প্রধানমন্ত্রীর জাপান সফরে অভিন্ন অগ্রাধিকারগুলো প্রাধান্য পাবে
Bangla

প্রধানমন্ত্রীর জাপান সফরে অভিন্ন অগ্রাধিকারগুলো প্রাধান্য পাবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরো জোরদার হবে বলে আশা করছে টেকিও। তারা বলছেন, তারেক রহমানের এই সফরের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার, দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থা আরো জোরদার হবে। দেশটি বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতা আরো এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামীকাল ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটিতে চার দিনের সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২০ অক্টোবর দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দেয়। সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সাথে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাপান সফরকে স্বাগত জানিয়ে ঢাকায় জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরো জোরদার হবে বলে তারা আশা করছে। জাপান মনে করে, এ সফর আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা এগিয়ে নেয়ার সুযোগ তৈরি করবে। একই সাথে দুই দেশ তাদের অভিন্ন অগ্রাধিকারগুলো পুনর্ব্যক্ত করতে পারবে। বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা কিভাবে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিয়েও আলোচনা করতে পারবে।অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ বলেছে, নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগকারীদের মনোভাবের উন্নতি হচ্ছে। বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকেও জাপান বিশেষ গুরুত্ব দিচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন। এ ছাড়া তিনি জাপানের ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে বিনিয়োগের সুযোগ, বাণিজ্য সম্প্রসারণ ও শিল্প খাতে সহযোগিতা নিয়েও আলোচনা করবেন ।প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচিতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের প্রতিনিধিদের সাথেও বৈঠক রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে বৈঠকের পরিকল্পনা রয়েছে। সফরের সম্ভাব্য কর্মসূচিতে চিবা প্রিফেকচারের ফুতসু শহরের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি ইউনিক্লোর সদর দফতর এবং নাগোয়া শহরে টয়োটার একটি কারখানা পরিদর্শনও অন্তর্ভুক্ত রয়েছে।সফরে নতুন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ ত্বরান্বিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।পররাষ্ট্রসচিব জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতাস্মারক সই কিংবা সহযোগিতার বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার অনুযায়ী বাংলাদেশে কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।দ্বিপক্ষীয় অর্থনৈতিক বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সঙ্কটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান এবং জ্বালানি সঙ্কট মোকাবেলায় সহযোগিতা জোরদারের বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম প্রধান অংশীদার জাপান। দেশটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ঢাকার মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী এলাকার অবকাঠামো উন্নয়ন জাপানের সহযোগিতায় বাস্তবায়িত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর ২০২৩ সালে প্রতিষ্ঠিত দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরো এগিয়ে নেয়ার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়ন দুই দেশের অভিন্ন অর্থনৈতিক অগ্রাধিকারের কেন্দ্রে থাকবে। জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, সফরটি বিনিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসায়িক আস্থা বাড়ানো এবং ভবিষ্যতের অর্থনৈতিক উদ্যোগগুলোর জন্য শক্ত ভিত্তি গড়ে তোলার উপায় নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে। জাপান একই সাথে উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও অঙ্গীকারের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে। দেশটির মতে, আলোচনায় অভিন্ন অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি সেগুলোর বাস্তব সুফল নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি। চলমান সহযোগিতার ক্ষেত্রগুলোতে দৃশ্যমান অগ্রগতিকে স্বাগত জানিয়ে জাপান বলেছে, বিদ্যমান উদ্যোগগুলোতে বাস্তব উন্নতি ব্যবসায়িক আস্থা বাড়াতে এবং নতুন বিনিয়োগ উৎসাহিত করতে সহায়ক হবে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:18 PM
0
• 0 min read
Bangla

মাদরাসার অপকর্ম আড়াল নয়, প্রমাণের আগে বিচারও নয় : শায়খ আহমাদুল্লাহ

মাদরাসায় শিশু নিপীড়নসহ নানা অনাচার রোধে মাদরাসা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল ও শীর্ষস্থানীয় আলেমদের জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট দাঈ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একইসাথে অপরাধ প্রমাণের আগেই কাউকে দোষী সাব্যস্ত করা এবং আইন নিজের হাতে তুলে নেয়ার বিষয়ে সতর্ক করেছেন তিনি।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:17 PM
0
• 0 min read
World

