দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি
Bangla

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলনকে বলা হচ্ছে ‘জেন-জি বিক্ষোভ’। প্রায় ১৩ থেকে ২৯ বছর বয়সী তরুণেরা মূলত তাঁদের প্রজন্মকে প্রভাবিত করা বিভিন্ন সংকট ও বৈষম্যের বিরুদ্ধে এসব আন্দোলনে অংশ নিচ্ছেন।

AjkerPatrika • 11 Days, Oct 23, 2026 9:15 PM
0
• 0 min read
Bangladesh

মামলা হলে এক নম্বর আসামি করতে হবে আমাকে : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সাথে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) ব্যারিস্টার রুমিন ফারহানা।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 9:13 PM
0
• 0 min read
Bangla

ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং সংলগ্ন ঘুন্টিঘর এলাকার মাদক স্পটে এবার পুলিশের বিশেষ অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Samakal • 11 Days, Oct 23, 2026 9:12 PM
0
• 0 min read
World

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরবে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইতালি। একই সঙ্গে সৌদি ভূখণ্ডের বিমানবন্দর ব্যবহার

Jaijaidin • 11 Days, Oct 23, 2026 9:10 PM
0
• 0 min read
Bangladesh

চুরি করতে গিয়ে ধরা, ছাদ থেকে লাফিয়ে যুবক নিহত

খুলনায় অ্যাজাক্স জুট মিলের মালামাল চুরি করে পালানোর সময় সম্রাট ঢালী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সম্রাট নগরীর দৌলতপুর সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে। ঘটনার...

Ittefaq • 11 Days, Oct 23, 2026 9:09 PM
0
• 0 min read
Bangladesh

মঈন খানকে দেখতে হাসপাতালে প্রেসিডেন্ট

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে যান প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে প্রেসিডেন্ট এভারকেয়ার হাসপাতালে যান বলে জানিয়েছে তার দপ্তর। প্রেসিডেন্ট স্থানীয় সরকার মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারসহ চিকিৎসকরা আবদুল মঈন খানের সর্বশেষ অবস্থা প্রেসিডেন্টকে অবহিত করেন। প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন বলে জানিয়েছে তার দপ্তর। এ সময় স্থানীয় সরকার মন্ত্রীর সহধর্মিণী এডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন। গত বুধবার বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আবদুল মঈন খান। তিনি শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত স

ManabZamin • 11 Days, Oct 23, 2026 9:09 PM
0
• 0 min read
Bangladesh

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ভূমিমন্ত্রীকে তিনি দেখতে যান বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল। তিনি বলেন, ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চিকিৎসকদের কাছ থেকে উনার অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন। ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।গত ২১শে অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে এবং রক্তশূন্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেয়ার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা

ManabZamin • 11 Days, Oct 23, 2026 9:09 PM
0
• 0 min read
Bangladesh

আওয়ামী লীগ-ভারতের সঙ্গে ‘সমঝোতা’ করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ

সরকার কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে ‘সমঝোতা’ করে দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি’র উদ্যোগে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে ৩০শে অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভায় তিনি এ অভিযোগ করেন।নাহিদ ইসলাম বলেন, সরকারপ্রধানের বক্তব্য প্রসঙ্গে বলবো, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো। নির্বাচনের আগে আমরা দেখেছি সরকার ও বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছিল। আওয়ামী লীগের ভোট

ManabZamin • 11 Days, Oct 23, 2026 9:08 PM
0
• 0 min read
Bangla

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়। তরুণদের ধ্বংসের হাত থেকে রক্ষা করে সুস্থ জাতি গঠনে খেলাধুলার প্রসার জরুরি।

Ajkerpatrika • 11 Days, Oct 23, 2026 9:07 PM
0
• 0 min read
World

ফ্রান্সে বিক্ষোভ : দেশজুড়ে ১৩৫ জন গ্রেপ্তার, কঠোর নিরাপত্তা

ফ্রান্সে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্কুলে বরাদ্দ বাড়নোর দাবি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে এই বিক্ষোভ ঘিরে দেশজুড়ে হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে সরকার। এরই মধ্যে ১৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 9:07 PM
0
• 0 min read
Bangladesh

