প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য, কারাগারে সেই যুবক
Technology

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য, কারাগারে সেই যুবক

Bd-Pratidin • 11 Days, Oct 23, 2026 6:51 PM
0
• 0 min read
Bangla

ফতুল্লা থানায় ২৫ লাখ মানুষের নিরাপত্তায় পুলিশের গাড়ি একটি!

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ফতুল্লা। ঘনবসতির আবাসিক এলাকা, অসংখ্য কলকারখানা, ব্যস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ সরকারি দফতর নিয়ে গড়ে ওঠা এই জনপদে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে ফতুল্লা মডেল থানার পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত ফতুল্লা থানা এলাকায় বসবাস করা প্রায় ২৫ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তীব্র যানবাহন সঙ্কটে ভুগতে হচ্ছে পুলিশকে। সচল গাড়ির স্বল্পতা ও পুরনো যানবাহনের বেহাল দশায় ব্যাহত হচ্ছে টহল, অভিযান ও আসামি গ্রেফতারের কার্যক্রম। আইনশৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান অনুষঙ্গ যানবাহন সঙ্কটে ফতুল্লা থানার কার্যক্রমই এখন চ্যালেঞ্জের মুখে। অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের অন্যতম দায়িত্ব হলেও প্রয়োজনীয় যানবাহনের অভাবে সেই সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, ফতুল্লা থানা পুলিশের সচল গাড়ি রয়েছে মোট দুটো। এ দুটোর একটি অফিসার ইনচার্জ (ওসি) ব্যবহার করেন; যা অধিকাংশ সময়ই ভিআইপিদের ডিউটিতে নিয়ে যাওয়া হয়। অন্যটিকে সচল বললে ভুল হবে। কোনোমতে লক্কড়ঝক্কড়ভাবে চলছে। কোনো কোনো সময় পথেই বিকল হয়ে পড়লে তা মিস্ত্রি এনে সারিয়ে নিতে হয় বা ধাক্কা দিয়ে গাড়ির গ্যারেজ কিংবা থানায় নিয়ে আসতে হয়। আরেকটি পিকআপ রয়েছে যা আসামিদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত হয়। ফলে ২৫ লাখ লোকের নিরাপত্তা বা সেবা প্রদানে থানা পুলিশের রয়েছে মাত্র একটি গাড়ি। সরেজমিন দেখা গেছে, টহলকাজে ব্যবহৃত একটি গাড়ির গতি খুবই সীমিত। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটারও হয় কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় দ্রুতগতিতে পালিয়ে যাওয়া অপরাধীদের ধাওয়া করা কিংবা জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ফতুল্লা থানার আওতাধীন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে নিয়মিত টহল প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত সচল সরকারি যানবাহন না থাকায় অনেক ক্ষেত্রে রিকুইজিশন করা প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা কিংবা ব্যাটারিচালিত ইজিবাইকের ওপর নির্ভর করতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ সদস্য জানান, অভিযানে যাওয়ার আগে অনেক সময় যানবাহনের ব্যবস্থা করতে হয়। কখনো সিএনজি পাওয়া যায়, আবার কখনো পাওয়া যায় না। এতে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয় এবং অপরাধীদের পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। স্থানীয় বাসিন্দাদের মতে, কোনো ঘটনা ঘটার পর পুলিশ দ্রুত পৌঁছাতে না পারলে অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পেতে পারে। তাই জনসংখ্যা, শিল্পকারখানার ঘনত্ব এবং অপরাধ নিয়ন্ত্রণের প্রয়োজন বিবেচনায় থানাটিতে পর্যাপ্ত ও কার্যকর যানবাহন নিশ্চিত করা জরুরি। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, তাদের থানায় সরকারি গাড়ি রয়েছে মাত্র দুটো। আর বিকেএমই থেকে পাওয়া একটি ছোট পিকআপ গাড়ি। দুটো গাড়ির মধ্যে একটি হচ্ছে থানার অফিসার ইনচার্জের জন্য যা অধিকাংশ সময়ই ভিআইপি ডিউটিতে নিয়োজিত থাকে। আরেকটি প্রায় বিকল থাকে। ঠিক ঠাক করে কয়েক দিন চলার পর আবারো বিকল হয়ে যায়। যানবাহন সঙ্কটের বিষয়ে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, এ সমস্যা শুধু ফতুল্লা থানার নয়, সারা দেশের পুলিশেরই একটি বড় সঙ্কট। যানবাহনের চাহিদা ও বরাদ্দের বিষয়টি জেলা পুলিশ সরাসরি নিয়ন্ত্রণ করে না। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে থাকে। তিনি বলেন, আমরা এরই মধ্যে নতুন যানবাহনের জন্য সংশ্লিষ্ট মহলকে অবগত করেছি। আশা করছি, দ্রুতই এর সমাধান পাওয়া যাবে। এ দিকে পুলিশের যানবাহন সঙ্কট দূর করা, জরুরি সেবার মানোন্নয়ন এবং সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম জোরদার করতে পাঁচ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য মোট ছয় হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দুটো পৃথক প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্প দুটো অনুমোদনের জন্য আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।প্রস্তাবিত দুটো প্রকল্পের মধ্যে চার হাজার ৮২৯টি সাধারণ পরিচালন যানবাহন কেনার জন্য চার হাজার ৩২৮ কোটি টাকা এবং এক হাজার একটি বিশেষায়িত যানবাহন কেনার জন্য দুই হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 6:51 PM
0
• 0 min read
Bangladesh

