প্রস্তুতিতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতা—দুজনই। তবে আনন্দের এই আয়োজনের মধ্যে বাড়তি দামের চাপ সামলে কেনাকাটা করছেন সাধারণ ক্রেতারা।
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শ্রেণিকক্ষ,
রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন: রাশেদ খাঁন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ওসিকে ‘চোর’ বলে মব সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন।’ শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে...
দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল শুরু,কুয়াকাটায় পর্যটকের ঢল
দুইদিন ব্যাপী পর্যটন কার্নিভালকে ঘিরে কুয়াকাটা সেজেছে বর্ণিল সাজে।দুর্গাপূজার ছুটি শেষ হলেও উৎসবের টানে পটুয়াখালীর কুয়াকাটায় নেমেছে পর্যটকের ঢল। সমুদ্রের নোনাজলে গোসল, সৈকতে খেলাধুলা, প্রিয়জনের সঙ্গে ঘুরে
বড়াইগ্রামে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে আরও ১২ জন। শুক্রবার (২৩
ঝালকাঠিতে ১৪৪ ধারা জারি
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন বিভক্তির প্রস্তাবের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৩
হ্যাকারদের নিশানায় ব্যাংকসহ দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট
দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
নবজাতককে ফেলে চম্পট মা , মানবিকতায় এগিয়ে এলেন লালমাইয়ের ইউএনও
সন্তানের জন্ম দেওয়ার পর রক্তমাখা সদ্যজাত কন্যাসন্তানকে অন্যের জিম্মায় ফেলে রেখে গোপনে পালিয়ে গেছেন এক মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা রেললাইনের পূর্ব পাশের একটি ঘরে
কুর্মিটোলায় নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট শুরু
রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’
অবরোধে থমথমে সাজেক, পর্যটকশূন্য; সেনাবাহিনীর কড়া পাহারা
অবরোধে থমথমে সাজেক—পর্যটকশূন্য, সেনাবাহিনীর কড়া পাহারা
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
আগামী ২৬ অক্টোবর (সোমবার) রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী এই ট্রেনের যাত্রাপথ এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক...
ব্যবসায়ীকে ক্লাবে নিয়ে শারীরিক নির্যাতন
রাজধানীর মতিঝিল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চাঁদার দাবিতে হামলা চালিয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। একজন ব্যবসায়ীকে স্থানীয় একটি তুলে নিয়ে ক্লাবে শারিরীক নির্যাতন চালিয়েছে কিশোর গ্যাংয়ের
অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক
রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা দায়ের এবং মালামাল ক্রোক করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ঘাটাইলের আনোয়ারের এলাকায় শোকর ছায়া
পরিবারের হাসি ফোটাতে ও স্বজনদের ভাগ্য পরিবর্তনের আশায় এক বছর আগে সৌদি আরবে পারি জমিয়েছিলেন টাংগাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আনোয়ার।
সাত দফা দাবিতে আন্দোলন জোরদারের ঘোষণা ১১ দলীয় জোটের, ৩১ অক্টোবর কুষ্টিয়া অভিমুখে লংমার্চ
পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা
২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডির দুই দশক পূর্তি এবং সেই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
প্রধানমন্ত্রীর পরিদর্শন: চিকিৎসা নয় গুরুত্ব পরিচ্ছন্নতায়, ছুটিতে নেই বড় ডাক্তার
দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা
জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে দুই মন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা...
Discussion
Please Sign In to join the discussion.