মানুষের কল্যাণে করা কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় : গোলাম সারোয়ার

বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম জুনাব আলীর কনিষ্ঠ পুত্র এবং আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক মো. গোলাম সারোয়ার বলেছেন, 'জনকল্যাণমূলক কাজের সঙ্গে ভোটের কোন সম্পর্ক না থাকাটাই

Inqilab • 11 Days, Oct 23, 2026 9:05 PM
0
• 0 min read
World

গাজা যুদ্ধের পর প্রথম নির্বাচন, ঝুঁকিতে নেতানিয়াহুর ক্ষমতা?

আগামী ২৭ অক্টোবর ইসরাইলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলা এবং পরবর্তী সময়ে গাজা, ইরান, হিজবুল্লাহ ও হুতিদের সঙ্গে সংঘাত শুরুর পর এটিই দেশটির প্রথম সাধারণ নির্বাচন। অনেকের মতে, ইসরাইলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের প্রভাব দেশটির সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পড়তে পারে।কারা প্রধান প্রতিদ্বন্দ্বী?বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোট। নির্বাচনী জনমত জরিপে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।সামরিক অভিজ্ঞতা এবং রাজনীতিতে তুলনামূলক নতুন মুখ হওয়ায় আইজেনকোটের জনপ্রিয়তা বেড়েছে। গত বছরই তিনি নিজের রাজ

Manab Zamin • 11 Days, Oct 23, 2026 9:05 PM
0
• 0 min read
World

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, বহু গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে

সাইবার হামলার শিকার হয়েছে ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। এতে ব্যাংকটির প্রায় ৪ হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে। ঘটনাটির তদন্তও শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ...

Ajkerpatrika • 11 Days, Oct 23, 2026 9:03 PM
0
• 0 min read
Entertainment

বাউফলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফল পৌরসভার আলগী খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে পৌর শহরের আলগী খালের বাংলাবাজার জামে মসজিদের সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অজ্ঞাত যুবকের দুই হাত...

DeshRupantor • 11 Days, Oct 23, 2026 9:02 PM
0
• 0 min read
Technology

সুপারইন্টেলিজেন্ট এআই আসতে পারে এক থেকে দেড় বছরের মধ্যে

আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই মানুষের বুদ্ধিমত্তাকে পুরোপুরি ছাড়িয়ে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে অংশ নিয়ে গুগলের ডিপমাইন্ড প্রকল্পের সাবেক গবেষক

Bd-Pratidin • 11 Days, Oct 23, 2026 9:02 PM
0
• 0 min read
Sports

১১ বোলার ব্যবহার করেও কাজ হয়নি বিসিবি একাদশের

বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিং অনুশীলন করেই কাটল ওয়েস্ট ইন্ডিজের। ৭ উইকেটে ৩৭১ রানে বিসিবি একাদশের ইনিংস ঘোষণার পর আজ দ্বিতীয় দিনে পুরোটা ব্যাটিং করে সফরকারীরা। ১১ বোলার ব্যবহার করেও ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে পারেনি বিসিবি একাদশ।

Ajkerpatrika • 11 Days, Oct 23, 2026 9:02 PM
0
• 0 min read
Bangla

সিলেট নগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশ ও জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে কাজ করে যেতে হবে। শুক্রবার সিলেট নগরীর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আমীর নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় পরিচালক অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম

ManabZamin • 11 Days, Oct 23, 2026 9:01 PM
0
• 0 min read
Bangladesh

পশ্চিম তীরে পূর্ণ অবরোধের ঘোষণা নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ‘পূর্ণ অবরোধ’ কার্যকরের প্রস্তুতি নিতে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। পাঁচ ইসরাইলি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর শুক্রবার দিনের পরবর্তী সময়ে এই অবরোধ কার্যকর হবে বলে জানান তিনি।সামরিক ও গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু ফিলিস্তিনের হেবরন শহর অবিলম্বে ঘিরে ফেলার নির্দেশও দিয়েছেন।এর আগে হেবরনের কাছে ইসরাইলি বসতি কিরিয়াত আরবার কাছে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। ইসরাইলি উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড আদম ও সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই দুই ফিলিস্তিনি গুলি চালিয়ে পাঁচ ইসরাইলিকে আহত করেছিলেন। আহতদের মধ্যে দুজনের অবস্

ManabZamin • 11 Days, Oct 23, 2026 9:00 PM
0
• 0 min read
Business

ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন

ঝিনাইদহে পরকীয়ার সন্দেহে সুচিত্রা বিশ্বাস নামের এক গৃহবধূকে পৈশাচিক কায়দায় মাথার চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযযোগ মাধ্যমসহ এলাকায় ব্যাপক