ক্যান্টন ফেয়ার দ্বিতীয় পর্ব : নজর কাড়ছে গৃহসামগ্রী ও উপহারপণ্য

গৃহসজ্জা, আসবাবপত্র, মানসম্মত গৃহস্থালি সামগ্রী ও উপহারপণ্যের সমাহার নিয়ে চীনের ১৪০তম আমদানি ও রফতানি মেলার (ক্যান্টন ফেয়ার) দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:17 PM
0
• 0 min read
Bangladesh

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান

আগামী সোমবার জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের বিনিয়োগকারীরা। আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৭৬ হাজার ২০০ কোটি টাকা) বেসরকারি বিনিয়োগ করবে দেশটি। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন শীর্ষ বৈঠকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দেয়া হবে বলে জানায় নিক্কেই এশিয়া। এই বিনিয়োগের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং দেশের ওপর চীনের প্রভাব কমানো। বর্তমানে বাংলাদেশের আমদানির শীর্ষ উৎস হলো চীন। ২০২৪ সালে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহযোগিতা খুঁজছে। জাপানি এই বিনিয়োগ মূলত অটোমোবাইল, অন্যান্য উৎপাদন

ManabZamin • 11 Days, Oct 23, 2026 8:17 PM
0
• 0 min read
Technology

৫৫টি ভাষায় ছবি ও লেখা তৈরি করতে পারবে ক্যানভার নতুন এআই ‘ক্রাফট’

জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইমেজ জেনারেশন মডেল ‘ক্রাফট’ বিশ্বজুড়ে উন্মুক্ত করেছে। ক্যানভা রিসার্চের তৈরি এই মডেলটি সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি ডেভেলপাররাও

Bd-Pratidin • 11 Days, Oct 23, 2026 8:15 PM
0
• 0 min read
Sports

স্পেনে রাজকীয় আবহে মেসি-রোকুজ্জো

​মাঠের ফুটবলে প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করার পর এবার ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তুললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও তার সহধর্মিণী আন্তোনেলা রোকুজ্জো।স্পেনের ঐতিহাসিক ওভিয়েদো শহরে আয়োজিত সম্মানজনক ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথম দিনেই নিজেদের উপস্থিতি দিয়ে ভক্ত ও ফ্যাশন প্রেমীদের মন জয় করে নিয়েছেন এই তারকা দম্পতি।​অনুষ্ঠানের প্রথম দিনেই মেসি ও রোকুজ্জো দুজনেই বেছে নিয়েছিলেন এক লৌকিক অথচ অভিজাত অল-ব্ল্যাক লুক। ফুটবল জাদুকর মেসি পরেন একটি কালো পিনস্ট্রাইপ স্যুট, যার ওপর সূক্ষ্ম স্ট্রাইপের নকশা স্যুটের চিরাচরিত ক্লাসিক আমেজ বজায় রেখে এক আলাদা মাত্রা যোগ করেছে। এর সঙ্গে মানানসই কালো শার্ট এবং পরিচ্ছন্ন কালো ফরমাল জুতা পরে এক নিখুঁত মনোক্রোম লুকে ধরা দেন তিনি। পোশাকে রঙের আধিক্য না থাকলেও কাটিং ও পরিপাটি সজ্জার কারণে মেসির উপস্থিতি ছিল একাধারে মার্জিত এবং আধুনিক ফরমাল স্টাইলের দারুণ অনুকরণীয় রূপ।​অন্যদিকে স্বামীর সঙ্গে রঙের সামঞ্জস্য রেখে আন্তোনেলা রোকুজ্জোও হাজির হন চমৎকার এক আধুনিক ফ্যাশনেবল সজ্জায়। তিনি পরিধান করেন শরীরের সাথে মানানসই কালো ফিটেড টপ এবং ঢিলেঢালা হাই-ওয়েস্ট ট্রাউজার। তার এই পোশাকের প্রধান আকর্ষণ ছিল কোমর বন্ধনীতে থাকা একটি সোনালি বাকলের বেল্ট, যা অল-ব্ল্যাক পোশাকের মাঝে উজ্জ্বল বৈপরীত্য তৈরি করে নজর কাড়ে। হাতে থাকা সোনালি মেটালের স্পর্শযুক্ত কালো হ্যান্ডব্যাগ ও সংযত গয়নার পরিমিত ব্যবহারে রোকুজ্জোর সাজে ফুটে ওঠে এক পরম আভিজাত্য।

Sangbad • 11 Days, Oct 23, 2026 8:15 PM
0
• 0 min read
World

বিশ্ব পরিচালনায় জাতিসঙ্ঘের ভূমিকা জোরদারের আহ্বান চীনের

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের প্রস্তাবিত বৈশ্বিক শাসন উদ্যোগ এক বছর পর আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। উদ্যোগটির লক্ষ্য বাস্তবায়নে তিনি সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:12 PM
0
• 0 min read
Bangladesh

যশোর সদর হাসপাতালে ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী প্রদান

যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে এসব চিকিৎসাসামগ্রী তুলে দেন তিনি। চিকিৎসাসামগ্রী হাসপাতালে ভর্তি রোগীরা যেন সঠিকভাবে বিনামূল্যে পায় সে ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী। হিউম্যান এ্যাপিল ইউএসএ’র সহযোগিতায় বিতরণকৃত চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে ব্যথার ইনজেকশন, বয়স্কদের জন্য প্যাম্পাস, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাকসহ ওটির কাজে ব্যবহৃত সামগ্রী। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের

ManabZamin • 11 Days, Oct 23, 2026 8:09 PM
0
• 0 min read
Bangladesh

মোরেলগঞ্জে সরকারি খাল দখলের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ও পুটিখালী ইউনিয়নের সীমান্তবর্তী সোনাখালী স্লুইস গেটসংলগ্ন খারইখালী সরকারি খালের মোহনায় পলি জমে জেগে ওঠা বিস্তীর্ণ জায়গা

ShomoyerAlo • 11 Days, Oct 23, 2026 8:09 PM
0
• 0 min read
World

হামলায় পাঁচ ইসরায়েলি সেনা আহত, পশ্চিম তীরে পূর্ণ লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে গোলাগুলির ঘটনায় পাঁচ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এ ঘটনার পর পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউন’ জারির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে তিনি এ নির্দেশ দেন। খবর আল...

Ittefaq • 11 Days, Oct 23, 2026 8:09 PM
0
• 0 min read
Bangla

বিকল্প পাইপলাইনে তেল পরিবহন বাড়াচ্ছে সৌদি আরব

হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে সৌদি আরব বিকল্প পথে তেল পরিবহন বাড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন তেল পরিবহনের পরিমাণ ২০ লাখ ব্যারেল থেকে বেড়ে ৭০ লাখ ব্যারেলে পৌঁছেছে।

AmarDesh • 11 Days, Oct 23, 2026 8:07 PM
0
• 0 min read
World

ইন্টারনেটে ২২ বছরের নিরাপত্তা হুমকিকে যেভাবে ২ দিনে সংকট বানাল এআই

সাইবার নিরাপত্তা গবেষক স্টিফান এসার ২০০৪ সালের জুলাইয়ে একটি সতর্কবার্তা দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে একটি গুরুতর ত্রুটি আছে। এর সুযোগ নিয়ে কোনো আক্রমণকারী পাসওয়ার্ড, ডেটাবেস চুরি এমনকি পুরো ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিতে পারবে।

Samakal • 11 Days, Oct 23, 2026 8:06 PM
0
• 0 min read
Bangla

অভাব তো বয়স বোঝে না, পেট চায় খাবার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের প্ল্যাটফরমে কখনো মানুষের দ্বারে দ্বারে, কখনো স্টেশনের আশপাশে ভিক্ষার ঝুলি হাতে ঘুরে বেড়ান ৯০ বছর বয়সী সাফিয়া বেগম। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চোখেমুখে ক্লান্তির ছাপ আর পরনে জীর্ণ কাপড়। সবমিলিয়ে তার জীবন যেন অভাব আর অসহায়ত্বের এক করুণ প্রতিচ্ছবি। জীবনের শেষ প্রান্তে এসেও থামেনি তার বেঁচে থাকার সংগ্রাম। কারণ, ক্ষুধা বয়স বোঝে না, পেট তো খাবার চায়। সাফিয়া বেগমের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধানি মহল্লায়। স্বামী মারা গেছেন অনেক আগেই। একমাত্র ছেলে থাকলেও তার জীবনে ছেলের উপস্থিতি নেই বললেই চলে। ছেলে ভবঘুরে জীবনযাপন করেন। ফলে বৃদ্ধ মায়ের নিয়মিত খোঁজখবর নেয়া কিংবা দেখাশোনা করার মতো পরিস্থিতি তার নেই। বর্তমানে মেয়ের কাছে থাকেন সাফিয়া। কিন্তু মেয়ের সংসারেও রয়েছে অ

ManabZamin • 11 Days, Oct 23, 2026 8:06 PM
0
• 0 min read
Technology

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে বলে আশা করা

Jaijaidin • 11 Days, Oct 23, 2026 8:06 PM
0
• 0 min read
Bangladesh

সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস

আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুটে চলাচল করবে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। এদিন থেকে নিয়মিত রুট ঢাকা-চট্টগ্রাম ছাড়িয়ে কক্সবাজার পর্যন্ত যাত্রীসেবা দেবে ট্রেনটি; মেনে চলবে নতুন সময়সূচিও।

Inqilab • 11 Days, Oct 23, 2026 8:06 PM
0
• 0 min read
Bangla

সমকালীন প্রসঙ্গ / শিক্ষায় নারীর জয়রথ: ছেলেরা কি পিছিয়ে পড়ছে?

চারপাশে যখন মেয়েদের এগিয়ে যাওয়ার গল্প আর সাফল্যের ঝাণ্ডা ওড়ার জয়ধ্বনি শোনা যায়, ঠিক তখনই দেখছি এক অদ্ভুত নীরব দীর্ঘশ্বাস। যে অগ্রগতির আলোকছটায় আমরা আত্মহারা, তার আড়ালে হারিয়ে যাচ্ছে অন্য এক প্রজন্মের ভবিষ্যৎ। এর জন্য কি আমাদের শিক্ষা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতাই দায়ী?

Samakal • 11 Days, Oct 23, 2026 8:03 PM
0
• 0 min read
Bangla

১.শিক্ষায় নারীর জয়রথে ছেলেরা কি পিছিয়ে পড়ছে?

শিক্ষায় নারীর জয়রথে ছেলেরা কি পিছিয়ে পড়ছে?

Samakal • 11 Days, Oct 23, 2026 8:03 PM
0
• 0 min read
Bangla

মাদকাসক্ত ভাতিজার হাতে চাচি খুন

কুড়িগ্রামের রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে সোনা বানু (৪৫) নামের এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা বানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। মাদকাসক্ত ফারুক হোসেন (৪০)কে ঘটনার পর এলাকাবাসী বেঁধে রাখে। পরে পুলিশ তাকে রৌমারী থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুবাই ফেরত ফারুক গত কয়েকদিন ধরেই উল্টাপাল্টা আচরণ করছিলো। কখনো তার মায়ের কাছে মাদক কেনার টাকা চাচ্ছিলো, কখনো চাচার কাছে জমির দলিল চেয়ে ঝগড়া করছিলো। শুক্রবার সকালে বাড়ির সকলে তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেন। এমতাবস্থায় ঘর থেকে দা নিয়ে এসে সবাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে ফারুক। এ সময় মারাত্মক আহত হয়ে চাচি সোনা বানু ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ছোট বোন

ManabZamin • 11 Days, Oct 23, 2026 8:02 PM
0
• 0 min read
Bangladesh

জমি নিয়ে বিরোধে ৭ কৃষকের আমন ধান নষ্টের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ঘাস মারার কীটনাশক ছিটিয়ে সাত কৃষকের প্রায় ১০ বিঘা জমির আমন ধান নষ্ট করার

ShomoyerAlo • 11 Days, Oct 23, 2026 8:02 PM
0
• 0 min read
World

বিশ্বে আস্থা ও সহযোগিতা বাড়ানোর আহ্বান চীনের প্রেসিডেন্টের

অস্থির ও পরিবর্তনশীল বিশ্বে শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একই সাথে বৈশ্বিক শাসনব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক করে তুলতে সবপক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শুক্রবার ২০২৬ বৈশ্বিক শাসন ফোরামে (সিয়ংআন) পাঠানো এক অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এ আহ্বান জানিয়েছেন।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:02 PM
0
• 0 min read
Wed ☀️ 31°
Thu ⛅ 30°
Fri 🌧️ 28°
Sat ⛅ 29°
Sun ☀️ 32°

Trending News

Daily Newspaper