আট মাসেও মেলেনি সমাধান জামায়াত আমিরের হ্যাকড অ্যাকাউন্টের তদন্তে ডিভাইস চায় ডিবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগের আট মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তদন্তে মেলেনি চূড়ান্ত সমাধান। ফরেনসিক পরীক্ষার জন্য তাঁর ব্যবহৃত মুঠোফোনসহ সংশ্লিষ্ট ডিভাইস চেয়ে একাধিকবার চিঠি দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে নিরাপত্তা

AmarSangbad • 11 Days, Oct 23, 2026 6:51 PM
0
• 0 min read
Bangla

বাবার কবর জিয়ারতের সেই ছবি পেল সেরা আলোকচিত্র পুরস্কার

সমুদ্রের ভাঙনে বিলীন হতে বসেছে বাবার কবর। আর কিছুক্ষণ পর হয়তো কবরটির অস্তিত্বই থাকবে না। প্রিয় বাবার কবরের সামনে দাঁড়িয়ে

ShomoyerAlo • 11 Days, Oct 23, 2026 6:50 PM
0
• 0 min read
Technology

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা

Bd-Pratidin • 11 Days, Oct 23, 2026 6:50 PM
0
• 0 min read
Bangladesh

ধর্মপাশায় আগুনে পুড়ে অটোরিকশাচালকের বসতঘরসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে এক অগ্নিকাণ্ডে অটোরিকশাচালক মনির মিয়ার (৩০) বসতঘর ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Inqilab • 11 Days, Oct 23, 2026 6:50 PM
0
• 0 min read
Bangladesh

জমজমাট লক্ষ্মী প্রতিমার হাট, দামেও ঊর্ধ্বগতি

ধন-সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমে উঠেছে লক্ষ্মী প্রতিমার হাট। পূজার বাকি আর মাত্র এক দিন। তাই পছন্দের প্রতিমা ও পূজার প্রয়োজনীয় উপকরণ কিনতে শহরের পুরানবাজারে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ছোট-বড় নানা আকারের প্রতিমা আর ফুল, মালা, পদ্মফুল, আখ ও নারিকেলসহ বিভিন্ন উপকরণে সরগরম হয়ে উঠেছে বাজার। তবে উৎসবের এই আমেজের মধ্যেও ক্রেতাদের ভাবাচ্ছে দাম। গত বছরের তুলনায় প্রতিমা ও পূজার উপকরণের দাম বেড়ে যাওয়ায় সাধ্যের মধ্যে কেনাকাটা করতে হচ্ছে তাদের।আগামী রোববার (২৫ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উদ্‌যাপিত হবে লক্ষ্মীপূজা। এ উপলক্ষে শ্রীমঙ্গল শহরের পুরানবাজারের বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার অস্থায়ী হাট। মৃৎশিল্পীরা সারি সারি করে সাজিয়ে রেখেছেন নানা নকশা ও আকারের লক্ষ্মী প্রতিমা। কেউ কিনছেন ছোট প্রতিমা, কেউ আবার পছন্দ করছেন তুলনামূলক বড় প্রতিমা। পরিবারের সামর্থ্য ও পছন্দ বিবেচনায় নিয়ে চলছে দরদাম ও কেনাকাটা।বাজার ঘুরে দেখা যায়, ছোট আকারের লক্ষ্মী প্রতিমা বিক্রি হচ্ছে ২০০ থেকে ৪০০ টাকায়। বড় আকারের প্রতিমার দাম ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত। প্রতিমার পাশাপাশি পূজার অন্যান্য উপকরণও বিক্রি হচ্ছে বাজারে। একই জায়গায় প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাওয়ায় ক্রেতারা এক বাজার থেকেই সেরে নিচ্ছেন কেনাকাটা।তবে প্রতিমা ও উপকরণের বাড়তি দাম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে ক্রেতাদের মধ্যে। ক্রেতা কল্যাণ দেব জীবন, করুনা পাল, প্রণব চক্রবর্তী বলেন, গত বছরের তুলনায় এবার লক্ষ্মী প্রতিমার দাম বেড়েছে। পূজার অন্যান্য উপকরণের দামও বেশি। তাই ইচ্ছা থাকলেও সবাই নিজের পছন্দমতো কেনাকাটা করতে পারছেন না। বাজেটের সঙ্গে মিলিয়ে প্রয়োজনীয় প্রতিমা ও উপকরণ কিনতে হচ্ছে তাঁদের।অন্যদিকে, প্রতিমা তৈরির খরচ বেড়ে যাওয়াকেই দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন বিক্রেতারা। মাধবপুরের প্রতিমা বিক্রেতা গৌর পাল বলেন, প্রতিমা তৈরিতে ব্যবহৃত মাটি, রং ও অন্যান্য উপকরণের দাম বেড়েছে। পাশাপাশি প্রতিমা তৈরির সামগ্রিক খরচও আগের চেয়ে বেশি হচ্ছে। এ কারণে এবার প্রতিমার দাম কিছুটা বাড়াতে হয়েছে।সব মিলিয়ে লক্ষ্মীপূজাকে ঘিরে শ্রীমঙ্গলের পুরানবাজারে এখন উৎসবমুখর পরিবেশ। পূজার প্রস্তুতিতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতা—দুজনই। তবে আনন্দের এই আয়োজনের মধ্যে বাড়তি দামের চাপ সামলে কেনাকাটা করছেন সাধারণ ক্রেতারা।

Sangbad • 11 Days, Oct 23, 2026 6:49 PM
0
• 0 min read
Bangladesh

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শ্রেণিকক্ষ,

BD Bulletin • 11 Days, Oct 23, 2026 6:48 PM
0
• 0 min read
Bangladesh

রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন: রাশেদ খাঁন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ওসিকে ‘চোর’ বলে মব সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন।’ শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে...

Ittefaq • 11 Days, Oct 23, 2026 6:47 PM
0
• 0 min read
Bangladesh

দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল শুরু,কুয়াকাটায় পর্যটকের ঢল

দুইদিন ব্যাপী পর্যটন কার্নিভালকে ঘিরে কুয়াকাটা সেজেছে বর্ণিল সাজে।দুর্গাপূজার ছুটি শেষ হলেও উৎসবের টানে পটুয়াখালীর কুয়াকাটায় নেমেছে পর্যটকের ঢল। সমুদ্রের নোনাজলে গোসল, সৈকতে খেলাধুলা, প্রিয়জনের সঙ্গে ঘুরে

Inqilab • 11 Days, Oct 23, 2026 6:47 PM
0
• 0 min read
Bangladesh

বড়াইগ্রামে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে আরও ১২ জন। শুক্রবার (২৩

ShomoyerAlo • 11 Days, Oct 23, 2026 6:47 PM
0
• 0 min read
Bangladesh

ঝালকাঠিতে ১৪৪ ধারা জারি

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন বিভক্তির প্রস্তাবের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৩

ShomoyerAlo • 11 Days, Oct 23, 2026 6:42 PM
0
• 0 min read
Bangla

হ্যাকারদের নিশানায় ব্যাংকসহ দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট

দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।

AmarDesh • 11 Days, Oct 23, 2026 6:42 PM
0
• 0 min read
Bangladesh

নবজাতককে ফেলে চম্পট মা , মানবিকতায় এগিয়ে এলেন লালমাইয়ের ইউএনও

সন্তানের জন্ম দেওয়ার পর রক্তমাখা সদ্যজাত কন্যাসন্তানকে অন্যের জিম্মায় ফেলে রেখে গোপনে পালিয়ে গেছেন এক মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা রেললাইনের পূর্ব পাশের একটি ঘরে

Inqilab • 11 Days, Oct 23, 2026 6:41 PM
0
• 0 min read
Sports

কুর্মিটোলায় নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট শুরু

রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’

Samakal • 11 Days, Oct 23, 2026 6:40 PM
0
• 0 min read
Bangla

অবরোধে থমথমে সাজেক, পর্যটকশূন্য; সেনাবাহিনীর কড়া পাহারা

অবরোধে থমথমে সাজেক—পর্যটকশূন্য, সেনাবাহিনীর কড়া পাহারা

Ajkerpatrika • 11 Days, Oct 23, 2026 6:38 PM
0
• 0 min read
Bangladesh

ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

আগামী ২৬ অক্টোবর (সোমবার) রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী এই ট্রেনের যাত্রাপথ এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক...

DeshRupantor • 11 Days, Oct 23, 2026 6:37 PM
0
• 0 min read
Bangla

ব্যবসায়ীকে ক্লাবে নিয়ে শারীরিক নির্যাতন

রাজধানীর মতিঝিল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চাঁদার দাবিতে হামলা চালিয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। একজন ব্যবসায়ীকে স্থানীয় একটি তুলে নিয়ে ক্লাবে শারিরীক নির্যাতন চালিয়েছে কিশোর গ্যাংয়ের

Inqilab • 11 Days, Oct 23, 2026 6:37 PM
0
• 0 min read
Bangladesh

অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা দায়ের এবং মালামাল ক্রোক করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 6:37 PM
0
• 0 min read
Bangladesh

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ঘাটাইলের আনোয়ারের এলাকায় শোকর ছায়া

পরিবারের হাসি ফোটাতে ও স্বজনদের ভাগ্য পরিবর্তনের আশায় এক বছর আগে সৌদি আরবে পারি জমিয়েছিলেন টাংগাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আনোয়ার।

Inqilab • 11 Days, Oct 23, 2026 6:36 PM
0
• 0 min read
Wed ☀️ 31°
Thu ⛅ 30°
Fri 🌧️ 28°
Sat ⛅ 29°
Sun ☀️ 32°

Trending News

Daily Newspaper