Inqilab • 11 Days, Oct 23, 2026 8:59 PM
0
• 0 min read
Bangla

তত্ত্বাবধায়ক সরকার গঠনে একাধিক বিকল্প প্রধান উপদেষ্টা হবেন উচ্চকক্ষের স্পিকার

তত্ত্বাবধায়ক সরকার গঠনে সম্ভাব্য উচ্চকক্ষকে যুক্ত করা, সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেয়ার সুযোগ বাড়ানো এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সংবিধান সংশোধনের একগুচ্ছ প্রস্তাব উঠেছে জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে। উচ্চকক্ষের স্পিকারকে নির্বাচনকালীন সরকারের প্রধান করা এবং সরকারি ও বিরোধী দলের সম্মতিতে ওই কক্ষ থেকে উপদেষ্টা নিয়োগের ধারণাও আলোচনায় এসেছে। পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ শিথিল করা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং সংসদীয় স্থায়ী কমিটিকে কার্যকর করার বিষয়ে মত দিয়েছেন আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞরা। তবে এসব প্রস্তাবের কোনোটিই এখনো চূড়ান্ত সুপারিশে পরিণত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির অষ্টম বৈঠকে এসব প্রস্তাব ও মতামত উঠে আসে। বৈঠকে সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকরা অংশ নেন। বৈঠক শেষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং কমিটির সদস্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন। উচ্চকক্ষ ছয় বছর ও নিম্নকক্ষের মেয়াদ চার বছর করার প্রস্তাব : বিশেষ কমিটির বৈঠকে নির্বাচনকালীন সরকারব্যবস্থার গঠন, আকার, নিয়োগপ্রক্রিয়া ও কর্মপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সম্ভাব্য উচ্চকক্ষের মেয়াদ যদি নিম্নকক্ষের মেয়াদের সাথে একই সময়ে শেষ না হয়, তাহলে নির্বাচনকালীন সরকার গঠনে উচ্চকক্ষকে কাজে লাগানো যায় কি না, সে বিষয়ে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। আলোচনায় উচ্চকক্ষের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব এসেছে। উচ্চকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করে তাকে স্পিকারের দায়িত্ব দেয়ার ধারণাও আলোচনায় রয়েছে। বিকল্প হিসেবে সরকারি ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত উচ্চকক্ষের স্পিকারকে নির্বাচনকালীন সরকারের প্রধান করার প্রস্তাব দেয়া হয়েছে। একইভাবে দু’পক্ষের সম্মতিতে উচ্চকক্ষ থেকে অন্য উপদেষ্টা নিয়োগের বিধান রাখার বিষয়টিও বিবেচনায় এসেছে। বৈঠক সূত্র জানায়, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কাঠামো নিয়ে আলোচনায় সংবিধান বিশেষজ্ঞ সলিমুল্লাহ খান উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর এবং নিম্নকক্ষের মেয়াদ চার বছর করার প্রস্তাব দিয়েছেন। তার মতে, এ ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে পৃথক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রয়োজন নাও থাকতে পারে; উচ্চকক্ষ এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তবে উচ্চকক্ষের গঠন, নির্বাচনকালীন সরকারে এর ভূমিকা কিংবা তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও ক্ষমতা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের লিখিত মতামত পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে কমিটির প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। ওই প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে সংশোধনী বিলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হতে পারে। ৭০ অনুচ্ছেদ শিথিলের প্রস্তাব : সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোট দেয়ার সুযোগ বাড়াতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বৈঠকে। প্রস্তাব অনুযায়ী, আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধন এবং যুদ্ধকালীন পরিস্থিতি বা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে দলীয় অবস্থান বজায় রাখার বাধ্যবাধকতা রেখে অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ দেয়া যেতে পারে। বর্তমান সংবিধান অনুযায়ী, দলীয় মনোনয়নে নির্বাচিত কোনো সংসদ সদস্য নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে বা সংসদীয় দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। এই বিধান কতটা শিথিল করা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সময় অনাস্থা ভোট, অর্থবিল ও সংবিধান সংশোধনের ক্ষেত্রে দলীয় অবস্থান বজায় রাখার বিষয়টি আলোচনায় ছিল। এর সাথে যুদ্ধকালীন পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তার বিষয় যুক্ত করার প্রস্তাবও দেয়া হয়েছিল। এসব ক্ষেত্রের বাইরে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ রাখার বিষয়ে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন : বিচার বিভাগের স্বাধীনতা কার্যকর করা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণসংক্রান্ত সাংবিধানিক বিধান পর্যালোচনার বিষয়েও আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয় দু’টি বাদ দেয়ায় তিনি হতাশ হয়েছেন। তবে আইনমন্ত্রী তাকে জানিয়েছেন, বিষয় দু’টি পুরোপুরি পরিত্যক্ত হয়নি; পরবর্তী সময়ে আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হবে। বিচারক নিয়োগে স্বচ্ছতা, বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা ও নির্বাহী বিভাগের প্রভাব কমানোর প্রশ্নটি সংবিধান সংস্কার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে এসেছে। এ ছাড়া সংবিধানের মৌলিক কাঠামো, সরকারি প্রশাসনিক সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা, আইনের সাংবিধানিক বৈধতা পরীক্ষা ও সংবিধান সংশোধনের বিচারিক পর্যালোচনার এখতিয়ার নিয়েও বিশেষজ্ঞরা মতামত দেন। আইন প্রণয়নের ক্ষমতা সংসদের হাতে রাখা এবং আদালতের সাংবিধানিক ভূমিকার সীমা নির্ধারণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। আইনজ্ঞ আহসানুল করিমের মতে, সংসদের আইন প্রণয়নের ক্ষমতা অক্ষুণ্ণ রাখা উচিত; আদালতের কাজ আইন তৈরি করা নয়, বরং প্রণীত আইনের ব্যাখ্যা দেওয়া। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ কিংবা একই ব্যক্তি একসাথে দলীয় প্রধান ও সরকারপ্রধান হতে পারবেন কি না- এ ধরনের শর্ত সংবিধানে যুক্ত করে সংসদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অতিরিক্ত সীমিত করার বিষয়েও তিনি আপত্তি জানান।সংসদের ক্ষমতা ও ভবিষ্যৎ সংশোধনের সুযোগ : বৈঠক সূত্র জানায়, সংবিধানের কোনো বিধান আদালত বাতিল করলে তা স্বয়ংক্রিয়ভাবে আবার সংবিধানে ফিরে আসে না- বৈঠকে এ বিষয়টিও উঠে আসে। সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক ও বিশেষ কমিটির সভাপতির বক্তব্যে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মতো কোনো বিধান পুনর্বহাল করতে হলে যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় তা পুনঃসংযোজন করতে হবে। এ ক্ষেত্রে সংসদে আলোচনা ও সংবিধান সংশোধনের ওপর গুরুত্ব দেয়া হয়। সংবিধান সংশোধনের ক্ষমতা এবং ভবিষ্যৎ সংসদের অধিকার প্রসঙ্গে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, সার্বভৌমত্বের মূল উৎস জনগণ। বর্তমান সংসদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংবিধান সংশোধনের সব পথ বন্ধ করে দিতে পারে না। ভবিষ্যৎ সংসদের জন্য সংশোধনের সুযোগ খোলা রাখা প্রয়োজন। তবে সংশোধন কঠিন করতে চাইলে উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ বা তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার শর্ত আরোপ করা যেতে পারে বলে তিনি প্রস্তাব দেন। এককক্ষবিশিষ্ট সংসদের মধ্যেও ফেডারেল বৈশিষ্ট্য রাখার সম্ভাবনার কথা বলেন সলিমুল্লাহ খান। সরাসরি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির পরিবর্তে প্রতিটি জেলা থেকে প্রতিনিধি নির্বাচনের পক্ষেও মত দেন তিনি। সংবিধান বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে, কেবল সংবিধানে ভালো বিধান সংযোজন করলেই সুশাসন নিশ্চিত হয় না; এসব বিধান বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। একই সাথে সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতার সীমা এবং ভারসাম্য নির্ধারণে সাংবিধানিক কাঠামো কতটা কার্যকর হবে, তা বিবেচনার ওপর গুরুত্ব দেয়া হয়। বিরোধী দলের হাতে গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বের প্রস্তাব : সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করা এবং সরকারি কার্যক্রমের জবাবদিহি বাড়ানোর বিষয়েও প্রস্তাব এসেছে। আসিফ নজরুল গুরুত্বপূর্ণ কয়েকটি স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের সদস্যদের রাখার প্রস্তাব দেন। বৈঠকে এ বিষয়ে অনুরোধ জানালেও তাৎক্ষণিক কোনো উত্তর পাননি বলে জানান তিনি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম কার্যকর করতে আইন প্রণয়নের বিষয়টিও আলোচনায় আসে। আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন। স্থায়ী কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ বাড়ানো এবং কমিটিগুলোর কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে সরকারি কার্যক্রমের জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে কমিটির চূড়ান্ত সুপারিশ কী হবে, তা প্রতিবেদনে স্পষ্ট হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের গঠন ও কর্মপরিধি নির্ধারণের পাশাপাশি সেগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য সাংবিধানিক নিশ্চয়তা বাড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মতামত দিয়েছেন ৪৪ বিশেষজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে প্রায় ৬০ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যে ৪৪ জন উপস্থিত থেকে মৌখিক ও লিখিত মতামত দিয়েছেন। আরও অনেকে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে লিখিত বক্তব্য পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন। বেলা ১১টা থেকে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আলোচনা চলে।সালাহউদ্দিন আহমেদ বলেন, এ পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে সমৃদ্ধ আলোচনা। কমিটি ইতোমধ্যে বিশেষজ্ঞদের মতামত সঙ্কলনের কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি বিবেচনায় রেখে বাকি বৈঠকগুলোও সম্পন্ন করা হবে। আসিফ নজরুল বলেন, সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক বিতর্কে না গিয়ে এমন একটি সংবিধান প্রণয়ন করা জরুরি, যা বর্তমান অবস্থার তুলনায় আরও অগ্রসর হবে এবং গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ধারণ করবে। অতীতে সংবিধান সংশোধন নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি এবার ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সংবিধানের কোনো বিধান আদালত বাতিল ঘোষণা করলে তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে পুনর্বহাল হয় না। বাতিল হওয়া কোনো বিধান, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় পুনর্বহাল করতে হলে যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় তা পুনঃসংযোজন করতে হবে। এ ক্ষেত্রে সংসদের আলোচনা ও সংবিধান সংশোধনের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। সংবিধান সংশোধনের মূল দায়িত্ব সংসদের উল্লেখ করে তিনি বলেন, আদালতের কাজ সংবিধানের ব্যাখ্যা দেয়া এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিধান থাকলে তা পর্যালোচনা করা। সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আইনগত ও সাংবিধানিক দিকগুলো যথাযথভাবে বিবেচনায় নেয়া জরুরি।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:58 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper